এই মুহূর্তে জেলা

হোলির আগে বড় উপহার চাঁপদানির মানুষকে পৌর প্রধানের।

প্রদীপ বসু, ৬ মার্চ:- অবশেষে প্রতিক্ষার অবসান ঘটিয়ে ৫ বছর বাদে চাঁপদানি পলতা নবাবগঞ্জ ঘাট প্রথমে পৌরসভার বার্তা হলে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রারম্ভিক সূচনা হয়ে গেল। পৌরপ্রধান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চাপদানির উন্নয়নের কথা তুলে ধরেন। উদ্বোধন করেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার সহ কাউন্সিলার, সি আই সি ও […]

এই মুহূর্তে জেলা

ধর্মঘটের পোস্টার মারাকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়ায়।

হুগলি, ৬ মার্চ:- ‍১০ মার্চ রাজ্য সরকারি কর্মচারীদের ডাকা ধর্মঘটের সমর্থনে পোস্টার মারাকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়ার জলসম্পদ দফতরে। কো-অর্ডিনেশন কমিটির দুই সদস্যকে বেশকিছুক্ষণ আটকে রাখার অভিযোগ। ‍পরে দফতরের উচ্চপদস্থ আধিকারিকের হস্তক্ষেপেও পরিস্থিতি শান্ত হয়নি বলে অভিযোগ। এরপর কো-অর্ডিনেশন কমিটির অন্যান্যরা এলে দুজনকে আটক মুক্ত করেন।

এই মুহূর্তে জেলা

দাউদাউ করে আগুনে জ্বলছে ম্যাটাডোর। আতঙ্ক দ্বিতীয় হুগলী সেতুতে।

হাওড়া, ৬ মার্চ:- দ্বিতীয় হুগলী সেতুর উপর ম্যাটাডোরে আগুন। দমকল সূত্রের খবর, সোমবার বিকেল ৩টে নাগাদ ওই ঘটনা ঘটে। চলন্ত ম্যাটাডরে হঠাৎই আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে মালবোঝাই গাড়িটি। গাড়িটি হাওড়ার থেকে কলকাতা দিকে আসছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনে ইলেকট্রিক্যাল শট সার্কিট থেকেই আগুন লাগে। […]

এই মুহূর্তে জেলা

কল সেন্টারের নামে আন্তর্জাতিক প্রতারণা চক্র। হাওড়ায় অভিযান নিউটাউন থানার পুলিশের।

হাওড়া, ৬ মার্চ:- কল সেন্টারের নামে আন্তর্জাতিক প্রতারণা চক্র। হাওড়ায় অভিযান নিউটাউন থানার পুলিশের।হাওড়ার লিলুয়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযান হয়। লিলুয়ার দাসপাড়া এলাকায় কল সেন্টারের মালিক গৌরব সোনির বাড়িতে তল্লাশি অভিযান হয়। এর আগে নিউটাউনে কল সেন্টারের অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয় প্রায় তেরো লক্ষ চুয়াত্তর হাজার টাকা ও ৫৩ […]

এই মুহূর্তে জেলা

হোলির আগে মর্মান্তিক ঘটনা হাওড়ায়।

হাওড়া, ৫ মার্চ:- অয়েল ট্যাঙ্কার পরিষ্কার করতে গিয়ে ভিতরে শ্বাসকষ্ট হয়ে মারা গেলেন এক যুবক। রবিবার ঘটনাটি ঘটেছে হাওড়ার আন্দুল রোড নিমতলা এলাকায়। জানা গেছে, রবিবার ছুটির দিন থাকায় ট্যাঙ্কার চালক বুবাই সাউ নিজেই ট্যাঙ্কার পরিষ্কার করতে নেমেছিলেন। হঠাৎই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে বাঁচাতে ট্যাঙ্কারের ভিতরে নামেন খালাসি সুমিত কুমার সাউ। এরপর দুজনেই ভিতরে […]

