এই মুহূর্তে জেলা

করোনা নিয়ে আগাম সতর্কতা চুঁচুড়া সদর হাসপাতালে করোনার জন্য আলাদা আইসোলেসন ওয়ার্ড।

হুগলি, ১০ মার্চ :-  করোনা নিয়ে আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-এর সাথে পরামর্শ নিয়ে জেলায় জেলায় আগাম সতর্কতা স্বরূপ ব্যাবস্থা নেওয়া চলছে। সেইমত চুঁচুড়া সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যাবস্থা করার কাজ শুরু হলো। জেলায় চুঁচুড়া সদর হাসপাতালের পাশাপাশি করোনার জন্য আলাদা আইসোলেসন ওয়ার্ড হচ্ছে আরামবাগ মহকুমা […]

এই মুহূর্তে জেলা

বাড়ির তালা ভেঙে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে সোনাদানা সহ নগদ টাকা নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা।

নদীয়া, ১০ মার্চ :-  মাথায় রিভলবার ঠেঁকিয়ে তিনটি সোনার চেন, দুটি আংটি, একজোড়া কানের ঝুমকো, একটি বাইক এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেনুর উত্তরপাড়া গ্রামে। সূত্রের খবর,আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া গ্রামের মাঝবয়সী ব্যক্তি ঊষা রঞ্জন দেবনাথ […]

এই মুহূর্তে জেলা

রঙের উৎসবে হাওড়ায় পুলিশের নজরদারি। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একাধিক গ্রেফতার।

  হাওড়া,১০ মার্চ :-  দোল এবং হোলিতে বিশেষ অভিযান চালিয়ে মদ্যপ অবস্থায় বেশ কয়েকজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। ধৃতেরা সকলেই মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ। রঙের উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে দোলের বেশ কয়েক দিন আগে থেকেই পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছিল। তাতেই এদের গ্রেফতার করা হয়। হাওড়া সিটি পুলিশের ডিসি সদর জানিয়েছেন, কিছু বিক্ষিপ্ত […]

এই মুহূর্তে জেলা

নিয়ন্ত্রণ হারিয়ে লরি ঢুকে পড়ল গৃহস্থের বাড়িতে।

পু:মেদিনীপুর, ১০ মার্চ :-  এগরা বাজকুল সড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল গৃহস্থের বাড়িতে। বাড়িটি পুরো ভেঙে পড়ে। বাড়িতে থাকা এক বৃদ্ধ মহিলা গুরুতর জখম হয়।দ্রুত উদ্ধার করে স্থানীয় পটাশপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে এগরা বাজকুল সড়কে খড়াই বাজার এর কাছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পটাশপুর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত লরিটি […]

এই মুহূর্তে জেলা

বেলুড়ে দম্পতির রহস্য-মৃত্যু। বন্ধ ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার। মহিলা অন্তঃসত্ত্বা ছিলেন। তদন্তে পুলিশ।

  হাওড়া,১০ মার্চ :-  মঙ্গলবার হোলির দিন সকালে বেলুড়ে একই দড়িতে গলায় ফাঁস লাগিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল এক তরুণ দম্পতির। স্বামীর দেহ ঝুলছিল সিলিংয়ে। স্ত্রীর দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়েছিল ঘরের মেঝেতে। বেলুড়ের আশুতোষ মুখার্জি রোডের তিনতলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন নরোত্তম কুনওয়ার সিং (৩০) ও তার স্ত্রী সন্ধ্যা কুমারী সিং (২৮)। […]

এই মুহূর্তে জেলা

তৃণমূল পরিচালিত হুগলি-চুঁচুড়া পৌরসভায় কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সিপিএমের।

হাওড়া,১০ মার্চ :-  তৃণমূল পরিচালিত পৌরসভায় কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সিপিএমের। পৌর ভোটের মুখে এই নিয়ে আন্দোলনের যাওয়ার হুমকি বামেদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি-চুঁচুড়া পৌরসভায়। পুরসভা সূত্রে খবর এই পুরসভার মোট ৭৬টি খালি পদের জন্য নিয়োগপত্র ছাড়া হয়। ৭জন পিওন এবং ৬৭জন মজদুর পদের জন্য গত ১লা মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০০ […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার গাঁজা।ঘটনায় গ্রেপ্তার ২ ।

হুগলি, ১০ মার্চ :-  গোপনসুত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ দূর্গাপুর এক্সপ্রেসওয়ের ইন্দ্রখালি এলাকা থেকে ৫৪ কেজি গ্যাঁজা সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত গ্যাঁজার আনুমানিক মূল্য চার লক্ষ টাকা। ধৃতদের বিরুদ্ধে পুলিশি হেফাজত চেয়ে চূঁচুড়া জেলা জর্জ আদালতে পাঠানো হয়েছে। পুলিশসুত্রে জানা গেছে, ওড়িষ্যা থেকে জাইলো গাড়ি করে মুর্শিদাবাদ নিয়ে যাওয়ার সময় পুলিশ পাকড়াও […]

এই মুহূর্তে জেলা

হোলি উৎসবে মাতলেন দিলীপ ঘোষ।

  পশ্চিম মেদিনীপুর,১০ মার্চ :-  দ্বিতীয় দিনে হোলি উৎসবের আনন্দ নিতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে নারায়ণগড় , বেলদা ,খাকুড়দা, ষাউরি ও জাহালদা তে বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ।গত সোমবার খড়্গপুরে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে এলাকাবাসীদের সঙ্গে হোলি উৎসবে মাতেন তিনি সেই সঙ্গে রাত্রিবেলায় ন্যাড়াপোড়া অর্থাৎ হোলি দহনে মাতান তিনি ।আর মঙ্গলবার […]

এই মুহূর্তে জেলা

ল্যাপটপ উদ্ধার।

  হাওড়া,১০ মার্চ :- অ্যাপ-নির্ভর ক্যাব গাড়িতে নিজের দামি ল্যাপটপ ফেলে নেমে গিয়েছিলেন হুগলির রিষড়ার বাসিন্দা এক যাত্রী। ঘটনাটি ঘটেছিল গত ২৯ ফেব্রুয়ারি। এরপর গত ১ মার্চ প্রবীণ যাদব নামের ওই ক্যাব যাত্রী হাওড়ার শিবপুর থানায় একটি জেনারেল ডায়েরি করেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই ওই গাড়ির নম্বর খুঁজে বের করে। চালকের সঙ্গে যোগাযোগ […]

এই মুহূর্তে জেলা

উন্নয়নকে হাতিয়ার করেই রিষড়া পুরসভার ক্ষমতা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী তৃণমূল।

তরুণ মুখোপাধ্যায়,১০ মার্চ :-  পুরভোটে রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্রের উপরেই ভরসা রাখছে তৃণমূল। সম্প্রতি রাজ্য নেতৃত্বের নির্দেশে রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয় বিজয় কে। তৃণমূল সূত্রে খবর লোকসভা নির্বাচনে রিষড়া পুরসভায় তৃণমূলের ফল খারাপ হলেও পুরভোটে বিজয়ের মতো অভিঞ্জ কাউন্সিলরের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে । সেই সঙ্গে ভালো ব্যবহার,দুর্দান্ত জনসংযোগ এবং […]