এই মুহূর্তে জেলা

মিলন বন্দী ক্লাবের উদ্যোগে কোন্নগরে আট দলীয় ফুটবল প্রতিযোগিতা শুরু।

হুগলি, ১১ মার্চ:- কোন্নগরের মিলন বন্দি ক্লাবের পরিচালনায় ৮ দলীয় আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হলো শনিবার কালিতলা মাঠে, যা সপ্তাহব্যাপী চলবে। এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৭ই মার্চ। উদ্বোধন করেন প্রাক্তন জাতীয় ফুটবলার সমীর চৌধুরী ও কোন্নগর পুরসভার পুরোপ্রধান স্বপন দাস। ক্লাবের সম্পাদক দোলন খান চ্যাটার্জি বলেন, গ্রামগঞ্জ থেকে এই ধরণের ফুটবল প্রতিযোগিতা […]

এই মুহূর্তে জেলা

তারকেশ্বর মন্দিরে পূজো দিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ।

হুগলি ১০ মার্চ:- নাম ঘোষণা হতেই তারকেশ্বর মন্দিরে পূজা দিতে এলেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ।হুগলি ৪৬ নং জেলা পরিষদের সদস্য এবং গোঘাট দুই ব্লকের সভা নেত্রী পদে আছেন মিতালি বাগ। এদিন সন্ধ্যা ৬ টা নাগাদ তারকেশ্বর মন্দিরে পূজা দিয়েই নির্বাচনী প্রচার শুরু করে দেন। সাংবাদিক মুখোমুখি হয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি […]

এই মুহূর্তে জেলা

আদি- নব্য দুই মুখের মেলবন্ধন ঘটানোর চেষ্টা তৃণমূলের প্রার্থী তালিকায়, বাদ বিদায়ী ৭ সাংসদ।

কলকাতা ১০ মার্চ:- রবিবাসরীয় দুপুরে ব্রিগেড ময়দানের মেগা সমাবেশ থেকে আনুষ্ঠানিক ভাবে ২৪ এর ভোট যুদ্ধে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। চিরাচরিত রীতি থেকে বেরিয়ে এই প্রথম ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রকাশ্য সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। ব্রিগেডের জন সমাবেশ যার পোশাকি নাম জন গর্জন সমাবেশ, সেখান থেকেই রাজ্যের ৪২ টি আসনে […]

এই মুহূর্তে জেলা

শ্রীরামপুর লোকসভায় কল্যাণের নাম ঘোষণার পরে উচ্ছ্বাস তৃণমূল কর্মীদের।

হুগলি, ১০ মার্চ:- শ্রীরামপুর কেন্দ্রের তিনবারের বিজয়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ২০২৪ নির্বাচনেও প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রীরামপুর লোকসভা বিস্তীর্ণ এলাকায় জুড়ে তৃণমূল কর্মীদের মধ্য ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষের (ভাই) নেতৃত্বে কর্মীরা রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করতে থাকেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের […]

এই মুহূর্তে জেলা

২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা

কলকাতা, ১০ মার্চ:- কোচবিহার – জগদীশচন্দ্র বসুনিয়া আলিপুরদুয়ার – প্রকাশচিক বরাইক জলপাইগুড়ি – নির্মলচন্দ্র রায় দার্জিলিং – গোপাল লামা রায়গঞ্জ – কৃষ্ণ কল্যানী বালুরঘাট – বিপ্লব মিত্র মালদা (উত্তর) – প্রসূন ব্যানার্জী মালদা (দক্ষিণ) – শাহনাওয়াজ আলি রেহমান জঙ্গিপুর – খলিলুর রহমান বহরমপুর – ইউসুফ পাঠান মুর্শিদাবাদ – আবু তাহের খান কৃষ্ণনগর – মহুয়া মৈত্র […]

