এই মুহূর্তে জেলা

হাওড়ার জগাছা থানা এলাকায় চিটফান্ড কর্তার বাড়িতে ইডি’র হানা।

হাওড়া, ১ মার্চ:- পিনকন এবং টাওয়ার গ্রুপের কর্ণধারদের বাড়িতে বুধবার সকাল থেকেই চলছে ইডি’র তল্লাশি। সূত্রের খবর, কলকাতা ও শহরের মোট ১০টি জায়গায় চলছে এই তল্লাশি। চিটফান্ড সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় শহরের বিভিন্ন জায়গায় হানা দিয়েছে ইডি। হাওড়াতেও চলছে তল্লাশি। হাওড়ার জগাছা থানা এলাকাতেও এদিন সকালে হানা দেন ইডি’র আধিকারিকরা। টাওয়ার গ্রুপের কর্ণধারের বাড়িতে আসেন […]

এই মুহূর্তে জেলা

প্রায় কোটি টাকা তছরুপের অভিযোগে সুরাত থেকে গ্রেফতার বালি জুটমিলের ম্যানেজার।

হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- প্রায় অর্ধ কোটি টাকারও বেশি তছরুপের অভিযোগে সুরাত থেকে গ্রেফতার বালি জুটমিলের ম্যানেজার। তোলা হলো হাওড়া আদালতে। প্রায় ৫৪ লক্ষের বেশি টাকা তছরুপের অভিযোগে বালি জুট মিলের ওই ম্যানেজারকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশের বালি থানা। অভিযোগ পেয়ে তদন্তে নেমে সাব ইন্সপেক্টরের নেতৃত্বে বালি থানার পুলিশের একটি দল সোমবার গুজরাট থেকে গ্রেফতার […]

এই মুহূর্তে জেলা

বালিতে দু:সাহসিক চুরি, গয়না, লক্ষাধিক টাকার সামগ্রী চুরি বলে অনুমান।

হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল এবার বালির ১৪ নম্বর পি.কে. গাঙ্গুলী রোডের একটি বাড়িতে। মঙ্গলবার ভোর চারটে নাগাদ ছাদের দরজা ভেঙে তিনটি আলমারি থেকে সোনা ও রূপোর গয়না, নগদ টাকা সহ বহুমূল্য সামগ্রী মিলিয়ে আনুমানিক প্রায় ৪ লক্ষ টাকার উপর চুরি হয় বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমেছে বালি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজও […]

এই মুহূর্তে জেলা

হিন্দিতে কথা বলায় মিলল না ব্যাংকের গ্রাহক পরিষেবা, আন্দোলনে বাংলা পক্ষ।

প্রদীপ বসু, ২৮ ফেব্রুয়ারি:- হিন্দি লিখতে বা বলতে না পারার জন্য চরম সমষ্যার মধ্যে পড়ল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বৈদ্যবাটি শাখার এক গ্রাহক। ব্যবসা করবে বলে এই ব্যাংকে আবেদন করেছিল বৈদ্যবাটি নার্সারি রোডের বাসিন্দা গনেশ প্রধান। কিন্তু ওই ব্যাংকে বারংবার গিয়েও কোনো সদুত্তর না পেয়ে ফিরে আসে। এর কারণ তিনি বাংলায় কেন আবেদন লিখেছেন আর কেনই […]

এই মুহূর্তে জেলা

মাধ্যমিকের সময় মাইক হাতে নিয়ে বিতর্কে জড়ালেন বালির বিধায়ক।

হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- এযেন ঠিক মন্ত্রীর উলোট পুরাণ। মাধ্যমিকের সময় মাইক হাতে নিয়ে বিতর্কে জড়ালেন বালির তৃণমূল বিধায়ক। মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশাসনের নিষেধ থাকা সত্বেও মাইক হাতে বক্তৃতা দেন বলে অভিযোগ উঠেছে বালির বিধায়ক ডাঃ রাণা চ্যাটার্জির বিরুদ্ধে। যেখানে মন্ত্রী অরূপ রায় রবিবার সকালে বালির এক অনুষ্ঠানে গিয়ে মাইক ছাড়া খালি গলায় বক্তৃতা দেন, সেখানে […]

