কলকাতা , ৬ জানুয়ারি:- রাজ্যের বিধানসভা নির্বাচন নির্বিঘ্ন করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস পুনরায় তার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার রাজ্যপালের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন,সাংবিধানিক ভাবে রাজ্যপালের উচিত নিরপেক্ষ থাকা। প্রশাসনিক কাজে সরকারের সঙ্গে আলোচনা করে তাঁর মতামত দেওয়া উচিত। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনখর বারবার সংবিধানকে লঙ্ঘন করছেন বলে তার অভিযোগ। বর্তমান রাজ্যপাল রাজভবনকে বিজেপির পার্টি অফিসে পরিণত করছেন বলে কাকলি দেবী মন্তব্য করেন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেস সংসদীয় দলের তরফে রাজ্যপাল জগদীপ ধনকর এর অপসারণের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছে। আজকের সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে পুনরায় সেই দাবি তোলা হয়।
Related Articles
আগ্নেয়াস্ত্র ও চোরাই বাইক সহ চারজন কে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ।
মালদা , ২ সেপ্টেম্বর:- পৃথকদুটি এলাকায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও চোরাই বাইক উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। গ্রেফতার হয়েছে চার অভিযুক্ত। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে ইংরেজ বাজারের যদুপুর এলাকায় হানা দিয়ে একজনকে সন্দেহ জনক অবস্থায় আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান […]
এক ওয়েট লিফটারের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারl
হুগলি,২০ ডিসেম্বর:- হুগলির শ্রীরামপুরের দিল্লি রোড লাগোয়া ভূষণ ফ্যাক্টরির আবাসন থেকে। মৃতের নাম মঙ্গলা সেন(৩০)। মৃতের আত্মীয়র অভিযোগ মঙ্গলা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিযোগিতায় সফল হয় মিস ইন্ডিয়া হয়। স্বামীর অবৈধ সম্পর্কে বাধা দেওয়ার কারণেই তাকে শ্বাসরোধ করে খুন করেছে স্বামী অম্বরিশ সেন,সেও একজন ওয়েট লিফটার। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত অম্বরিশ সেনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। […]
জরুরী ভিত্তিতে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক।
কলকাতা, ২৮ জুলাই:- তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে জরুরি ভিত্তিতে দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডেকেছেন। বিকেল পাঁচটায় তৃণমূল ভবনে সেই বৈঠক ডাকা হয়েছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির ওই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ অবিলম্বে […]









