এই মুহূর্তে জেলা

পরপর মন্দিরে চুরি জগৎবল্লভপুরে, চাঞ্চল্য।

হাওড়া, ১ এপ্রিল:- ফের পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরে। রবিবার রাতে জগৎবল্লভপুরের বাদেবেলিয়া মহিষগোট এলাকায় দুটি মন্দির ও একটি গোডাউন ভেঙে চুরি হয় লক্ষাধিক টাকার সরঞ্জাম, সোনার গহনা ও নগদ টাকাপয়সা। পরপর চুরির ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। সোমবার সকালে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

এই মুহূর্তে জেলা

দিনেদুপুরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ চুঁচুড়ায়।

হুগলি, ৩১ মার্চ:- দিনেদুপুরে এক সুপারি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। চুঁচুড়ার পল্লীশ্রীর বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম দীপক সাহা ওরফে মৃণাল। পুলিশ সূত্রে খবর, সুগন্ধার কাছে বছর সাতান্নর মৃণালের সুপারি কারখানা রয়েছে। বাড়ি থেকে তিনি মোটর স্কুটি অথবা নিজের চারচাকা গাড়ি নিয়ে ওই কারখানায় যাতায়াত করেন। মৃণাল জানান, এ দিন দুপুর একটার পর কারখানা থেকে […]

এই মুহূর্তে জেলা

১৯শে এপ্রিল থেকে ১জুন বুথ ফেরত ভোটের সমীক্ষা করা যাবেনা।

কলকাতা, ৩১ মার্চ:- নির্বাচন কমিশন ভোটগ্রহণ চলাকালীন বুথফেরত সমীক্ষার ফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কমিশন জানিয়েছে, আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা বা কোনও রকম ভোট সমীক্ষাই প্রকাশ করা যাবে না। ১ জুন ভোটগ্রহণ শেষ হচ্ছে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার পর সমীক্ষার ফল প্রকাশ করতে পারবে সংবাদমাধ্যম। ভোটগ্রহণের পরে […]

এই মুহূর্তে জেলা

কৃষ্ণনগরের জনসভায় বিজেপি প্রার্থী ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ তৃণমূল নেত্রীর।

নদীয়া, ৩১ মার্চ:- সিরাজদৌলার বিরুদ্ধে লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাকে শেষ করার জন্য, সেই নামটাকে নিয়ে আসছেন। মোদি বাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন? বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা শুরু করলেন। এদিন নদীয়ার ধুবুলিয়ায় স্পোর্টিং ক্লাবের মাঠে জনসভা করেন […]

এই মুহূর্তে জেলা

জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান সিঙ্গুরে।

হুগলি, ৩১ মার্চ:- এবার সিঙ্গুরে জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান। আজ সিঙ্গুরের পশ্চিম বারুইপাড়া এলাকায় বিজেপি তরফে আয়োজিত “যোগদান মেলা” কর্মসূচিতে হুগলী লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন। তৃনমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করলেন সিঙ্গুর পঞ্চায়েত সমিতির ২বারের তৃনমূল সভাপতি প্রতিমা দাস, বারুইপাড়া পলতাগড় এলাকার তৃনমূল কংগ্ৰেস কর্মী […]

এই মুহূর্তে জেলা

শাহজাহানের দলকে শাস্তি দিতে হবে, এবার ভোটে বদলা হবে হাওড়ায় শুভেন্দু।

হাওড়া, ৩০ মার্চ:- লোকসভা ভোটের আগে শনিবার বিকেলে হাওড়ার আন্দুল রাজবাড়ীর মাঠে বুথকর্মী সম্মেলনে ( বিজয় সংকল্প সভায় ) বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই সম্মেলনে হাজির ছিলেন বিজেপির হাওড়া সদর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। এদিন শুভেন্দুবাবু আন্দুলের সভায় বলেন, ইন্ডি জোটের পিন্ডি চটকেছে। রাজস্থান, ছত্তিশগড়ে ইন্ডি ভেঙেছে। সিএএ মানে নাগরিকত্ব […]

এই মুহূর্তে জেলা

ঢাক বাজিয়ে পুজো দিয়ে প্রচার চুঁচুড়ায় লকেটের।

হুগলি, ৩০ মার্চ:- শীতলা পুজোয় ঢাক বাজিয়ে ওলাইচন্ডীতলায় পুজো দিলেন লকেট চট্টোপাধ্যায়।টোটোয় প্রচার করলেন চুঁচুড়ার তিন নম্বর ওয়ার্ড এলাকায়। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ চুঁচুড়ার ২৮ নম্বর ওয়ার্ড এলাকায় শীতলা পুজোয় ঢাক বাজান।সেখান থেকে সাত নম্বর ওয়ার্ড ওলাইচন্ডীতলায় ওলাইচন্ডী পুজো দেন। বাৎসরিক ওলাইচন্ডী মাতার পুজো হয় এই সময়। সেখানে পুজো দিয়ে তিন নম্বর ওয়ার্ড […]

এই মুহূর্তে জেলা

রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তবর্তী অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ।

হাওড়া, ২৯ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তী অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট। শুক্রবার থেকেই তাঁর হাতে অন্তর্বর্তী অধ্যক্ষের দায়িত্ব তুলে দেওয়া হয়। বেলুড় মঠ সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যে নতুন অধ্যক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই মুহূর্তে জেলা

বিজেপি কর্মীদের মারধর ও এলাকায় ছাড়া করার প্রতিবাদে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও বিজেপির।

হুগলি, ২৯ মার্চ:- বিজেপি কর্মীদের মারধর ও এলাকা ছাড়া করার প্রতিবাদ ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও করল বিজেপি। বিজেপির অভিযোগ গত লোকসভা নির্বাচনের পর থেকেই ব্যান্ডেল এলাকায় বিজেপি কর্মীদেরকে মারধর ও এলাকা ছাড়া করা হচ্ছে। হুগলি লোকসভায় বিজেপি জয়লাভ করার পর থেকেই ব্যান্ডেলের বাসিন্দা বিজু পাসোওয়ানকে পুলিশ কোনোভাবেই এলাকাতে ঢুকতে দিচ্ছে না। পাশাপাশি শিবা কাহার ও […]

এই মুহূর্তে জেলা

বেড়ে পাকা দেবাংশু, গলা টিপলে দুধ বেরোবে- লকেট।

হুগলি, ২৯ মার্চ:- সিদ্ধান্ত মহাপাত্র বুঝতে পেরেছেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে গেলে নরেন্দ্র মোদির হাত ধরতে হবে।কিন্তু ইনি(রচনা) বুঝতে পারেননি। ভুল করে চলে এসেছেন দিদি নম্বর ওয়ান থেকে।ওনাকে পস্তাতে হবে পরে।না জেনে কোন দলে এলাম।আসতে যদি হত তাহলে নরেন্দ্র মোদি জির হাত ধরতে হত।আমি জানি আজ না হয় কাল তাকে আসতেই হবে এই দলে,বললেন লকেট চট্টোপাধ্যায়। […]