হুগলি,৫ ডিসেম্বর:- নিয়ম মেনে বছরের প্রথম রবিবার সাঁওতাল খ্রীষ্টনদের ভিড় উপচে পড়লো ব্যান্ডেল চার্চে। শুধু বাংলা নয় বাংলার পাশাপাশি সারাদেশ তথা নেপাল, ভূটান থেকেও বহু আদিবাসী খ্রীষ্টানরা আজ মাদার মারিয়ার সাথে সাক্ষাৎ করতে রাজ্যের একমাত্র ব্যাসিলিকা ব্যান্ডেল চার্চে আসেন। চার্চ সংলগ্ন ডন বক্স স্কুল প্রাঙ্গনে সারাদিন তাঁরা প্রার্থনা করেন। সাঁওতালি ভাষায় তাঁদের এই বিশেষ উৎসবের নাম “পোগো মারিয়া ন্যাপাম পরব”। অর্থাৎ মাদার মারিয়ার সাথে তাঁদের সাক্ষাৎ। আজ এখানে এসে প্রার্থনা করলে সারাবছর তাঁদের ভালো কাটবে এটাই বিশ্বাস। প্রায় তিনদশক আগে বিশেষ এই উৎসবের সূচনা। বাংলা তথা দেশে অন্যান্য চার্চ থাকলেও চার শতাধিক বছরের পুরনো ব্যান্ডেল চার্চ সকলের থেকে বেশী জাগ্রত বলে তাঁদের বিশ্বাস। সেজন্যই ইংরেজি নববর্ষের প্রথম রবিবার সাঁওতাল খ্রীষ্টানরা এখানে ভিড় জমান। এদিন এই সম্প্রদায়ের প্রায় ৫০হাজার মানুষ এখানে প্রার্থনা করতে আসেন।
Related Articles
তৃতীয় ঢেউ প্রতিরোধে শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য দপ্তর বিভিন্ন হাসপাতালে বারো হাজার শয্যা ব্যবস্থা রাখার সিদ্ধান্ত ।
কলকাতা, ১৫ জুন:- করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ প্রতিরোধে শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য দপ্তর বিভিন্ন হাসপাতালে বারো হাজার শয্যা ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। কোন হাসপাতালে কত পি আই সি ইউ এবং কোথায় এস এন সি ইউ ইউনিট করা হবে তা নিয়ে দপ্তরের তরফে সব জেলা শাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নতুন নির্দেশিকায় […]
পাঞ্জাবের ঠান্ডা চিন্তা ভিকুনার।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৩ জানুয়ারি:- দল হিসেবে পঞ্জাব FC যথেষ্ট শক্তিশালী । তাদের বিরুদ্ধে লুধিয়ানায় ম্যাচ বের করা সবসময় কঠিন চ্যালেঞ্জ । তবে কিবুর দলও টানা চারটে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী । তাই লুধিয়ানায় যেকোনও চ্যালেঞ্জের জন্যে দল তৈরি, এমনই বলছেন বাগান কোচ কিবু ভিকুনা । পাঞ্জাবের ঠান্ডা ভালো ফুটবলের পক্ষে প্রতিবন্ধক হতে পারে । কিবু ভিকুনা […]
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নীতিশ কুমার।
কলকাতা, ২৪ এপ্রিল:- নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠকে বসলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। নবান্নে পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী নিচে নেমে এসে তাঁদের অভ্যর্থনা করেন এবং ফুল দিয়ে স্বাগত জানান। পরে নবান্নের ১৪ তলায় তিন নেতা নেত্রীর মধ্যে বৈঠক শুরু হয়। Post Views: 288









