কলকাতা , ৬ জানুয়ারি:- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে ঘোষণা এবং তার অংশ হিসেবে জাতীয় ছুটি ঘোষণার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানাতে বিধানসভার বিরোধী কংগ্রেস ও বাম পরিষদীয় দল রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। এব্যাপারে বিরোধী কংগ্রেস ও বাম পরিষদীয় দলের পক্ষ থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও প্রধান মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন। বিধানসভা ভবনে বিরোধী দলনেতা আব্দুল মান্নান এর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে সুজন বাবু একথা জানিয়ে বলেন, বিশিষ্ঠ মানুষদের জন্মদিন কে শিশু দিবস, যুব দিবস ও শিক্ষক দিবস হিসেবে পালন করা হলেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কে আনুষ্ঠানিকভাবে দেশ ব্যাপী সেই মর্যাদায় কখনই পালন করা হয় নি। রাজ্যের মানুষের দীর্ঘদিনের দাবি অনুসারে ‘দেশ প্রেম দিবস’ ঘোষণা করার জন্য ২০১৮ সালে বাম পরিষদীয় দলের পক্ষ থেকে বিধানসভার কার্য বিবরণীর ১৮৫ ধারা অনুসারে বিষয়ে আলোচনার জন্য প্রস্তাব জমা দিলেও এখনো পর্যন্ত আলোচিত হয়নি বলে সুজন বাবুর অভিযোগ।
Related Articles
শিয়রে ডেঙ্গু। দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শনে এসে সাফাইয়ে জোর পুরসভার।
হাওড়া, ২৩ নভেম্বর:- ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনতে এবার হাসপাতাল চত্বরে সাফাইয়ে জোর দিচ্ছে হাওড়া পুরসভা। বুধবার দুপুরে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে পরিদর্শনে এসে হাসপাতাল চত্বরকে সাফসুতরা রাখার উপর জোর দেন পুর আধিকারিকরা। এবিষয়ে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী জানান, হাওড়া পুরনিগমের কনজারভেন্সি দপ্তরের পক্ষ থেকে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল বুধবার পরিদর্শন করা হলো। […]
বকেয়া উপনির্বাচন দ্রুত করার জন্য কমিশনকে আর্জি রাজ্যের।
কলকাতা, ২৩ জুন:- রাজ্যে করোনা সংক্রমনের হার অনেকটাই নিম্নমুখী হওয়ায় রাজ্য সরকার বিভিন্ন বিধানসভার বকেয়া উপনির্বাচন দ্রুত সেরে ফেলতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে। মনোনয়ন পর্ব ও প্রচারের সময় সংক্ষিপ্ত করে যত শীঘ্র সম্ভব ভোট গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কমিশনের কাছে আর্জি জানান। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে ৮ […]
রাজ্যের সহযোগিতা মিললে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- রাজ্য সরকারের সবধরনের সহযোগিতা পেলে কেন্দ্রীয় সরকার তাজপুরে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, রাজ্য সরকার জমি দিলেই কেন্দ্রীয় সরকার সেখানে গভীর সমুদ্র বন্দর গড়ে তুলতে আগ্রহী। পাশাপাশি কেন্দ্রের দেওয়া সব ধরনের শর্ত মেনে নিলে সেখানে কাজ শুরু […]