এই মুহূর্তে জেলা

লক্ষীর ঘট নিয়ে তৃনমূলের মহিলা কর্মীরা ব্রিগেড মুখী।

হুগলি, ১০ মার্চ:- লক্ষীর ঘট নিয়ে তৃনমূলের মহিলা কর্মীরা ব্রিগেড মুখী। সিঙ্গুর থেকে বাসে লক্ষীর ঘট নিয়ে বাসে কলকাতা মুখী। স্লোগান, এবারের নির্বাচনে লক্ষীর ভান্ডার নিয়ে খেলা হবে। সিঙ্গুর ১ নং আঞ্চলিক পার্টি অফিস থেকে মাথায় লক্ষীর ঘট নিয়ে বাসে মহিলা তৃণমুল কর্মীরা।

এই মুহূর্তে জেলা

বৈদ্যবাটিতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে আগুন।

হুগলি, ৯ মার্চ:- বৈদ্যবাটী পুরসভার অধীনস্থ আঞ্চলিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে আগুন। শুক্রবার রাতে থেকে এই আগুনের ধোঁয়ায় দিল্লি রোডসহ পার্শ্ববর্তী এলাকায় ঢেকে যায়। প্লাস্টিক পোড়া ধোঁয়ার গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি। শ্বাসকষ্টে আতঙ্কিত। ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন। স্থানীয়সূত্রে জানাযায় বেশ কিছুদিন ধরে সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। গতকাল রাত থেকেই প্লাস্টিক পোড়া ধোঁয়ার গন্ধে অতিষ্ঠ দিল্লি রোড […]

এই মুহূর্তে জেলা

জনগর্জন সভায় যোগ দিতে ট্রেনপথে হাওড়ায় বিভিন্ন জেলার কর্মীরা।

হাওড়া, ৯ মার্চ:- রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। শনিবার হাওড়ার ঘুসুড়ির শ্যাম গার্ডেনে উত্তরবঙ্গের মালদহ থেকে শনিবারও প্রচুর সমর্থকরা এসে পৌঁছান। তাদের থাকা, খাওয়ার ব্যবস্থা করছেন বিধায়ক গৌতম চৌধুরী। হাওড়া স্টেশনে এদিনও সকাল থেকে এসে পৌঁছান সমর্থকরা। হাওড়া স্টেশন থেকে তাদের বাসে করে […]

এই মুহূর্তে জেলা

তিনদিন ধরে জ্বলছে চুঁচুড়ায় আগুন।

হুগলি, ৮ মার্চ:- চুঁচুড়ার সুকান্তনগরের ভাগাড়ে প্রায় তিনদিন ধরে জ্বলছে আগুন। ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। মুক্তি মিলবে, জানেন না আশপাশ এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, বিগত কয়েকদিন ধরে ভাগাড়ের স্তূপ থেকে ধোঁয়া বেরোচ্ছে। হাওয়া দিলেই জ্বলছে আগুন। একাধিকবার দমকল এলেও পরিস্থিতি বদলায়নি। শুক্রবার বিকেলে, ক্ষুদ্ধ এলাকাবাসীরা চড়াও হলে ভাগাড়ের অফিস বন্ধ করে কর্মীরা চম্পট দেন। যদিও পুর […]

এই মুহূর্তে জেলা

শিবের পুজো নিয়েও তৃনমূল বিজেপি তরজা।

হুগলি, ৮ মার্চ:- আজ শিবরাত্রী উপলক্ষে মন্দিরে মন্দিরে পুজো চলছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তালডাঙার একটি শিব মন্দিরে পুজো দেন।তাকে কটাক্ষ করে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, এখন নির্বাচন আসছে তাই হিন্দু ভোট দরকার। এতদিন তুষ্টিকরণের রাজনীতি করেছেন। ভগবান ওনার মঙ্গল করুন। লকেট চট্টোপাধ্যায় দেবানন্দপুরে শিবপুজো দেন। সেখানে তিনি বলেন, গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন নারীরা এরাজ্যে […]