হাওড়া, ৫ জানুয়ারি:- হাওড়া স্টেশন চত্বর এলাকায় দুষ্কৃতিদের হামলা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে হাওড়া বাস স্ট্যান্ডের উল্টোদিকে একটি চায়ের দোকানে হামলা চালায় দুষ্কৃতীরা। সূত্রের খবর, চায়ের দোকানের মালিক দোকানের সামনে গাড়ি রাখায় প্রতিবাদ করেছিলেন। এই নিয়ে দু’পক্ষের বচসা হয়। আক্রান্তের পরিবারের অভিযোগ, গাড়ি রাখতে বাধা দেওয়াতেই এই ঘটনা। বেশ কিছু যুবক সেখানে এসে তাকে বেধড়ক মারধর […]
জেলা
কনিষ্ঠতম বিজ্ঞানী হুগলির অভিজ্ঞানকে সংবর্ধনা তৃণমূল ছাত্র পরিষদের।
হুগলি, ৫ জানুয়ারি:- একদিকে কেন্দ্র সরকার যখন দেশের বিজ্ঞান চেতনাকে স্তব্ধ করে দিতে চাইছে, তখন রাজ্যের শাসকদলের কর্মসূচিতে প্রাধান্য পাচ্ছে ছাত্রছাত্রীর মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সুস্থ সংস্কৃতি বিকাশের প্রসার। সম্প্রতি ১১০ বছরের ঐতিহ্যবাহী “জাতীয় বিজ্ঞান কংগ্রেস” বন্ধ হয়ে গেল। এবারই প্রথম এই জাতীয় বিজ্ঞান কংগ্রেসের কোনও অধিবেশন হচ্ছে না। এই আবহে রাজ্য সরকার ও শাসকদলের উদ্যোগে […]
শ্রীরামপুর পৌরসভার বইমেলার শুভ সূচনা।
হুগলি, ৫ জানুয়ারি:- বইয়ের জন্য হাঁটুন কয়েক হাজার শ্রীরামপুরবাসী এবং স্কুল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শ্রীরামপুর সানপিরির ময়দান থেকে আর এমএস ময়দান পর্যন্ত অভিনব বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে হুগলির শ্রীরামপুরে ১২ তম শ্রীরামপুর বইমেলার শুভ সূচনা, এলাকাবাসী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের বইমুখী করার জন্যই বিভিন্ন উদ্যোগ পৌরসভার, অভিনব এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন পৌর এলাকায় […]
সিএএ কার্যকর হবে লোকসভা ভোটের আগেই, মন্তব্য শান্তনু ঠাকুরের।
হাওড়া, ৪ জানুয়ারি:- আগামী লোকসভা ভোটের আগেই সারা ভারতবর্ষে সিএএ লাগু হবে। অনেকগুলো কারণের জন্য এতদিন পর্যন্ত সময় লাগছে। ২০২৪ এর লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর হচ্ছেই। মন্তব্য বিজেপি নেতা শান্তনু ঠাকুরের। বৃহস্পতিবার বালির পঞ্চাননতলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, এই নিয়ে আমাদের পরিবারের বড়ো লড়াই। পিতামহ, পিতামহীর সেই লড়াই কখনো থেমে থাকার নয় যতক্ষণ না […]
ট্রাকের ধাক্কায় দুই পুলিশ কর্মীর মৃত্যু হাওড়ায়।
হাওড়া, ৪ জানুয়ারি:- বৃহস্পতিবার সকালে হাওড়ার বাগনানের বরুন্দায় ট্রাক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মীর মৃত্যু হলো। মৃতদের নাম সুজয় দাস (এসআই) ও পলাশ সামন্ত (কনস্টেবল)। এই ঘটনায় আরও দুই পুলিশ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, বরুন্দার কাছে পুলিশের একটি পেট্রোলিং গাড়ি বাগনানের দিকে আসছিল। ওই সময় পিছন থেকে একটি বড় ট্রাক এসে […]
শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বলাগড়, ভাঙচুর বিধায়ক কার্যালয়, সদস্যর বাড়ি।
হুগলি, ৪ জানুয়ারি:- গতকাল বিধায়ক যুব তৃণমূলের নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন। তার দেহরক্ষী তুলে নেওয়ার বিষয়ে রুনাকে দায়ী করেছিলেন। তার জবাব দিয়েছিলেন রুনা। বিধায়ক মনোরঞ্জন বেপারী রুনা খাতুনকে অশালীন ভাষায় আক্রমণ করেন বলে অভিযোগ। এরপরেই গতকাল গভীর রাত্রে জিরাটের আহমেদপুরে কার্যালয় ভাঙচুর চলে ।কার্যালয়ে থাকা টেবিল, চেয়ার ভাঙচুর হয় ও দলীয় পতাকা ছিড়ে ফেলে […]
প্রাণী চোরাচালানকারীদের হামলা পরিবেশ প্রেমীর উপর।
হাওড়া, ৩ জানুয়ারি:- প্রাণী চোরাচালানকারীদের হামলা পরিবেশ প্রেমীর উপর। ওই ঘটনায় গুরুতর জখম হন শুভঙ্কর কোলে নামের এক পরিবেশ কর্মী। হাওড়ার পাঁচলা থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাঁচলার জুজারসাহা কুলডাঙায় সোমবার রাতে ওই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, বেশ কয়েকদিন ধরে এলাকায় বন্যপশু ও পাখি ধরে পাচারের চেষ্টা চালাচ্ছিলো কিছু চোরাচালানকারী। বন দফতরের সাহায্যে […]
পুনর্মিলন উৎসবে এসে স্কুল বাঁচানোর অঙ্গীকার প্রাক্তনীদের।
হুগলি, ২ জানুয়ারি:- স্কুলের প্রথম পুনর্মিলন উৎসবে এসে স্কুল বাঁচানোর অঙ্গিকার প্রাক্তনীদের। পড়ুয়া কমতে কমতে সংখ্যাটা একশোর নীচে নেমেছে।যত জন ছাত্রী আছে তারাও অনিয়মিত। আগামী দিনে বন্ধ হওয়ার আশঙ্কায় চুঁচুড়ার মিয়ারবেড় (পিয়ারাবাগান) সারদামনী গার্লস হাইস্কুল। স্কুল বাঁচাতে এগিয়ে এলেন প্রাক্তনীরা। সাহায্য চাইলেন এলাকার মানুষের। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলবেন প্রাক্তনীরা। এক সময় […]











