কলকাতা, ১০ মার্চ:- কোচবিহার – জগদীশচন্দ্র বসুনিয়া আলিপুরদুয়ার – প্রকাশচিক বরাইক জলপাইগুড়ি – নির্মলচন্দ্র রায় দার্জিলিং – গোপাল লামা রায়গঞ্জ – কৃষ্ণ কল্যানী বালুরঘাট – বিপ্লব মিত্র মালদা (উত্তর) – প্রসূন ব্যানার্জী মালদা (দক্ষিণ) – শাহনাওয়াজ আলি রেহমান জঙ্গিপুর – খলিলুর রহমান বহরমপুর – ইউসুফ পাঠান মুর্শিদাবাদ – আবু তাহের খান কৃষ্ণনগর – মহুয়া মৈত্র […]
জেলা
বৈদ্যবাটিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে আগুন।
হুগলি, ৯ মার্চ:- বৈদ্যবাটী পুরসভার অধীনস্থ আঞ্চলিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে আগুন। শুক্রবার রাতে থেকে এই আগুনের ধোঁয়ায় দিল্লি রোডসহ পার্শ্ববর্তী এলাকায় ঢেকে যায়। প্লাস্টিক পোড়া ধোঁয়ার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি। শ্বাসকষ্টে আতঙ্কিত। ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন। স্থানীয়সূত্রে জানাযায় বেশ কিছুদিন ধরে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। গতকাল রাত থেকেই প্লাস্টিক পোড়া ধোঁয়ার গন্ধে অতিষ্ঠ দিল্লি রোড […]
জনগর্জন সভায় যোগ দিতে ট্রেনপথে হাওড়ায় বিভিন্ন জেলার কর্মীরা।
হাওড়া, ৯ মার্চ:- রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। শনিবার হাওড়ার ঘুসুড়ির শ্যাম গার্ডেনে উত্তরবঙ্গের মালদহ থেকে শনিবারও প্রচুর সমর্থকরা এসে পৌঁছান। তাদের থাকা, খাওয়ার ব্যবস্থা করছেন বিধায়ক গৌতম চৌধুরী। হাওড়া স্টেশনে এদিনও সকাল থেকে এসে পৌঁছান সমর্থকরা। হাওড়া স্টেশন থেকে তাদের বাসে করে […]
তিনদিন ধরে জ্বলছে চুঁচুড়ায় আগুন।
হুগলি, ৮ মার্চ:- চুঁচুড়ার সুকান্তনগরের ভাগাড়ে প্রায় তিনদিন ধরে জ্বলছে আগুন। ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। মুক্তি মিলবে, জানেন না আশপাশ এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, বিগত কয়েকদিন ধরে ভাগাড়ের স্তূপ থেকে ধোঁয়া বেরোচ্ছে। হাওয়া দিলেই জ্বলছে আগুন। একাধিকবার দমকল এলেও পরিস্থিতি বদলায়নি। শুক্রবার বিকেলে, ক্ষুদ্ধ এলাকাবাসীরা চড়াও হলে ভাগাড়ের অফিস বন্ধ করে কর্মীরা চম্পট দেন। যদিও পুর […]
শিবের পুজো নিয়েও তৃনমূল বিজেপি তরজা।
হুগলি, ৮ মার্চ:- আজ শিবরাত্রী উপলক্ষে মন্দিরে মন্দিরে পুজো চলছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তালডাঙার একটি শিব মন্দিরে পুজো দেন।তাকে কটাক্ষ করে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, এখন নির্বাচন আসছে তাই হিন্দু ভোট দরকার। এতদিন তুষ্টিকরণের রাজনীতি করেছেন। ভগবান ওনার মঙ্গল করুন। লকেট চট্টোপাধ্যায় দেবানন্দপুরে শিবপুজো দেন। সেখানে তিনি বলেন, গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন নারীরা এরাজ্যে […]
বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে শিবরাত্রিতে পুজোয় অংশ নিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা।
হাওড়া, ৮ মার্চ:- প্রতি বছরের ন্যায় মহা শিবরাত্রিতে বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পূজা সারলেন বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজরা। প্রায় ৪০০ বছরের ইতিহাস বহনকারী বালির এই কল্যাণেশ্বর বাবার অবস্থান বালির কল্যাণেশ্বরতলায়। কথিত আছে, ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবেরই প্রতীক। বেলুড় মঠ কর্তৃপক্ষ সেই রীতি মেনে চলেছেন। এদিন শুক্রবার রামকৃষ্ণ মঠ ও মিশনের […]
পানীয় জলের মেশিনের শুভ সূচনা চাঁপদানিতে।
প্রদীপ বসু, ৭ মার্চ:- শীতল পানীয় জলের মেশিনের শুভ সূচনা হয়ে গেল চাপদানি ২১ নং ওয়ার্ড এর রবীন্দ্র স্মৃতি সর্বধাত্রী বিদ্যানিকেতনে।বিধায়কের উন্নয়ন তহবিল অর্থে প্রায় দু লাখ টাকা ব্যয়ে এই কর্মসূচির উদবোধন করেন বিধায়ক অরিন্দম গুইন ও পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন সম্পাদক সুভাষ বসু ঠাকুরতা, প্রধান শিক্ষিকা মহুয়া দাশগুপ্ত সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রবৃন্দ। […]
সামাজিক ক্ষেত্রে এক ব্যতিক্রমী নজির রাখছে পিপলস সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
হুগলি, ৭ মার্চ:- ‘সকলের জন্য স্বাস্থ্য’ – এই লক্ষ্যকে সামনে রেখে গত প্রায় এক দশক ধরে স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে হুগলি জেলায় কাজ করে চলেছে পিপলস সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (পি.এস.ডব্লু.এফ)। প্রাথমিকভাবে কাজকর্ম স্বাস্থ্যমেলার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা ও রোগ প্রতিরোধ সংক্রান্ত প্রচারে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে মেলার পাশাপাশি শ্রীরামপুর – উত্তরপাড়া ব্লকের কানাইপুর, নবগ্রাম ও রঘুনাথপুর পঞ্চায়েতের […]
পঞ্চায়েত অফিসে ঢুকে হামলা, মহিলা প্রধান-সহ আক্রান্ত অন্যান্যরা, উত্তেজনা হাওড়ায়।
হাওড়া, ৭ মার্চ:- বর্তমান অর্থবছরের অ্যাকশন প্ল্যান নিয়ে কাজ চলার সময় পঞ্চায়েত অফিসে ঢুকে হামলার অভিযোগ। মহিলা পঞ্চায়েত প্রধান-সহ আক্রান্ত অন্যান্যরা। উত্তেজনা জগৎবল্লভপুরে। ঘটনায় অভিযোগের তীর পঞ্চায়েত সদস্য তথা প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে। জগৎবল্লভপুর ব্লকের পাতিহাল গ্রাম পঞ্চায়েতে এই ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ বর্তমান অর্থবছরের অ্যাকশন প্ল্যান পোর্টালে আপলোড করার কাজ চলাকালীন বুধবার রাতে ওই হামলা হয়। […]











