এই মুহূর্তে জেলা

আয়কর অফিসার, সিআইডি,অফিসারের পর রেলের অফিসার সেজে তোলাবাজি, হুগলিতে গ্রেপ্তার তিন।

হুগলি ২ ডিসেম্বর:- সরকারি অফিসার সেজে হুগলিতে এনিয়ে চারটি ঘটনা সামনে এলো। প্রথমে শ্রীরামপুরে আয়কর অফিসার সেজে সোনার দোকানে লুট,এরপর রিষড়ায় সিআইডি সেজে গাড়ি নিয়ে ঘোরার সময় ধরা পরে ছয়জন,তারপর পোলবায় সরকারি অফিসার সেজে নীলবাতি গাড়ি নিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তিনজন।এবার গুড়াপে রেলের অফিসার সেজে তোলাবাজির অভিযোগ।চারটি ক্ষেত্রেই গ্রেফতার অভিযুক্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,পূর্ব […]

এই মুহূর্তে জেলা

হিন্দমোটরে রবিনসন স্ট্রিটের ছায়া! মায়ের মৃতেদহের আগলে বসে ছেলে।

হুগলি, ২ ডিসেম্বর:- হিন্দমোটের এক নম্বর বি এন দাস রোডে একটি আবাসনে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী কল্যাণী হাজরা (৬৫) থাকতেন তার ছেলেকে নিয়ে। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন তিনি। এলাকার মানুষের বক্তব্য গত তিন দিন ধরে দরজা বন্ধ ছিল ফ্ল্যাটের। ফ্ল্যাটের পরিচারিকা গীতা দাস জানান, দুদিন পরে আজ তিনি কাজে এসে দেখেন ফ্ল্যাটের ভিতর থেকে দূর্গন্ধ […]

এই মুহূর্তে জেলা

একই দিনে শাসক শিবিরের দুই ভিন্ন কর্মসূচি হাওড়ায়, রাজনৈতিক মহলে চর্চা

হাওড়া, ২ ডিসেম্বর:- একই দিনে একই সময়ে শাসক দলের দুই ভিন্ন কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছে। শনিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে যখন জেলা সদর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঠিক ওই সময়েই দলের যুব সভাপতি কৈলাশ মিশ্রের নেতৃত্বে ১০০ দিনের কর্মীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মহাবীর চক থেকে […]

এই মুহূর্তে জেলা

বিশেষভাবে সক্ষম মালদহের উচ্চশিক্ষিত যুবকের একক নবান্ন অভিযান হাওড়া ব্রিজেই আটকে দিল পুলিশ।

হাওড়া, ২ ডিসেম্বর:- বিশেষভাবে সক্ষম মালদহের উচ্চশিক্ষিত যুবকের একক নবান্ন অভিযান ঘিরে রীতিমতো তোলপাড়। মালদহের নিখিল সরকার চাকরির দাবিতে শনিবার ট্রেনে করে প্রথমে শিয়ালদহ এবং সেখান থেকে হুইল চেয়ারে করে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অবশ্য নিখিল সরকারকে হাওড়া ব্রিজেই আটকে দেন হাওড়া সিটি পুলিশের কর্তারা। নিখিলের দাবি, বাম আমল থেকে শুরু করে এখনও পর্যন্ত বার […]

এই মুহূর্তে জেলা

বিজেপি যুব মোর্চার বিক্ষোভকে ঘিরে উত্তেজনা চুঁচুড়ায়।

হুগলি, ২ ডিসেম্বর:- বিজেপি যুব মোর্চার বিক্ষোভ ঘিরে উত্তেজনা।অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।পুলিশ কর্মিদের ঠেলে সরিয়ে দেয় মহিলা বিজেপি কর্মিরা। কল্যানীতে আক্রান্ত বিজেপি যুবমোর্চার নেতা মিহির বিশ্বাস,বিক্ষোভ অবরোধ চুঁচুড়ায়। নদীয়ার কল্যানীতে গতকাল বিজেপি যুব মোর্চার নেতা মিহির বিশ্বাস আক্রান্ত হন। তার তৃনমূল দুষ্কৃতিরা এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ বিজেপির।এর প্রতিবাদে আজ হুগলি যুব মোর্চার […]

এই মুহূর্তে জেলা

ভাইপোকে বাঁচাতেই ইন্ডিয়া জোটে মুখ্যমন্ত্রী, সিঙ্গুরে বিস্ফোরক সেলিম।

হুগলি, ১ ডিসেম্বর:- প্রয়াত সিঙ্গুরের বাম নেতা সুহৃদ দত্তের স্মরন সভায় মহম্মদ সেলিম। সিঙ্গুরের কামরাঙ্গা ময়দানে এই স্মরণ সভায় বক্তব্য রাখবেন সেলিম। সিপিআইএম হুগলী জেলা কমিটির ডাকে আয়োজিত স্মরন সভায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য্য, হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, রাজ্য এস এফ আই সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অন্যান্যরা। গত ৯ ই নভেম্বর […]

এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশন থেকে ফের উদ্ধার লক্ষ লক্ষ টাকা।

হাওড়া, ১ ডিসেম্বর:- হাওড়া স্টেশন থেকে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করলো আরপিএফ। ‘অপারেশন সতর্কে’র অধীনে হাওড়ার ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড এবং হাওড়া আরপিএফের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালিয়ে হাওড়া স্টেশন থেকে ২৩ লক্ষ ৭৯ হাজার টাকা নগদ উদ্ধার করে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি ওই বিপুল পরিমাণ নগদ অর্থের স্বপক্ষে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় বিধ্বংসী আগুন।

হাওড়া, ১ ডিসেম্বর:- বেলুড়ের বি কে পাল টেম্পল রোডে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। এই মুহুর্তে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। জনবহুল এলাকায় এই ঘটনায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল।

এই মুহূর্তে জেলা

শাহের সভার দিন আবেদন করেও মেলেনি জল, হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে মামলা করতে চলেছে বিজেপি ?

হাওড়া, ১ ডিসেম্বর:- কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার দিন আবেদন করেও মেলেনি জল, এবার তাই হাওড়া পৌরনিগমের বিরুদ্ধে আদালতে মামলা রুজু করতে চলেছে বিজেপি? রাজ্য বিজেপি সূত্রে এমনটাই খবর। অভিযোগ, গত বুধবারের সভার জন্য হাওড়া পৌরনিগমের থেকে জল চেয়ে জল পায়নি বিজেপি। এবার তাই পৌরনিগমের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করতে চলছে বিজেপি। গত ২৯ […]

এই মুহূর্তে জেলা

সুড়ঙ্গে শ্রমিকদের উদ্ধারকার্যে উঠে এলো সিঙ্গুরের বঙ্গ-সন্তানের কৃতিত্ব।

হুগলি, ৩০ নভেম্বর:- ১৭দিনের একটানা দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে উদ্ধার কাজ সম্পন্ন হয়।উদ্ধার করা হয় উত্তরকাশি সুড়ঙ্গে আটকে থাকা যুকবদের। দেশের প্রত্যেকটা মানুষ তাকিয়েছিল উদ্ধারকারী দলের দিকে। আর উদ্ধারের পর সেই উদ্ধারকারী দলের সদস্যদের জন্য শুভেচ্ছার বন্যা সারা দেশ জুড়ে। আর এই উদ্ধারকাজের কৃতিত্বে উঠে এলো জমি আন্দোলনের কেন্দ্র বিন্দুতে থাকা সিঙ্গুরের নাম, আবারও গর্বিত […]