হাওড়া, ১২ নভেম্বর:- রাতে দ্বিতীয় হুগলি সেতুর উপর বড়োসড়ো দুর্ঘটনা। হাওড়া থেকে বন্দর যাওয়ার পথে কন্টেনার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে ঢুকে পড়ে অন্যদিকের লেনে। এর জেরে সাময়িক বন্ধ হয়ে যায় যান চলাচল। কলকাতা থেকে হাওড়া আসার রাস্তা বন্ধ হয়ে যায় প্রায় ঘন্টা চারেক। তিনটি হাইড্রোলিক ক্রেন এনেও কন্টেনার বোঝাই ট্রাক সরাতে কার্যত হিমশিম […]
জেলা
নেপালের কুকুর তিহার উৎসব পালন হচ্ছে চন্দননগরে।
হুগলি, ১১ নভেম্বর:- নেপালের উৎসব কুকুর তিহার পালন হচ্ছে হুগলি চন্দননগরে। মূলত মৃত্যুর দেবতার যমরাজকে সন্তুষ্ট করার জন্য নেপাল উত্তরাখণ্ড, সিকিম এই সমস্ত এলাকায় পালন করা হয় এই কুকুর তিহার উৎসব। এই উৎসবে কুকুরদের গলায় মালা পরিয়ে তাদের ফুল দিয়ে পুজো করা হয়। ঠিক সেভাবেই হুগলির চন্দননগরে দেখা গেল পথ কুকুরদের পুজো দিতে।কার্তিক শুক্লপক্ষের দ্বিতীয়া […]
স্থানীয়দের দাবি মেনেই ভদ্রেশ্বর ও বৈদ্যবাটির মাঝে স্টেশন করতে চলেছে রেল দপ্তর।
প্রদীপ বসু, ১১ নভেম্বর:- দীর্ঘ প্রায় ৫০ বছরের দাবি পূরণ করতে চলেছে রেল দপ্তর। হুগলির ভদ্রেশ্বর ও বৈদ্যবাটির মাঝে খুড়িগাছি নতুনপাড়া এলাকার বাসিন্দাদের দাবি এখানে নতুন রেল স্টেশন করতে হবে।এই দাবির জন্য অনেক বার রেল অবরোধ থেকে শুরু করে মিছিল মিটিং করেও কোনো সমাধান হয়নি। তাই বাসিন্দাদের দাবি অবিলম্বে রেল স্টেশন করতে হবে। এর জন্য […]
হাওড়ার গঙ্গার ঘাট পরিদর্শন মন্ত্রীর, ছট পুজোয় ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
হাওড়া, ১১ নভেম্বর:- কালী পূজা ও ছট পূজা উপলক্ষে হাওড়ায় গঙ্গার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। শনিবার সকালে তেলকল ঘাট থেকে শুরু করে শিবপুর পর্যন্ত বিভিন্ন ঘাট পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রাই, তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়, প্রেম প্রকাশ সিং সহ অন্যান্যরা। […]
সিঙ্গুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন।
হুগলি, ১১ নভেম্বর:- দাঁড়িয়ে থাকা ছোট ট্রাকে আগুন। দাউ দাউ করে জ্বলছে ট্রাক। সিঙ্গুর থানার বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে রতনপুর ব্রিজের উপর ঘটনা। ঘটনাস্থলে সিঙ্গুর থানার পুলিশ। হতাহতের কোনো খবর নেই। স্থানীয় সূত্রে জানা গেছে ট্রাকটি রতনপুরের আলু ব্যাবসায়ী মনোজ মাইতির গাড়ি ছিল। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়।
বালি হল্টের কাছে গভীর রাতে খড় বোঝাই লরিতে আগুন।
হাওড়া, ১১ নভেম্বর:- শুক্রবার সাতসকালে হাওড়ার ফোরশোর রোডে বিধ্বংসী অগ্নিকান্ডে চারটি কারখানা সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন গভীর রাতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হাওড়ার বালি হল্টের কাছে। রাত তিনটে নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়ক বালি হল্টের কাছে একটি খড় বোঝাই লরিতে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের […]
জয়হিন্দ বাহিনীর উদ্যোগে বিজয়া সম্মেলনী কানাইপুরে।
হুগলি, ১০ নভেম্বর:- কানাইপুর অঞ্চল তৃণমূল জয় হিন্দ বাহিনীর উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো।এদিন বড়বহেড়া এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ, বৈদ্যবাটি পুরসভার উপপুরপ্রধান শান্তনু কুমার দত্ত, জেলা তৃণমূলের সম্পাদক আচ্ছেলাল যাদব,হুগলি জেলা যুব সাধারণ সম্পাদক অপরূপ মাজি,জয় হিন্দ বাহিনীর অঞ্চল সভাপতি পার্থ প্রদীপ ঘোষ, […]
জুটমিলের ছাদ ভেঙে দুর্ঘটনা, এখনো পর্যন্ত মৃত ১।
হাওড়া, ১০ নভেম্বর:- শুক্রবার সকালে হাওড়ার ঘুসুড়ির কালীতলায় হনুমান জুটমিলের ছাদ ও পাঁচিল ভেঙে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুপুর পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের নাম নিখিল সিংহ সরদার (২২), বাড়ি বাঁকুড়ায় বলে জানা গেছে। এখনো সেখানে উদ্ধারকাজ চলছে। এদিন সাতসকালে গঙ্গার দিকের জুটমিলের শেডটি আচমকাই ভেঙে পড়ে। তখন সেখানে মর্নিং শিফটের কাজ চলছিল। […]
যো চুহা হ্যায়, চুহাই রহেগা ভাম নেহি বনেগা”, সুকান্তকে কটাক্ষ মন্ত্রী অরূপের।
হাওড়া, ১০ নভেম্বর:- “যো চুহা হ্যায়, চুহাই রহেগা ভাম নেহি বনেগা”, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এভাবেই তীব্র কটাক্ষ করলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী অরূপ রায়। শুক্রবার সকালে হাওড়ায় নিজ বাসভবনে এক সাংবাদিক বৈঠকে অরূপ রায় বলেন, “সুকান্ত মজুমদার সম্পর্কে কিছু বলার ইচ্ছা আমার নেই। কারণ উনি কোনও নেতাই নন। ওদের […]
খানাকুলের ভট্টাচার্য বাড়ির কালীপুজোকে ঘিরে রয়েছে নানা ইতিহাস।
হুগলি, ১০ নভেম্বর:- খানাকুলের ভট্টাচার্য বাড়ির ঐতিহ্যবাহী কালীপুজোকে ঘিরে রয়েছে নানান জনশ্রুতি ও ইতিহাস। ৫০২ বছরে ধরে রীতি মেনে ভট্টাচার্য বাড়ির দক্ষিণা কালীর পুজোপাঠ হয়ে আসছে। কথিত আছে, ৫০২ বছর আগে রাধাবল্লভপুরে সন্ধেবেলা একটি মেয়ে কালীমন্দিরে সন্ধ্যা প্রদীপ দেখাতে এসে অদৃশ্য হয়ে যায়। চারিদিকে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তখন গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে মন্দিরে […]











