হুগলি,৬ জানুয়ারি:- কনকনে ঠান্ডায় রবিবাসরীয় সন্ধ্যায় মানুষের ভিড়ে অবরুদ্ধ রিষড়া মেলা।শুধু রিষড়ায় মানুষই নয়, আশেপাশের মানুষও দুর্গাপূজা,জগদ্ধাত্রী পুজোর মতোই সারাবছরই অপেক্ষা করে থাকে রিষড়া মেলার জন্য। কারণ এটা একটা মিলন মেলা।সর্বধর্ম,ভাষাভাষীর মানুষ এখানে থাকে।বাড়তি পাওনা প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।থাকছে মুম্বাইখ্যাত শিল্পী সুদেশ ভোঁসলে, সনজিত মন্ডল, মহা লক্ষী আয়ার সহ নামি শিল্পীরা।ভিড় সামলাতে নিজেই ময়দানে নেমেছেন পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র।প্রতিটি স্টলে যাচ্ছেন , তাদের কোন অভিযোগ থাকলে শুনছেন। মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সদা সচেষ্ট তিনি। আগের থেকে আরো কিভাবে রিষড়া মেলা কে এগিয়ে নিয়ে যাওয়া যায় তারই চেষ্টা চালাচ্ছেন তিনি।
Related Articles
এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড হুগলির বেশ কয়েকটি গ্রাম।
হুগলি, ৩ আগস্ট:- এক মিনিটের টর্নেডোয় লন্ডভন্ড তারকেশ্বর ও ধনিয়াখালীর বেশ কয়েকটি গ্রাম। ভেঙে পড়েছে বেশ কয়েকটি বাড়ি ও বড় বড় গাছ। ঘটনা স্থলে পৌঁছেছে পুলিশ, বিপর্যয় মোকাবিলার দল ও দমকল বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬ টা নাগাদ একটি ঘূর্ণি ঝড় লক্ষ করা যায় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে। তারকেশ্বরের জিয়ারা গ্রাম থেকে […]
শ্রাবণের তৃতীয় সোমবার, উপচে পড়া ভিড় তারকেশ্বরে।
হুগলি, ৪ আগস্ট:- শ্রাবণ মাসের তৃতীয় সোমবার উপলক্ষে শৈবতীর্থ তারকেশ্বরে ভক্তদের ঢল নেমেছে। লক্ষাধিক ভক্তের ভিড়ে গোটা মন্দির চত্বর গমগম করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছেন বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। রবিবার রাত থেকেই তারকেশ্বরের দিকে মানুষের স্রোত শুরু হয়েছে। সোমবার ভোর থেকেই তা তারকেশ্বর ছাড়িয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ভক্তদের […]
বিক্ষোভ হটাতে গিয়ে গ্রামবাসীদের মারে মাথা ফাটলো ওসির ।
উঃ২৪পরগনা,২২ এপ্রিল:- বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ত্রাণবন্টন নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল। ত্রাণের দাবিতে হাতে থালা নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই রাস্তা অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। অভিযোগ, পুলিশ সেখানে পৌঁছলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারী গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খান কয়েকজন পুলিশকর্মী। গ্রামবাসীদের ছোঁড়া পাথরে একজনের মাথা ফাটে, কয়েকজন অল্পবিস্তর আহত […]








