হাওড়া, ৭ জানুয়ারি:- পদ ও দল ছাড়ার পর এই মুহুর্তে নিজের অবস্থান স্পষ্ট করতে লক্ষ্মীরতন শুক্লা বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন ডাকেন। সেখানে তিনি জানান, নিতান্তই ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে অনির্দিষ্টকালের জন্য তিনি সরে যাচ্ছেন। তবে তিনি বিধায়ক হিসেবে তাঁর সময়কাল তিনি পূর্ণ করবেন। মানুষের জন্য কাজ করবেন। মুখ্যমন্ত্রী তাঁকে ২০১৬তে সুযোগ দেওয়ার জন্য এবং ভালো ছেলে বলার জন্য এদিন কৃতজ্ঞতাও জানান লক্ষ্মী। তবে, বিজেপিতে যাওয়ার ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনীতি থেকেই সরে যাচ্ছি। তাই এই প্রশ্ন অপ্রাসঙ্গিক। লক্ষ্মী এদিন সব রাজনৈতিক দলকেই ব্যক্তিগত সম্মান জানান।
Related Articles
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
হওড়া, ১১ জুলাই:- সোমবার বিকেলে হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালি শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। পাশাপাশি, তিনি ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সম্প্রসারণের শুভ সূচনা করেন। এদিন শিয়ালদহ মেট্রো স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, […]
তীব্র দাবদাহে আক্রান্ত হয়ে মৃত্যু হুগলিতে।
প্রদীপ বসু, ২২ এপ্রিল:- হুগলি স্টেশনে তীব্র তাপদাহতে আক্রান্ত হয় মৃত্যু হল এক ভবঘুরের। আজ হুগলি স্টেশনে ২ নম্বর প্লাটফর্মে এমনই এক চিত্র ধরা পরে। স্থানীয় সূত্রের খবর বছর ৫৫ ওই প্রৌড় গতকাল রাত্রে ওইখানে ছিল। স্থানীয় এক দোকানদার জানান গতকাল রাত্রে একটি কেক ও জল দেওয়া হয় তাকে। আজ সকাল থেকে স্টেশনেই ছিলেন ওই […]
ফের অন্ধকারে আইটি কর্মীর শ্লীলতাহানি ও অশালীন মন্ত্যবের অভিযোগ।
কলকাতা , ১৯ আগস্ট:- ফের সল্টলেক সেক্টর ফাইভে রাতের অন্ধকারে আইটি কর্মীর শ্লীলতাহানি ও অশালীন মন্ত্যবের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক যুবক।গ্রেফতার করে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ধৃত যুবকের নাম বাবু হালদার বাড়ি নারায়ণপুর এলাকায়। আজ ধৃতকে বিধান নগর কোর্টে তোলা হবে। পুলিশ সূত্রে খবর ,গতকাল রাত সাতটা নাগাদ দুই তরুণী আইটি […]








