অর্ণব বিশ্বাস,৭ জানুয়ারি:- মুম্বাইয়ের একগুচ্ছ সঙ্গীতশিল্পীর উপস্থিতিতে এবারে রিষড়া মেলা জমজমাট। হাড়হিম করা ঠান্ডাকে আজও হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। সোমবার সকাল থেকেই হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড়া মেলায় কিন্তু সাধারণের ভিড় উপচে পড়লো। প্রত্যেকবছরই এই মেলা জনসাধারনের কাছে এক শীতকালীন উৎসব হয়ে ওঠে। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। আর হবে নাই বা কেনো এই মেলা তো শুধুই মেলা নয়, এই মেলা হলো রিষড়া শহরের এক ঐতিহ্য। রিষড়ার জগদদ্ধাত্রী পুজোর মতই “রিষড়া মেলা” আজ সকলের কাছে এক মিলন উৎসবে পরিণত হয়েছে।
৩০ তম এই রিষড়া মেলায় এবার সুদেশ ভোঁসলে , সঞ্চিতা , সনজিৎ মন্ডলের গায়ক আসতে চলেছেন। মেলা কমিটির পক্ষে রিষড়া পুরসভার পৌরসদস্য মনোজ গোস্বামী বলেন প্রত্যেকবছর রিষড়া মেলা নতুন নতুন ভাবনা নিয়ে আসছে। এবারে মেলা বিগত বারের গুলির তুলনায় সেরা। পাশাপাশি তিনি বলেন পৌরপ্রধান বিজয় সাগর মিস্রর উদ্যোগে একশ শতাংশ কাজ হয়েছে সেটা মানুষই বলবে। আগামী দিনে মানুষকে আর জনপ্রতিনিধিদের কাছে আসতে হবে না , সমাধান অ্যাপের উন্নত পরিষেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে জনপ্রতিনিধিরা ।Related Articles
মাহেশের জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন
হুগলি, ৪ ডিসেম্বর:- করোনার মহামারী কাঠিয়ে সারা পৃথিবী ধীরে ধীরে আবার স্বাভাবিক হচ্ছে ।সেই উপলক্ষে রবিবার হুগলির মাহেশের ৬২৬ বছরের ঐতিহাসিক জগন্নাথ দেবের মন্দিরে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয় জগন্নাথ মন্দির প্রাঙ্গনে। বাংলার বিভিন্ন স্থান থেকে আগত পুরোহিতরা পাঁচ হাজার বার প্রভু জগন্নাথের নামে যজ্ঞে আহুতি দেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে জগন্নাথ দেব ট্রাস্টি […]
মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভার্চুয়াল উদ্বোধন করলেন ‘সিঙ্গুর ট্রমা কেয়ার।
হুগলি , ৮ ফেব্রুয়ারি:- আজ হুগলি জেলার চন্দননগর সাব ডিভিশনের সিঙ্গুর ব্লকের অন্তর্গত ‘সিঙ্গুর ট্রমা কেয়ার ফেসিলিটির’ নবান্ন থেকে ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এর সাথে আরো 6 টি ‘সুস্বাস্থ্য কেন্দ্র’ উদ্বোধন হবে সিঙ্গুরে। যেমন বড়া প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, বাজেমেলিয়া প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র, বলরামবাটি প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র , রতনপুর […]
একের পর এক গণপিটুনির ঘটনায় পুলিশকে জিরো টলারেন্স নীতির নির্দেশ নবান্নের।
কলকাতা, ২ জুলাই:- সাম্প্রতিক কালে রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটায় এবার কড়া হাতে হাল ধরছে রাজ্যে সরকার। পুলিশকে এব্যাপারে জিরো টলারেন্স নীতি নিতে নির্দেশ দিয়েছে নবান্ন। একইসঙ্গে মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি এবং পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে একথা জানিয়েছে মুখ্যমন্ত্রী […]










