নদীয়া, ১০ মার্চ :- মাথায় রিভলবার ঠেঁকিয়ে তিনটি সোনার চেন, দুটি আংটি, একজোড়া কানের ঝুমকো, একটি বাইক এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে চম্পট দিল একদল দুষ্কৃতী। দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেনুর উত্তরপাড়া গ্রামে। সূত্রের খবর,আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া গ্রামের মাঝবয়সী ব্যক্তি ঊষা রঞ্জন দেবনাথ তার স্ত্রীর সঙ্গে একাই বাড়িতে থাকতেন। তার দুই ছেলে কর্মসুত্রে ব্যাঙ্গালোরে থাকেন। অভিযোগ, গ্রিলের তালা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। এরপর ঊষা রানী দেবনাথ এবং তার স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলেন। তাদের কে বন্দুক এবং ভোজালির ভয় দেখিয়ে ঘন্টাখানেক ধরে চলে লুটপাট। আলমারিতে থাকা সোনার জিনিস এবং নগদ ৫০ হাজার টাকা একটি বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখে এর সঙ্গে কারা জড়িত এবং খোয়া যাওয়া জিনিসগুলি উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
Related Articles
আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে স্থান পেল চুঁচুড়ার অভিজ্ঞানের তৈরি তথ্যচিত্র।
কলকাতা, ২৫ মার্চ:- এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল ১ম বর্ষ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল সন্ধ্যায় সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের মূল প্রেক্ষাগৃহে এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় প্রমুখ। উৎসব চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। […]
আগামী দুমাসের মধ্যে রাজ্যে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে।
কলকাতা , ১১ নভেম্বর:- আগামী দুমাসের মধ্যে রাজ্যে সাড়ে ১৬ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একথা ঘোষণা করেছেন। তিনি বলেন, কভিড পরিস্থিতির জন্য রাজ্যে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তাদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষে নিয়োগ করা হবে। ২০ হাজার […]
উন্নয়নকে হাতিয়ার করেই তৃতীয়বারের জন্য জয় নিশ্চিত চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের।
হুগলি , ৩০ মার্চ:- চৈত্রের প্রখর দাবদাহ কে উপেক্ষা করে মঙ্গলবার সকাল থেকে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার বেরিয়ে পড়েছেন ভোট প্রচারে। এদিন তার বিধানসভা এলাকার ১ নম্বর কোদালিয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পদব্রজে ভোট প্রচার সারলেন। নির্বাচন ঘোষণার পর থেকে অসিতবাবু চুঁচুড়া এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছেন। তার প্রচারের মূল হাতিয়ার […]







