হাওড়া, ৭ জানুয়ারি:- নেতারা বদলে যেতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদলাবে না। কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দলের শক্তিবৃদ্ধিতে এখন থেকেই আমরা কাজ শুরু করব। জেলা জুড়ে কর্মসূচি শুরু হবে। কর্মীরা সকলে ঐক্যবদ্ধ থাকুন। দলকে ঐক্যবদ্ধ রাখুন। হাওড়ায় বললেন অরূপ রায়। বৃহস্পতিবার দুপুরে হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। দলের নবনিযুক্ত সদর জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্যকে এদিন কর্মীরা পুষ্পস্তবক দিয়ে সম্বর্দ্ধনা জানান। এদিন দলের নবনিযুক্ত সদর জেলা সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, সকল স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে। আগামী নির্বাচনে হাওড়ায় প্রতিটি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে।
Related Articles
কৃষি আইন বাতিলের পর জমিতে নেমে ধান ঝাড়াই মন্ত্রী বেচারামের।
হুগলি, ১৯ নভেম্বর:- শুভবুদ্ধির উদয় হয়েছে। জনগন যে শক্তি, সেটা তারা বুঝতে পেরেছে বলে কৃষি আইন প্রত্যাহার করেছে। কটাক্ষ করেছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহার করার পর বেচারাম মান্না জমিতে নেমে কৃষকদের সাথে ধান ঝাড়াই করেন। তিনি আরো বলেন, সিঙ্গুরে বামফ্রন্ট সরকার জোর করে কৃষি জমি অধিগ্রহন করে পিছু […]
রাজ্যপালের ভাষণে বাধা বিজেপির।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- রাজ্যপালের অভিভাষণে বাধা বিজেপির।রাজ্যপাল রাজ্যের উন্নয়ন সম্পর্কে বলতে শুরু করতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নেতৃত্বে বিধানসভার অভ্যন্তরে স্লোগান শাউটিং, কাগজ ছিঁড়ে প্রতিবাদ বিজেপি সদস্যদের। Post Views: 513
সকাল সকাল ভোট প্রচারে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
হুগলি , ১৬ মার্চ:-প্রচারের ফাঁকে চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে সকাল সকাল ভোট প্রচারে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সর্ব ভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা সহ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সিঙ্গুরের বাড়ুইপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে। বার্তা বিজেপির কৃষক বিরোধী কালা আইন ও সিঙ্গুরে কৃষি ও শিল্পের দাবি নিয়ে ভোট প্রচার। আগামীদিনে […]








