এই মুহূর্তে জেলা

পশ্চিমবঙ্গ দিবসকে স্বাগত জানিয়ে মিষ্টিমুখ শ্রীরামপুরে।

হুগলি, ৮ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর ঘোষিত গান গেয়ে ও পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করিয়ে পশ্চিমবঙ্গ দিবস কে স্বাগত জানালেন তৃণমূল কর্মী সমর্থকরা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঘোষণা করেছেন যে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হবে। মুখ্য মন্ত্রীর সিদ্ধান্তকে ধন্যবাদ জানাতে আজ সকালে শ্রীরামপুর শহর তৃণমূলের পক্ষ থেকে শ্রীরামপুর স্টেশনের টিকিট কাউন্টারের সামনে পথচলতি মানুষকে […]

এই মুহূর্তে জেলা

বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে অসহায় বৃদ্ধাকে উদ্ধার উত্তরপাড়ায়।

হুগলি, ৮ সেপ্টেম্বর:- হুগলির উত্তরপাড়ায় ১৬ নম্বর ওয়ার্ডে জে কে স্ট্রীটের জগন্নাথ অ্যাপার্টমেন্ট এর চার তলার একটি বন্ধ ফ্ল্যাট এর তালা ভেঙ্গে বন্ধী অবস্থায় অসহায় অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করলো উত্তরপাড়া থানার স্পর্শ টিম ও স্থানীয় কাউন্সিলর। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর রেখা মুখার্জী নামে এক বৃদ্ধা ওই ফ্ল্যাটে দীর্ঘদিন বসবাস করছে,ওনার নামে বেশ কিছু সম্পত্তি […]

এই মুহূর্তে জেলা

হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচনেও নতুন মুখেই ভরসা রাখল তৃণমূল।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- আজ গঠন হল হুগলি জেলা পরিষদের স্থায়ী সমিতি।নটি স্থায়ী সমিতিতে জেলা পরিষদের সদস্যরা ছাড়া থাকবেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিধায়ক সাংসদরা। হুগলি জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন হয় গত ১৬ আগস্ট। পুরোনো দলের অভিজ্ঞতায় এগিয়ে থাকা অনেককে পিছনে ফেলে সভাধিপতি হন রঞ্জন ধারা। আজ স্থায়ী সমিতি গঠনের সময়ও ছিল চমক।বলা যায় নতুন মুখেই ভরসা […]

এই মুহূর্তে জেলা

মন্দিরের সেবাইতকে খুনের চেষ্টা ত্রিবেণীতে।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- ত্রিবেনীতে লোকনাথ মন্দিরের সেবাইতকে গলায় ছুরি মেরে খুনের চেষ্টা,আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। আহতের নাম গঙ্গারাপু তাতাইয়া। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,বাঁশবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ড ত্রিবেনী শিবপুর রাজা ঘাট এলাকায় গত জুন মাসে লোকনাথ সেবাশ্রম মন্দির তৈরী হয়।লোকনাথ মন্দিরের প্রধান সেবাইত বিকাশ সাহা বলেন, […]

এই মুহূর্তে জেলা

জন্মাষ্টমীতে কাঠামো পুজোর মধ্য দিয়ে বেলুড় মঠে পুজোর ঢাকে কাঠি।

হাওড়া, ৭ সেপ্টেম্বর:- আজ বৃহস্পতিবার শুভ জন্মাষ্টমীর দিনে বেলুড় মঠে নিষ্ঠা ও ভক্তির সঙ্গে কাঠামো পুজোর আয়োজন হয়। সকালে মঠের মূল মন্দির অর্থাৎ রামকৃষ্ণ মন্দিরের ডানদিকে কাঠামো পুজোর শুরু হয়। কাঠামোটি ফুল দিয়ে সুসজ্জিতভাবে সাজিয়ে পুজো শুরু হয়। সন্ন্যাসী মহারাজরা এই পুজোয় নিযুক্ত আছেন। স্বামী বিবেকানন্দের হাত ধরেই বেলুড় মঠে দুর্গোৎসবের সূচনা হয়েছিল। বেলুড় মঠে […]

