হাওড়া, ৬ মার্চ:- কাল দোল। প্রথা মেনেই দোলের আগের সন্ধ্যায় বেলুড় মঠে পালিত হলো হোলিকা দহন। প্রতি বছরের মতো এবারও দোলের আগের দিন ঠাকুরের মন্দিরে সন্ধ্যারতির পর বেলুড় মঠে পালিত হয় হোলিকা দহন অনুষ্ঠান। শ্রীমায়ের মন্দিরের পাশে মঠের পূর্ব দিকে গঙ্গার ধারে হয় এই অনুষ্ঠান। পাটকাঠি, খড় ইত্যাদি সামগ্রী দিয়ে নির্মিত ছোট্ট কুঁড়েঘররূপী হোলিকা’কে দহন […]
জেলা
দোল উৎসব উপলক্ষে মাহেশে জগন্নাথ দেবের দোল উৎসব পালন।
তরুণ মুখোপাধ্যায় , ৬ মার্চ:- ৬২৬ বছরের ঐতিহাসিক মাহেশের জগন্নাথ দেবের দোল উৎসব উপলক্ষে সোমবার বিকালে বসন্ত উৎসব উপলক্ষে জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে একটি বর্ণাঢ্য রঙ্গিন শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন নাচের দল রবীন্দ্রনাথের বসন্তের গানের তালে তালে রঙিন আবির উড়িয়ে এগিয়ে যেতে থাকে দেড় কিলোমিটার দূরবর্তী মহেশ জগন্নাথ বাড়ির দিকে পড়ন্ত সূর্যের আলোয় […]
হোলির আগে বড় উপহার চাঁপদানির মানুষকে পৌর প্রধানের।
প্রদীপ বসু, ৬ মার্চ:- অবশেষে প্রতিক্ষার অবসান ঘটিয়ে ৫ বছর বাদে চাঁপদানি পলতা নবাবগঞ্জ ঘাট প্রথমে পৌরসভার বার্তা হলে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রারম্ভিক সূচনা হয়ে গেল। পৌরপ্রধান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চাপদানির উন্নয়নের কথা তুলে ধরেন। উদ্বোধন করেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার সহ কাউন্সিলার, সি আই সি ও […]
ধর্মঘটের পোস্টার মারাকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়ায়।
হুগলি, ৬ মার্চ:- ১০ মার্চ রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটের সমর্থনে পোস্টার মারাকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়ার জলসম্পদ দফতরে। কো-অর্ডিনেশন কমিটির দুই সদস্যকে বেশকিছুক্ষণ আটকে রাখার অভিযোগ। পরে দফতরের উচ্চপদস্থ আধিকারিকের হস্তক্ষেপেও পরিস্থিতি শান্ত হয়নি বলে অভিযোগ। এরপর কো-অর্ডিনেশন কমিটির অন্যান্যরা এলে দুজনকে আটক মুক্ত করেন।
দাউদাউ করে আগুনে জ্বলছে ম্যাটাডোর। আতঙ্ক দ্বিতীয় হুগলী সেতুতে।
হাওড়া, ৬ মার্চ:- দ্বিতীয় হুগলী সেতুর উপর ম্যাটাডোরে আগুন। দমকল সূত্রের খবর, সোমবার বিকেল ৩টে নাগাদ ওই ঘটনা ঘটে। চলন্ত ম্যাটাডরে হঠাৎই আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে মালবোঝাই গাড়িটি। গাড়িটি হাওড়ার থেকে কলকাতা দিকে আসছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনে ইলেকট্রিক্যাল শট সার্কিট থেকেই আগুন লাগে। […]
কল সেন্টারের নামে আন্তর্জাতিক প্রতারণা চক্র। হাওড়ায় অভিযান নিউটাউন থানার পুলিশের।
হাওড়া, ৬ মার্চ:- কল সেন্টারের নামে আন্তর্জাতিক প্রতারণা চক্র। হাওড়ায় অভিযান নিউটাউন থানার পুলিশের।হাওড়ার লিলুয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান হয়। লিলুয়ার দাসপাড়া এলাকায় কল সেন্টারের মালিক গৌরব সোনির বাড়িতে তল্লাশি অভিযান হয়। এর আগে নিউটাউনে কল সেন্টারের অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয় প্রায় তেরো লক্ষ চুয়াত্তর হাজার টাকা ও ৫৩ […]
হোলির আগে মর্মান্তিক ঘটনা হাওড়ায়।
হাওড়া, ৫ মার্চ:- অয়েল ট্যাঙ্কার পরিষ্কার করতে গিয়ে ভিতরে শ্বাসকষ্ট হয়ে মারা গেলেন এক যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুল রোড নিমতলা এলাকায়। জানা গেছে, রবিবার ছুটির দিন থাকায় ট্যাঙ্কার চালক বুবাই সাউ নিজেই ট্যাঙ্কার পরিষ্কার করতে নেমেছিলেন। হঠাৎই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে বাঁচাতে ট্যাঙ্কারের ভিতরে নামেন খালাসি সুমিত কুমার সাউ। এরপর দুজনেই ভিতরে […]
কারও পোস্টার ছেঁড়া তৃণমূল কংগ্রেসের কালচার নয়,বসন্ত উৎসবে এসে অকপট অরূপ।
হাওড়া, ৫ মার্চ:- ‘কারও পোস্টার ছেঁড়া তৃণমূল কংগ্রেসের কালচার নয়। যদি কেউ করে থাকে অন্যায় করেছে। তার বিরুদ্ধে দলকে নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অভিযোগ যদি সত্যি হয় তদন্ত করে যদি প্রমাণিত হয় দলকে নিশ্চয়ই ব্যবস্থা নিতে হবে। কারণ দল কারও পোস্টার ছেঁড়া কারও ব্যানার ছেঁড়া এই ধরনের নীতিতে বিশ্বাস করেনা।’ মধ্য হাওড়ায় বসন্ত উৎসবে […]
পুলিশের উদ্যোগে দামী ফোন ফিরে পেলেন বৃদ্ধ দম্পতি।
হাওড়া, ৪ মার্চ:- এক বয়স্ক ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাঁর হাতে তুলে দিল হাওড়া সিটি পুলিশের বালি থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, এদিন দুপুর তিনটের সময় শ্যামল কুমার সান্যাল নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে বালি থানায় এসে লিখিত অভিযোগ জানান। তিনি পুলিশকে বলেন, বালির রাসবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়ি তাঁরা আসেন এদিন […]
মানুষের ভালবাসার আবেগকে আমি টাকার বিনিময়ে বিক্রি করতে পারিনা। বললেন সিদ্দিকি।
হাওড়া,৪ মার্চ:- ভাঙরের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি ৪২ দিন পর প্রেসিডেন্সি জেল থেকে এদিনই মুক্তি পান। আইএসএফ এর কর্মী সমর্থকরা নৌশাদকে শুভেচ্ছা জানান। দীর্ঘ বিয়াল্লিশ দিন পর জেল থেকে ছাড়া পেলেন আইএসএফ নেতা ভাঙরের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। শনিবার ফুরফুরা শরীফে যাবার আগে হাওড়ার সাঁত্রাগাছিতে গড়ফায় কোনা এক্সপ্রেসওয়েতে আইএসএফ কর্মী সমর্থকরা নৌশাদ সিদ্দিকিকে সম্বর্ধনা দেন। শনিবার […]











