এই মুহূর্তে কলকাতা

অপুর সংসার ছবি দিয়ে আগামীকাল চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ৭ জানুয়ারি:- ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামীকাল শুরু হচ্ছে। চলবে ১৫ ই জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল দুপুরে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়াল পদ্ধতিতে এবারের উৎসবের উদ্বোধন করবেন। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। আগামীকাল রবীন্দ্রসদনে দাদা সাহেব ফালকে প্রাপক সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ও অস্কারজয়ী […]

এই মুহূর্তে কলকাতা

নিজের অবস্থান স্পষ্ট করতে লক্ষ্মীর সাংবাদিক সম্মেলন

হাওড়া, ৭ জানুয়ারি:- পদ ও দল ছাড়ার পর এই মুহুর্তে নিজের অবস্থান স্পষ্ট করতে লক্ষ্মীরতন শুক্লা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডাকেন। সেখানে তিনি জানান, নিতান্তই ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে অনির্দিষ্টকালের জন্য তিনি সরে যাচ্ছেন। তবে তিনি বিধায়ক হিসেবে তাঁর সময়কাল তিনি পূর্ণ করবেন। মানুষের জন্য কাজ করবেন। মুখ্যমন্ত্রী তাঁকে ২০১৬তে সুযোগ দেওয়ার জন্য এবং ভালো […]

এই মুহূর্তে কলকাতা

কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান অরূপ রায়ের।

হাওড়া, ৭ জানুয়ারি:- নেতারা বদলে যেতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদলাবে না। কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দলের শক্তিবৃদ্ধিতে এখন থেকেই আমরা কাজ শুরু করব। জেলা জুড়ে কর্মসূচি শুরু হবে। কর্মীরা সকলে ঐক্যবদ্ধ থাকুন। দলকে ঐক্যবদ্ধ রাখুন। হাওড়ায় বললেন অরূপ রায়। বৃহস্পতিবার দুপুরে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। দলের নবনিযুক্ত […]

এই মুহূর্তে কলকাতা

ধর্ষণ কান্ডে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির ফাঁসির দাবিতে মিছিল করল স্থানীয়রা

শিলিগুড়ি, ৬ জানুয়ারি:- বুধবার শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির আদিবাসী নাবালিকা ধর্ষণ কান্ডে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির ফাঁসির দাবিতে মিছিল করল চা বাগানের শ্রমিক সহ স্থানীয়রা। এদিন মিছিলটি শুরু ফুলবাড়ি চা বাগান প্রাইমারি স্কুল মাঠ থেকে। এরপর মিছিলটি বাতাসির হাটখোলা হয়ে বাতাসির মোড়ে এসে পৌঁছায়। এবং সেই সময় বাতাসির মোড়ে চলছিল তৃণমূল কংগ্রেসের পথসভা। এরপর […]

এই মুহূর্তে কলকাতা

এবার রথীনকেই দুর্নীতিগ্রস্ত বললেন তৃণমূল যুব নেতা।

হাওড়া ,৫ জানুয়ারী:- এবার হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তীকেই সবচেয়ে বড়ো দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করলেন একদা তৎকালীন পুরবোর্ডের মেয়রের সতীর্থ কাউন্সিলার এবং বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্র। কৈলাশবাবু এদিন প্রাক্তন মেয়রের উদ্দেশ্যে বলেন, “চোরের মায়ের বড়ো গলা।” কৈলাশ মিশ্র বলেন, “উনি পাঁচ বছর হাওড়া শহরের মেয়র ছিলেন। এখন এতদিন পরে ওনার […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস পুনরায় তার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললো।

কলকাতা , ৬ জানুয়ারি:- রাজ্যের বিধানসভা নির্বাচন নির্বিঘ্ন করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস পুনরায় তার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রাজ্যপালের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন,সাংবিধানিক ভাবে রাজ্যপালের উচিত নিরপেক্ষ থাকা। প্রশাসনিক কাজে সরকারের সঙ্গে আলোচনা করে তাঁর মতামত […]

এই মুহূর্তে কলকাতা

গরু ও কয়লা পাচারে অভিযুক্ত করায় বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠালো অভিষেক বন্দোপাধ্যায়।

কলকাতা , ৬ জানুয়ারি:- তাকে গরু ও কয়লা পাচারে অভিযুক্ত করায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন। আইনি নোটিশে তাঁর আইনজীবী সঞ্জয় বসুর মাধ্যমে অভিষেকের জানিয়েছেন, ৩১ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে বাবুল সুপ্রিয় যা মন্তব্য করেছিলেন তা ভিত্তিহীন এবং অপমানজনক। এবং এই বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর […]

এই মুহূর্তে কলকাতা

সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ছুটি ঘোষণার অনুরোধ কংগ্রেস ও বাম পরিষদীয় দলের

কলকাতা , ৬ জানুয়ারি:- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণা এবং তার অংশ হিসেবে জাতীয় ছুটি ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানাতে বিধানসভার বিরোধী কংগ্রেস ও বাম পরিষদীয় দল রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। এব্যাপারে বিরোধী কংগ্রেস ও বাম পরিষদীয় দলের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও প্রধান মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্য এবং রাজভবনের সংঘাতের মধ্যেই হঠাৎ রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা , ৬ জানুয়ারি:- রাজ্য এবং রাজভবনের সংঘাতের মধ্যেই হঠাৎ রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনখড় এবং তার স্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করলেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বেশ খানিকক্ষণ কথাবার্তাও বললেন তিনি। রাজ্য – রাজ্যপাল সংঘাত প্রতিদিন নতুন নতুন মোড় নিচ্ছে। এমনকি রাষ্ট্রপতির কাছে রীতিমতো স্মারকলিপি জমা দিয়ে রাজ্যপাল পদ থেকে জগদীপ ধনখ […]

এই মুহূর্তে কলকাতা

শুক্রবার রাজ্যজুড়ে করোনার টিকাকরণ-প্রক্রিয়ার মহড়া বা ড্রাই রান করা হবে।

কলকাতা , ৬ জানুয়ারি:- শুক্রবার রাজ্যজুড়ে করোনার টিকাকরণ-প্রক্রিয়ার মহড়া বা ড্রাই রান করা হবে। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এরাজ্যে ভ্যাকসিন আসতে পারে। তাই জেলা গুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা-সহ দেশের ৪ জায়গায় ভ্যাকসিন মজুত করার জন্য বড় কেন্দ্র তৈরি হয়েছে। প্রথম দফায় ৭০ থেকে ৮০ লক্ষ […]