এই মুহূর্তে জেলা

রান্না পূজার খাবার খেয়ে আরামবাগে অসুস্থ ৩০।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- রান্না পুজোর খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৩০ জন। ঘটনাটি ঘটেছে আরামবাগ মাধবপুর গ্রাম পঞ্চায়েতের পান্ডু গ্রাম এলাকায়। ৩০ জনের মধ্যে কুড়ি জনকে আহতদের আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। আহত এতে দেখতে আরামবাগ মেডিকেল কলেজে প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ-সভাপতি কৃষ্ণচন্দ্র চন্দ্র সাঁতরা হাসপাতালে যান। জানা গেছে মাধবপুর গ্রামে […]

এই মুহূর্তে জেলা

জন্মাষ্টমী উৎসব পালন মাহেশ জগন্নাথ মন্দিরে।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- বুধবার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্ম উৎসব পালিত হয়েছে সারা পৃথিবী জুড়ে। এদিন সকাল থেকেই নানা প্রান্তের ভক্তরা মেতে উঠেছেন কৃষ্ণ বন্দনায়। হুগলির মাহেশের ৬২৭ বছরের সুপ্রাচীন জগন্নাথ দেবের মন্দিরেও পালিত হচ্ছে জন্মাষ্টমী, সকাল থেকে হাজার হাজার ভক্তরা এসে ভিড় জমিয়েছেন জগন্নাথ দেবের মন্দিরে, তার দর্শন ও কৃপা লাভের এর আশায়। আজকে […]

এই মুহূর্তে জেলা

ক্লাব ঘর থেকে উদ্ধার জুটমিল শ্রমিকের মৃতদেহ, তদন্তে ভদ্রেশ্বর থানা।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- ক্লাব ঘর থেকে জুটমিল শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে ভদ্রেশ্বর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির চাঁপদানীর এ্যাঙ্গাস জুটমিলের শ্রমিক নরেন্দর পাশির (৩২) মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে গান্ধী ময়দান লাগোয়া একটি ক্লাব ঘর থেকে। গতকাল রাতে যুবক মঙ্গল দল নামে ওই ক্লাবে শুতে […]

এই মুহূর্তে জেলা

জাতীয় স্তরের সাঁতারে চারটি পদক জয় চন্দননগরের শাশ্বতর।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- উপযুক্ত পরিকঠামো ছাড়াই লড়াই চালিয়ে জাতীয় স্তরে একটি সোনা ও তিনটি রূপোর পদক জয় হুগলির ছেলের।আসল বিষয়টি হচ্ছে উপযুক্ত পরিকাঠামো আর সেটি এই বাংলায় এখনো অনেক ক্ষেত্রেই নেই বললেই চলে। খেলাধুলার বিভিন্ন বিভাগে বিশেষ করে জেলাস্তরে পরিকাটামর অভাবে অনেক তরুণ স্বপ্ন দেখলেও বাস্তবায়িত করতে পারে না। শাশ্বত সেও কুড়ি পঁচিশ কিলোমিটার দূর […]

এই মুহূর্তে জেলা

চন্দনের সহায়তায় হুগলিতে উদ্ধার বিষাক্ত কালাচ।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- জেলা জুড়ে উপদ্রব বাড়ছে সাপের। বর্তমান সময়ে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে কালাচ সাপের উপদ্রব বেড়েই চলেছে। তাতেই আতঙ্কিত ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে কালাচ সাপ। এশিয়ার বিষধর সাপের মধ্যে এটি অন্যতম। গতকাল সর্পপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং এর সহায়তায় বাঁশবেড়িয়ার ১৭ নম্বর ওয়ার্ডের একটি সাড়ে তিন ফুটের পুরুষ কালাচ সাপ উদ্ধার হয়। […]