হুগলি,৫ ডিসেম্বর:- গতকাল বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্ম এর একাংশ ভেঙে পড়ার জন্য দায় নিতে হবে রেল কর্তৃপক্ষকে, মন্তব্য করেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বিজেপি নেতা মুকুল রায়। বর্ধমানে যারা মেনটেনেন্স এর কাজ করছে তারা এর দায়ভার এড়াতে পারে না বলেও মনে করেন তিনি। অধিকাংশ রেল স্টেশনগুলোতে মেরামতি হওয়া প্রয়োজন বলেন মুকুল রায়।মমতা ব্যানার্জি আজ থেকে দশ বছর আগে এই প্ল্যাটফর্ম গুলি মেরামত করে এসেছে আর যারা এই মেরামতিতে কাজ করেছে সেখানেই গলদ ছিল বলে জানিয়েছেন তিনি।তাই আজকে মনে হচ্ছে রেলস্টেশনের রক্ষণাবেক্ষণ ঠিকমতো হয়নি। ভারতবর্ষের সরকার নাগরিকত্ব নিয়ে একটা আইন তৈরি করেছে। সিএএ নিয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় মন্ত্রী হিসেবে শপথ নিয়ে এরাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়ে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছেন।যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে একটা লোকের ও নাগরিকত্ব হরণ করা হবে না।মানুষকে নাগরিকত্ব দেওয়া হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছেন এনআরসি হচ্ছে না,বলেন মুকুল রায়। আজ উত্তরপাড়ায় সিএএ নিয়ে মানুষকে বোঝাতে জনসংযোগ করেন মুকুল রায়।সাথে ছিলেন বিজেপি সভাপতি শ্যামল বোস।
Related Articles
সিঙ্গুরে বিজেপি কিষান মোর্চার ধর্নার দ্বিতীয় দিন।সকাল থেকে মঞ্চে বিজেপি নেতৃত্ব উপস্থিত হতে শুরু করেন।
হুগলি, ১৫ ডিসেম্বর:- সিঙ্গুরে বিজেপি কিষান মোর্চার ধর্নার দ্বিতীয় দিন।সকাল থেকে মঞ্চে বিজেপি নেতৃত্ব উপস্থিত হতে শুরু করেন। একে একে আসেন সায়ন্তন বসু, জয় প্রকাশ মজুমদার, কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী দানারা। মঞ্চে লোক থাকলেও বেলা বারোটা পর্যন্ত দর্শক শ্রোতার সংখ্যা ছিল হাতে গোনা। কৃষক বাঁচাও কৃষি বাঁচাও […]
রায়নার পরিবারে হামলার ঘটনায় গ্রেফতার ৩ ।
স্পোর্টস ডেস্ক , ১৬ সেপ্টেম্বর:- পঞ্জাবের পাঠানকোটে দুষ্কৃতীদের আক্রমণে প্রাণ হারিয়েছেন কাকা। গুরুতর জখম হন কাকিমা। ভাইবোনেরাও মারাত্মক আহত হন। দেশের প্রাক্তন তারকা সুরেশ রায়নার আত্মীয়দের উপরে প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল গত মাসে। সেই নৃশংস কাণ্ড ঘটানো দুষ্কৃতী দলের তিন জনকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমারিন্দর সিংহ সরকারি ভাবে জানিয়ে দিয়েছেন, যারা এই […]
হাওড়ায় করোনা সচেতনতায় সিটি পুলিশ, রেল পুলিশ পৃথকভাবে পথে নেমে প্রচার করল।
হাওড়া , ১৮ মার্চ :- করোনা সতর্কতা হিসাবে এবার সচেতনতার কাজে পথে নামল পুলিশ প্রশাসন। বুধবার দুপুরে হাওড়া সিটি পুলিশের পাশাপাশি হাওড়া রেল পুলিশের উদ্যোগে করোনা নিয়ে সচেতনতা কর্মসূচি নেওয়া হয়। হাওড়া সিটি পুলিশের কর্মসূচিতে হাজির ছিলেন পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল সহ পুলিশের পদস্থ কর্তারা।হাওড়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড, ফেরিঘাট এবং হাওড়া স্টেশন বাস […]







