হুগলি,৬ জানুয়ারি:- চুঁচুড়া তালডাঙ্গা লকেটের মিছিল আটকাল পুলিশ। বাইক মিছিলের অনুমতি না থাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাইক আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। জোর করে নিজে স্কুটি চালিয়ে বেরিয়ে যান হুগলি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বাইক মিছিল আটকাতে তালডাঙ্গা এসিপি ওয়ান পলাশ ঢালী এসিপি ডিডি গোলাম সারোয়ার এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়।ভদ্রেশ্বরে চন্ডীতলা থেকে মিছিল শুরু হয় ত্রিবেণী পর্যন্ত যায় মিছিল।মিছিলে পুলিশের বাধার অভিযোগ প্রতিবাদে ভদ্রেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি কর্মীদের l তাদের অভিযোগ এই মিছিলে তাদের বেশ কয়েকজন কর্মীকে পুলিশ আটক করেছে, ঘটনাস্থলে রয়েছে লকেট চ্যাটার্জি ও অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ l
Related Articles
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সাবলম্বী করার লক্ষ্যে উদ্যোগ নিল রাজ্য সরকার এবং কলকাতা পুরনিগম।
কলকাতা , ৩০ অক্টোবর:- স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে দাঁড়ানো এবং তাঁদের আর্থিকভাবে সাবলম্বী করার লক্ষ্যে উদ্যোগ নিল রাজ্য সরকার এবং কলকাতা পুরনিগম। রাজ্য নগরোন্নয়ন দফতরের ব্যবস্থাপনায় সম্প্রতি তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য বিশেষ প্রদর্শনী তথা বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছিল শহর কলকাতায়। পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন ও স্বয়ংসিদ্ধা প্রকল্পের অধীনে আয়োজিত হয় বিশেষ প্রদর্শনীটি। পশ্চিমবঙ্গ রাজ্য […]
কালীপুজোর প্রতিমা নিরঞ্জনে তিনদিন নির্দিষ্ট করে দিল রাজ্য।
কলকাতা, ৯ নভেম্বর:- রাজ্য সরকার কালী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য তিনটি দিন নির্দিষ্ট করে দিয়েছে। এবছর গোটা রাজ্যে ১৩, ১৪, ১৫ নভেম্বর কালীপুজোর ভাসান চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আগামী ১৫ নভেম্বর ভাইফোঁটা। ওইদিনের মধ্যেই রাজ্যের সমস্ত কালীপুজোর বিসর্জন শেষ করতে হবে। নির্দিষ্ট দিনের মধ্যে প্রতিমা বিসর্জন না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও […]
বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্ৰেপ্তার।
মুর্শিদাবাদ,২৪ ফেব্রুয়ারি:- বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্ৰেপ্তার করে মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রানিনগর থানার অন্তর্গত গোধনপাঢড়া নোটিয়াল মেটাল রোডে নাখেরাজ ব্রীজ থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম বৈদুল সেখ (৩৮) বাড়ি ডোমকল থানার অন্তর্গত পানিপিয়া এলাকায় ও ধৃত হালিম সেখ(২৫) বাড়ি রানিনগর থানার অন্তর্গত বহরপাড়া এলাকায়। […]







