হুগলি, ১০ মার্চ :- করোনা নিয়ে আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-এর সাথে পরামর্শ নিয়ে জেলায় জেলায় আগাম সতর্কতা স্বরূপ ব্যাবস্থা নেওয়া চলছে। সেইমত চুঁচুড়া সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যাবস্থা করার কাজ শুরু হলো। জেলায় চুঁচুড়া সদর হাসপাতালের পাশাপাশি করোনার জন্য আলাদা আইসোলেসন ওয়ার্ড হচ্ছে আরামবাগ মহকুমা হাসপাতালে। মঙ্গলবার হাসপাতালে আয়োজিত রুগী কল্যান সমিতির বৈঠকে আলাদা আইসোলেসন ওয়ার্ডের প্রস্তাবে সিলমোহর পরার পরই যুদ্ধকালীন তৎপরতায় আইসোলেসন ওয়ার্ড তৈরীর কাজ শুরু হয়ে যায়।
সদর হাসপাতালে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ঘরে মোট আটটি করে ১৬টি শয্যা থাকছে। এই ১৬টির মধ্যে পুরুষ ও মহিলাদের দুটি করে মোট চারটি শয্যায় ভেন্টিলেশনের ব্যাবস্থা থাকছে। এতদিন পর্যন্ত হাসপাতালের মূল ভবনের থেকে আলাদাভাবে ডাইরিয়া ওয়ার্ড ছিলো। সেই ডাইরিয়া ওয়ার্ডকে মূল ভবনে স্থানান্তর করে সেখানে তৈরী হচ্ছে করোনা ভাইরাসের আক্রান্তদের জন্য আইসোলেসন ওয়ার্ড। রুগী কল্যান সমিতির মিটিং শেষে সমিতির সভাপতি তথা প্রাক্তন সাংসদ ডাঃ রত্না দে নাগ বলেন এই মুহুর্তে করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কারন না থাকলেও আমরা এই মারন রোগ নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চাইছি না। তাই আগেভাগেই আমরা করোনা মোকাবিলায় তৈরী থাকছি।Related Articles
শিল্পী নারায়ণ দেবনাথ পদ্মশ্রী সম্মানে ভূষিত।
হাওড়া , ২৬ জানুয়ারি:- হাওড়ার শিবপুরের বাসিন্দা প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ এ বছরে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা-ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’র স্রষ্টা শিল্পী নারায়ণ দেবনাথের নাম কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মানে স্থান করে নিয়েছে।সোমবার দুপুরে দিল্লি থেকে তাঁর বাড়িতে ফোন আসে। তখনই শিল্পীর পরিবার এই খবর জানতে পারেন। নারায়ণ দেবনাথ এই মুহূর্তে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে […]
সোনামুখীর ইতিহাস সমৃদ্ধ মাঁ-ই-ত কালী।
বাঁকুড়া , ৮ নভেম্বর:- আর কয়েক দিন পরে কালী পূজো এবং আলো উৎসব দ্বীপাবলি। তার আগে আগে বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার বেশ কিছু ঐতিহ্য বাহী কালি পূজোর ইতিহাস জানতে। সেই পূজো গুলির অন্যতম হল সোনামুখীর ইতিহাস সমৃদ্ধ মাঁ-ই-ত কালী। কিন্তু এই কালীর কেন এমন নামকরন? আমরা জানার চেষ্টা করবো এই কালী প্রতিমার নাম করনের ইতিহাস। এলাকার […]
করোনা আক্রান্ত তারকা ফুটবলার মহম্মদ সালাহ
স্পোর্টস ডেস্ক , ১৪ নভেম্বর:- ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং রোনাল্ডিনহোর পর আরও এক বিশ্বমানের ফুটবলার করোনায় আক্রান্ত হলেন। ইজিপ্টের ফুটবলার মহম্মদ সালাহ। বর্তমানে তিনি লিভারপুল দলের হয়ে ফুটবল খেলেন। ইজিপ্টিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। আপাতত আফ্রিকান কাপস অফ নেশনসে জাতীয় কর্তব্য পালন করছেন সালাহ। ২৮ বছর বয়সি এই ফরোয়ার্ডকে আপাতত […]








