হাওড়া ,৫ জানুয়ারী:- এবার হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তীকেই সবচেয়ে বড়ো দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করলেন একদা তৎকালীন পুরবোর্ডের মেয়রের সতীর্থ কাউন্সিলার এবং বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক কৈলাশ মিশ্র। কৈলাশবাবু এদিন প্রাক্তন মেয়রের উদ্দেশ্যে বলেন, “চোরের মায়ের বড়ো গলা।” কৈলাশ মিশ্র বলেন, “উনি পাঁচ বছর হাওড়া শহরের মেয়র ছিলেন। এখন এতদিন পরে ওনার মনে হচ্ছে দলে দমবন্ধ অবস্থা ? আসলে উনি সবচেয়ে বড়ো দুর্নীতিগ্রস্ত। ওনার ওয়ার্ডেই একশো দিনের কাজে দুর্নীতি হয়েছিল। উনি দলের কেউ নয়। এখন লোভে চলে যাচ্ছেন বিজেপির দিকে। আমাদের দুর্ভাগ্য এরকম মেয়র হাওড়ায় ছিলেন। ওনার কথার মূল্য নেই।”
Related Articles
জাঙ্গিপাড়া জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান।
হুগলি, ১৪ অক্টোবর:- জাঙ্গীপাড়ায় নাবালিকার মৃত্যুতে পুলিশের তদন্তে ফাঁক রয়েছে বলে জানালেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। আজ জাঙ্গিপাড়া কৃষ্ণপুর গ্রামে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান। সকাল সারে দশটা নাগাদ নাবালিকার বাড়িতে আসেন চেয়ারম্যান। এক ঘন্টা রুদ্ধদার আলোচনার পর বেরিয়ে প্রিয়াঙ্ক কানুনগো সংবাদ মাধ্যমকে জানান, নাবালিকার বাবা মা […]
দুদিন পর নিখোঁজ ছাত্র নিজেই সশরীরে হাজির থানায়, ঘটনাকে ঘিরে ধোঁয়াশা উত্তরপাড়ায়।
কলকাতা, ২৭ জুলাই:- উত্তরপাড়ার মাখলায় ছাত্র নিখোঁজ কাণ্ডে নয়া মোড়, দু দিন পর অবশেষে বাবার হাত ধরে নিজেই টোটো করে থানায় হাজির ছাত্র, নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা! গত সোমবার বিকাল থেকে মাখলা সারদা পল্লী থেকে একটি ইংরেজী মাধ্যমের ছাত্র নিখোঁজ হয়, এরপর ছাত্রের পরিবার উত্তরপাড়া থানায় নিখোঁজ ডাইরি করে, এরপর মঙ্গল বার রাতে বিহারের সমস্থীপুর […]
আগামী দিনে বেসরকারিকরণের পথে পোস্ট অফিসও ? হাওড়া জিপিও এর সামনে প্রতিবাদ বিক্ষোভ।
হাওড়া, ২ আগস্ট:- পোষ্ট অফিসকে বেসরকারিকরণ করা চলবে না এই দাবি তুলে মঙ্গলবার হাওড়া জিপিও এর সামনে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি’র কর্মীরা। তাদের দাবি, রেজিস্ট্রি পোস্ট আর স্পিড পোস্টকে একত্রে মেলানোর যে চেষ্টা চলছে এতে সাধারণ মানুষের অসুবিধা হবে। অর্থাৎ রেজিষ্ট্রি পোস্ট ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে আগামী দিনে। এতে বহু গুরুত্বপূর্ণ নথি সাধারণ মানুষের হাতে […]