এই মুহূর্তে জেলা

মেধার বিকাশ ঘটাতে কন্যাশ্রী ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ প্রশাসনের।

হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- প্রথাগত পড়াশুনার বাইরে ছাত্রীদের অন্যান্য বিষয়ে মেধার বিকাশ ঘটাতে কন্যাশ্রী ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ নিল মহকুমা প্রশাসন।সোমবার ড্যানিস গর্ভনর হাউসে বিতর্ক প্রতিযোগিতায় হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক সন্দীপ ঘোষ,মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী, বেথুন কলেজের অধ্যাপিকা সংযুক্তা রায়,শতরুপা রায় সহ জেলা কন্যাশ্রীর নোডাল অফিসার ইন্দ্রানী ভট্টাচার্য ও প্রশাসনের আধিকারিকেরা। মহকুমা প্রশাসন সূত্রে খবর কন্যাশ্রী […]

এই মুহূর্তে জেলা

৩ জওয়ানের বিরুদ্ধে সাজা ঘোষণা হাওড়া জেলা পকসো আদালতের।

হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ৩ জওয়ানের সাজা ঘোষণা হলো হাওড়া জেলা পকসো আদালতে। জানা গেছে, গত ২০১৫ সালের ২৭ ডিসেম্বর তারিখে চলন্ত ট্রেনের কামরায় ওই নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় ৩ জওয়ানের সোমবার সাজা ঘোষণা হয় হাওড়া আদালতে। সোমবার হাওড়া জেলা পকসো কোর্টের বিশেষ বিচারক ধৃত পঙ্কজ কুমার এবং বালকরাম যাদবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড […]

এই মুহূর্তে জেলা

দলীয় কর্মীদের নিয়ে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে সিঙ্গুরের বিধায়ক বেচারাম।

হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- সকাল থেকে দলীয় কর্মীদের নিয়ে ‘দিদির সুরক্ষা কবজ’ কর্মসূচি তে সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন বিধায়ক। কৃষক বন্ধু থেকে লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা ঠিকমতো পরিষেবা পাচ্ছে কিনা তার খোঁজ খবর নেন বিধায়ক। বিশেষ করে জমি আন্দোলনের আঁতুর ঘর সিঙ্গুরের এই গোপালনগর গ্রামের […]

এই মুহূর্তে জেলা

রাতের শহরে আবারও দুর্ঘটনা হাওড়ায়।

হাওড়া, ২৭ ফেব্রুয়ারি:- রাতের শহরে আবারও দুর্ঘটনা হাওড়ায়। কাজ থেকে ফেরার পথে মালবাহী লরি পিষে দিলো স্কুটি আরোহী যুবককে। জানা গেছে, মৃতের নাম মহ: সোহেল বয়স ১৮। বাড়ি হাওড়ার পিলখানায়। তিনি বাঁকড়ায় কাজে এসেছিলেন। বাড়ি ফেরার পথে হাওড়ার দাসনগর রেল ব্রীজের নীচে একটি মালবাহী লরি স্কুটিতে ধাক্কা মারলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। তখন তাঁর শরীরের […]

এই মুহূর্তে জেলা

ছিনতাইয়ে বাধা, গৃহকর্তির গলায় ব্লেড চালালো পরিচারিকা।

হুগলি , ২৬ ফেব্রুয়ারি:- দিন-দুপুরে ছিনতাই করতে এসে গৃহকর্তির গলায় ব্লেড চালালো প্রাক্তন পরিচারিকা।। ঘটনা প্রসঙ্গে জানা যায় আজ রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পান্ডুয়ার পূর্ব বালিঘাটার বাসিন্দা, কাজী আয়েশা সুলতানা নামে বছর ৪৫ মহিলা বাড়িতে একাই ছিলেন। এমন সময় তার সঙ্গে দেখা করতে আসে বাড়ির প্রাক্তন পরিচারিকা আমিনা বিবি ওরফে শৈল নামে এক মহিলা। […]