অর্ণব বিশ্বাস,৭ জানুয়ারি:- মুম্বাইয়ের একগুচ্ছ সঙ্গীতশিল্পীর উপস্থিতিতে এবারে রিষড়া মেলা জমজমাট। হাড়হিম করা ঠান্ডাকে আজও হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। সোমবার সকাল থেকেই হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড়া মেলায় কিন্তু সাধারণের ভিড় উপচে পড়লো। প্রত্যেকবছরই এই মেলা জনসাধারনের কাছে […]
জেলা
জেএনইউ এর ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপর ‘গেরুয়া’ হামলার প্রতিবাদে হাওড়ায় তৃণমূলের মিছিল।
হাওড়া,৬ জানুয়ারি:- জেএনইউ এর ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপর ‘গেরুয়া’ হামলার প্রতিবাদে পথে নামল তৃণমূল। সোমবার দুপুরে হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে গোলমোহর থেকে ঘাসবাগান পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্ব দেন দলের হাওড়া জেলা সদর সভাপতি অনুপম ঘোষ। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়, গৌতম চৌধুরী, যুবনেতা মৃণাল […]
গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী।
দ:২৪ পরগনা,৬ জানুয়ারি:- সোমবার দুপুর পৌনে একটা নাগাদ আকাশ পথে কাকদ্বীপে পৌঁছান মুখ্যমন্ত্রী। এবারের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে ও খোঁজখবর নেন তিনি। এবারের মেলাতে যাতে কোনভাবেই কেউ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে না পারেন সে দিকে প্রশাসনকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় এক ঘণ্টা পনেরো মিনিট বৈঠকের পর কাকদ্বীপ থেকে আকাশ পথে গঙ্গাসাগরের উদ্দেশ্যে […]
চুঁচুড়া তালডাঙ্গায় লকেটের মিছিল আটকাল পুলিশ।গ্রেপ্তার ২১ জন বিজেপি কর্মী।
হুগলি,৬ জানুয়ারি:- চুঁচুড়া তালডাঙ্গা লকেটের মিছিল আটকাল পুলিশ। বাইক মিছিলের অনুমতি না থাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাইক আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। জোর করে নিজে স্কুটি চালিয়ে বেরিয়ে যান হুগলি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাইক মিছিল আটকাতে তালডাঙ্গা এসিপি ওয়ান পলাশ ঢালী এসিপি ডিডি গোলাম সারোয়ার এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়।ভদ্রেশ্বরে […]
কনকনে ঠান্ডায় রবিবাসরীয় সন্ধ্যায় মানুষের ভিড়ে অবরুদ্ধ রিষড়া মেলা।
হুগলি,৬ জানুয়ারি:- কনকনে ঠান্ডায় রবিবাসরীয় সন্ধ্যায় মানুষের ভিড়ে অবরুদ্ধ রিষড়া মেলা।শুধু রিষড়ায় মানুষই নয়, আশেপাশের মানুষও দুর্গাপূজা,জগদ্ধাত্রী পুজোর মতোই সারাবছরই অপেক্ষা করে থাকে রিষড়া মেলার জন্য। কারণ এটা একটা মিলন মেলা।সর্বধর্ম,ভাষাভাষীর মানুষ এখানে থাকে।বাড়তি পাওনা প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।থাকছে মুম্বাইখ্যাত শিল্পী সুদেশ ভোঁসলে, সনজিত মন্ডল, মহা লক্ষী আয়ার সহ নামি শিল্পীরা।ভিড় সামলাতে নিজেই ময়দানে নেমেছেন […]
