পু:মেদিনীপুর, ১০ মার্চ :- এগরা বাজকুল সড়কে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল গৃহস্থের বাড়িতে। বাড়িটি পুরো ভেঙে পড়ে। বাড়িতে থাকা এক বৃদ্ধ মহিলা গুরুতর জখম হয়।দ্রুত উদ্ধার করে স্থানীয় পটাশপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে এগরা বাজকুল সড়কে খড়াই বাজার এর কাছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পটাশপুর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত লরিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর চালক ও খালাশি পালিয়ে যায়।
Related Articles
৩৫৩ বছরের পুরনো পান্ডুয়ার হ্যাপা কালী।
হুগলি, ১২ নভেম্বর:- মা কালী প্রতিষ্ঠা করতে অনেক হ্যাপা পোহাতে হয়েছিল, তাই নাম হয়েছে হ্যাঁপা কালী। আজ রবিবার বেলা একটা নাগাদ এমনই ছবি পান্ডুয়ার বেলুন ধাবাসিন গ্রাম পঞ্চায়েতের বেলুন গ্রামে। ৩৫৩ বছরের পুরনো এই পুজোতে আজও রীতি মনে হয় নিলাম প্রথা। এখনো প্রায় ৫০টার বেশি পাঠা বলি হয় এখানে। তান্ত্রিক মতে হয় দেবীর পূজ। ৩৫৩ […]
কোভিড বিধি মেনেই বুধবার থেকে লোকাল ট্রেন চালানোর চূড়ান্ত প্রস্তুতি রেলের।
হাওড়া, ১০ নভেম্বর:- কোভিড বিধি মেনেই বুধবার থেকে লোকাল ট্রেন চালানোর সবরকম প্রস্তুতি নিয়েছে রেল। দীর্ঘ প্রায় ৭ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বুধবার থেকেই চালু হচ্ছে লোকাল ট্রেন। কোভিড নীতি মেনেই লোকাল ট্রেন চালানো হবে। এরজন্য একগুচ্ছ নতুন ব্যবস্থা নিয়েছে রেল। ট্রেনে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্মেও যাত্রীদের সামাজিক দূরত্ব বিধি […]
শুভেন্দুকে আসতেই হবে বিজেপিতে , কারণ আর কোথাও জায়গা নেই – দিলীপ ঘোষ।
হুগলি , ১৭ ডিসেম্বর:- শুভেন্দু কে আসতেই হবে বিজেপিতে কারণ অন্য কোথাও যাওয়ার জায়গা নেই দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আজ হুগলির সিঙ্গুরের বুড়ি গ্রামে চা এ পে চর্চার এক অনুষ্ঠানে এসে দীলিপবাবু জানান তৃণমূলে কোনদিনও সুর ছিল না এতদিন সাহস করে কেউ বলতে পারিনি এখন বলছে, তাদের পদ থাকলেও সম্মান ছিল না তাই […]