এই মুহূর্তে জেলা

কারও পোস্টার ছেঁড়া তৃণমূল কংগ্রেসের কালচার নয়,বসন্ত উৎসবে এসে অকপট অরূপ।

হাওড়া, ৫ মার্চ:- ‘কারও পোস্টার ছেঁড়া তৃণমূল কংগ্রেসের কালচার নয়। যদি কেউ করে থাকে অন্যায় করেছে। তার বিরুদ্ধে দলকে নিশ্চয়ই শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। অভিযোগ যদি সত্যি হয় তদন্ত করে যদি প্রমাণিত হয় দলকে নিশ্চয়ই ব্যবস্থা নিতে হবে। কারণ দল কারও পোস্টার ছেঁড়া কারও ব্যানার ছেঁড়া এই ধরনের নীতিতে বিশ্বাস করেনা।’ মধ্য হাওড়ায় বসন্ত উৎসবে […]

এই মুহূর্তে জেলা

পুলিশের উদ্যোগে দামী ফোন ফিরে পেলেন বৃদ্ধ দম্পতি।

হাওড়া, ৪ মার্চ:- এক বয়স্ক ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাঁর হাতে তুলে দিল হাওড়া সিটি পুলিশের বালি থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, এদিন দুপুর তিনটের সময় শ্যামল কুমার সান্যাল নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে বালি থানায় এসে লিখিত অভিযোগ জানান। তিনি পুলিশকে বলেন, বালির রাসবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়ি তাঁরা আসেন এদিন […]

এই মুহূর্তে জেলা

মানুষের ভালবাসার আবেগকে আমি টাকার বিনিময়ে বিক্রি করতে পারিনা। বললেন সিদ্দিকি।

হাওড়া,৪ মার্চ:- ভাঙরের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি ৪২ দিন পর প্রেসিডেন্সি জেল থেকে এদিনই মুক্তি পান। আইএসএফ এর কর্মী সমর্থকরা নৌশাদকে শুভেচ্ছা জানান। দীর্ঘ বিয়াল্লিশ দিন পর জেল থেকে ছাড়া পেলেন আইএসএফ নেতা ভাঙরের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। শনিবার ফুরফুরা শরীফে যাবার আগে হাওড়ার সাঁত্রাগাছিতে গড়ফায় কোনা এক্সপ্রেসওয়েতে আইএসএফ কর্মী সমর্থকরা নৌশাদ সিদ্দিকিকে সম্বর্ধনা দেন। শনিবার […]

এই মুহূর্তে জেলা

কৌস্তভ বাগচী’র মুক্তির দাবিতে হাওড়ায় বিক্ষোভ কংগ্রেসের।

হাওড়া,৪ মার্চ:- কৌস্তভ বাগচীর গ্রেফতারির প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিল যুব কংগ্রেস। শনিবার দুপুরে হাওড়াতেও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। প্রদেশ নেতা শুভ্রজ্যোতি দাসের নেতৃত্বে এদিন হাওড়ায় প্রতিবাদ হয়। অবিলম্বে কৌস্তভ বাগচিকে জামিনের দাবি তোলা হয়। উল্লেখ্য, শনিবার ভোরে কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর বাড়িতে হানা দেয় […]

এই মুহূর্তে জেলা

চাঁপদানির পৌর প্রধানের উদ্যোগে অবশেষে চালু হতে চলেছে পলতা ঘাট।

প্রদীপ বসু, ৪ মার্চ:- দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হতে চলেছে চাঁপদানি পলতা ঘাট। তেলিনিপাড়ায় প্রায় ৫ বছর আগে জেটি দুর্ঘটনায় অনেকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারপর থেকে বেশ কিছু অস্থায়িভাবে তৈরি করা ফেরিঘাট বন্ধ করে দিয়েছিল রাজ্য সরকার। ফলে চরম দুর্ভোগের শিকার হয় ফেরি যাত্রীরা। চাঁপদানির পলতা নবাবগঞ্জ ফেরিঘাট থেকে হাজার হাজার মানুষ যাতায়াত করে। […]