হাওড়ার পরপর কয়েকটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা।
হাওড়া,৬ জানুয়ারি:– হাওড়ার কাসুন্দিয়ায় পরপর কয়েকটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে ওই ঘটনা ঘটে। কাসুন্দিয়া কালী মন্দিরে প্রতিমার সোনা রূপোর যাবতীয় গয়না, মুকুট, রূপোর মুন্ডমালা সব চুরি হয়। মন্দিরের পিছনের জানলার গ্রিল কেটে চুরি হয়। এছাড়াও পাশাপাশি আরও কয়েকটি মন্দিরেও চুরি হয়। শিবের মন্দিরেও তালা ভেঙে চুরি হয়। সোনা রূপোর গয়না, মুকুট, প্রণামী […]
সাঁতরাগাছি পাখিরালয়ে নেচার এডুকেশন ক্যাম্প। পরিযায়ী পাখির আগমন ঘিরে আশাবাদী বন দফতর।
হাওড়া,৫ জানুয়ারি:- সাঁতরাগাছি ঝিল ও সংলগ্ন পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এলাকার কচিকাঁচাদের নিয়ে নেচার এডুকেশন ক্যাম্পের আয়োজন করল হাওড়া বনদপ্তর। রবিবার ছুটির দিন সকালে প্রায় জনা পঞ্চাশেক কচিকাঁচাদের ঝিল সংলগ্ন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন বনদপ্তরের আধিকারিকরা। দূরবীন দিয়ে চেনানো হয় পাখিও। পাশাপাশি ঝিলে আসা পরিযায়ী পাখি গননার কাজও এদিন করা হয়। হাওড়া […]
দ্বান্দ্বিক নাট্যোৎসব চলছে হাওড়ায়।
হাওড়া,৫ জানুয়ারি:- নাট্যপ্রেমীদের জন্য সুখবর। শনিবার থেকে হাওড়ায় শুরু হয়েছে দ্বান্দ্বিক-র নাট্যোৎসব। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এবার ২২তম দ্বান্দ্বিক নাট্যোৎসব-এর সূচনা করেন শঙ্কর সান্যাল। উপস্থিত ছিলেন দেবব্রত চট্টরাজ, প্রমথ ঠাকুর, জয়ন্ত সিংহ, তন্দ্রা বসু, শোভন বেরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতি বছরের মতো এবছরেও হাওড়ার রামরাজাতলার বাণী নিকেতন হলে একগুচ্ছ ভিন্ন স্বাদের নাটক মঞ্চস্থ হচ্ছে। দ্বান্দ্বিক […]
বর্ধমান প্ল্যাটফর্ম এর একাংশ ভেঙে পড়ার জন্য দায় নিতে হবে রেল কর্তৃপক্ষকে, মন্তব্য প্রাক্তন রেলমন্ত্রী তথা বিজেপি নেতা মুকুল রায়ের।
হুগলি,৫ ডিসেম্বর:- গতকাল বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্ম এর একাংশ ভেঙে পড়ার জন্য দায় নিতে হবে রেল কর্তৃপক্ষকে, মন্তব্য করেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বিজেপি নেতা মুকুল রায়। বর্ধমানে যারা মেনটেনেন্স এর কাজ করছে তারা এর দায়ভার এড়াতে পারে না বলেও মনে করেন তিনি। অধিকাংশ রেল স্টেশনগুলোতে মেরামতি হওয়া প্রয়োজন বলেন মুকুল রায়।মমতা ব্যানার্জি আজ থেকে দশ বছর […]
নিয়ম মেনে বছরের প্রথম রবিবার সাঁওতাল খ্রীষ্টনদের ভিড় উপচে পড়লো ব্যান্ডেল চার্চে।
হুগলি,৫ ডিসেম্বর:- নিয়ম মেনে বছরের প্রথম রবিবার সাঁওতাল খ্রীষ্টনদের ভিড় উপচে পড়লো ব্যান্ডেল চার্চে। শুধু বাংলা নয় বাংলার পাশাপাশি সারাদেশ তথা নেপাল, ভূটান থেকেও বহু আদিবাসী খ্রীষ্টানরা আজ মাদার মারিয়ার সাথে সাক্ষাৎ করতে রাজ্যের একমাত্র ব্যাসিলিকা ব্যান্ডেল চার্চে আসেন। চার্চ সংলগ্ন ডন বক্স স্কুল প্রাঙ্গনে সারাদিন তাঁরা প্রার্থনা করেন। সাঁওতালি ভাষায় তাঁদের এই বিশেষ উৎসবের […]

