হাওড়া,৬ জানুয়ারি:– হাওড়ার কাসুন্দিয়ায় পরপর কয়েকটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাতে ওই ঘটনা ঘটে। কাসুন্দিয়া কালী মন্দিরে প্রতিমার সোনা রূপোর যাবতীয় গয়না, মুকুট, রূপোর মুন্ডমালা সব চুরি হয়। মন্দিরের পিছনের জানলার গ্রিল কেটে চুরি হয়। এছাড়াও পাশাপাশি আরও কয়েকটি মন্দিরেও চুরি হয়। শিবের মন্দিরেও তালা ভেঙে চুরি হয়। সোনা রূপোর গয়না, মুকুট, প্রণামী বাক্স থেকে টাকা চুরি হয়। চুরি হয় শীতলা মন্দিরেও। একটি মন্দিরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।
Related Articles
উলুবেড়িয়ায় উল্টে গেল ভোজ্য তেলের ট্যাঙ্কার। তেল নিতে হুড়োহুড়ি।
হাওড়া, ১১ নভেম্বর:- হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নং জাতীয় সড়কের জেলেপাড়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কার। তেল সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের। ঘটনাস্থলে আসে পুলিশ। সুত্রের খবর, ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কারটি এদিন কলকাতাগামী লেন দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। তেল ছড়িয়ে পড়ে গোটা রাস্তা জুড়ে। বালতি […]
এবার এনসিসির ধাঁচেই স্কুলে স্কুলে জয়হিন্দ বাহিনী গড়ার পরিকল্পনা।
কলকাতা, ১ নভেম্বর:- এনসিসির ধাঁচে রাজ্যের স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী গড়ে তোলার পরিকল্পনা রূপায়নে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত ওই বাহিনী গঠনের বিষয়ে আলোচনা করতে বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের এক বৈঠক ডাকা হয়েছে। প্রত্যেক জেলার জেলাশাসক কে ওই বৈঠকে ভার্চুয়াল ভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই বাহিনী […]
তৃণমূল নেতাদের কাছ থেকে কোটি কোটি টাকা সরিয়ে ফেলা হচ্ছে এমনই পোস্টারে চাঞ্চল্য হুগলিতে।
সুদীপ দাস, ৩১ জুলাই:- তৃণমূল নেতৃত্বের কাছ থেকে কোটি কোটি টাকা সরিয়ে ফেলা হচ্ছে এমনই পোস্টার করেছে হুগলি স্টেশনের টিকিট কাউন্টারে আর এই পোস্টার কে ঘিরেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তৃণমূল নেতৃত্ব তাদের ঘুষ নেয়ার কোটি কোটি টাকা সরিয়ে ফেলছে পার্থ চ্যাটার্জির ধরা পড়ার পর এমনই অভিযোগ তুলে পোস্টার লাগানো হয়েছে বিজেপির পক্ষ থেকে হুগলি স্টেশনে […]









