হুগলি, ১১ মার্চ :- তৃণমূল পরিচালিত পৌরসভায় কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সিপিএমের। এই অভিযোগের ভিত্তিতেই আজ সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ আন্দোলনে নামলো। এদিন তাঁরা পৌরসভার সামনে ব্যাপক বিক্ষোভে সামিল হয়। পাশাপাশি তাঁদের দাবি নিয়ে তাঁরা পৌরসভায় ডেপুটেশন জমা দেয়। যদিও আজ পৌরসভায় পুরপ্রধান কিংবা উপপুরপ্রধান না থাকায় তাঁরা রিসিভিং কাউন্টারে ডেপুটেশন জমা দেয়। পৌর ভোটের মুখে হুগলি-চুঁচুড়া পৌরসভার এই দুর্নীতির বিরুদ্ধে বামেদের আন্দোলন জারি থাকবে বলে নেতৃত্বরা জানান। পুরসভা সূত্রে খবর এই পুরসভার মোট ৭৬টি খালি পদের জন্য নিয়োগপত্র ছাড়া হয়। ৭জন পিওন এবং ৬৭জন মজদুর পদের জন্য গত ১লা মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০০ পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে চুঁচুড়া শহরে।
শহরের মোট ৭টি কেন্দ্রে পরীক্ষাও হয়। গত ৪ঠা মার্চ ভাইবার জন্য ৪১৩জনের একটি তালিকা পৌরসভার ওয়েবসাইটে বের হয়। অভিযোগ ৪ তারিখেই আরও একটি তালিকা প্রকাশ পায় ওই সাইটে যেখানে ৬জনের নাম অতিরিক্ত ছিলো। এতেই শেষ নয় দু’দিন পর অর্থাৎ ৬ই মার্চ প্রথম তালিকার তুলনায় অতিরিক্ত ২০জনের রোল নাম্বার যুক্ত হয়ে আরও একটি তালিকা প্রকাশ পায়। এই খবর প্রকাশ্যে আসতেই পুরসভার অন্দরে তোলপাড় শুরু হয়। তৃণমূল পরিচালিত এই পৌরসভার বিরোধী দলনেতা সিপিএমের সমীর মজুমদার বলেন। আজ অবধি কোন সরকারী পরীক্ষায় ভাইবার জন্য দু’বার তালিকা প্রকাশ হয়নি। এথেকেই পৌরসভার এই নিয়োগে অ-স্বচ্ছতা ও দুর্নীতি স্পষ্ট। তৃণমূল পয়সার বিনিময়ে অতিরিক্ত পরীক্ষার্থীর নাম প্রকাশ করেছে। স্বচ্ছভাবে নতুন করে পরীক্ষার দাবীতে আমরা আন্দোলনে নামবো। বিষয়টি জানাজানি হতে চোখ কপালে উঠেছে নিয়োগের পরীক্ষায় বসা চাকুরীপ্রার্থীরাও। তাঁরাও চায় আবার নতুন করে পরীক্ষা হোক।Related Articles
অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্যকর্মী ফেডারেশনের দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হলো চন্ডীতলায়।
হুগলি,৮ মার্চ:- উদ্দেশ্য ছিলো গ্রামের স্বাস্থ্য ব্যাবস্থায় আমূল পরিবর্তন আনা। সেই উদ্দেশ্য নিয়েই পথ চলা শুরু করেছে হুগলির চন্ডিতলার অপ্রাতিষ্ঠানিক স্বাস্থ্য কর্মী ফেডারেশন। পথচলা শুরু করার পর থেকেই তারা চন্ডীতলা ব্লকের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি নিজেদের কর্মীদের দক্ষতা বাড়াতে বিশিষ্ট চিকিৎসক দের দিয়ে হাতে কলমে ট্রেনিং এর ব্যবস্থা করেছে। সংস্থার […]
করোনা সংক্রামিত যুবককে ফাঁকা মাঠে তাবু খাটিয়ে রাখার অভিযোগ পরিবারের বিরুদ্ধে।
কোচবিহার , ১০ আগস্ট:- করোনা সংক্রামিত এক যুবককে ফাঁকা মাঠে তাবু খাটিয়ে রাখার অভিযোগ উঠল আক্রান্ত যুবকের পরিবারের লোকজনের বিরুদ্ধে । ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয় প্রশাসনকে জানালে ওই যুবককে মাথাভাঙ্গা শহর সংলগ্ন বাবু জগজীবন রাম কেন্দ্রীয় ছাত্রী নিবাসে সেফ হোমে স্থানান্তরিত করা হয় । […]
ভয় দেখিয়ে সহবাস করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে , গ্রেফতার অভিযুক্ত।
হুগলি , ২৪ ডিসেম্বর:- ভয় দেখিয়ে সহবাস করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক আব্দুল রহিমকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি পান্ডুয়ার সিমলাগর এলাকায়। মহিলার স্বামীর অভিযোগ, স্ত্রী স্নান করার কিছু দৃশ্য ছবি তুলে দীর্ঘদিন ধরে তাকে ভয় দেখায় ঐ যুবক।তারপর থেকে বেশ কয়েকবার সহবাস করে বলে অভিযোগ স্বামীর। বুধবার ঘটনার কথা জানাজানি হতেই তার […]








