কলকাতা, ২১ এপ্রিল:-পূর্ব বর্ধমানের ২৬৭ নম্বর ভাতার বিধানসভা কেন্দ্রের ১৫০ ও ১৫১ নম্বর বুথের ৭ জন ভোট কর্মীকে বদল করা হল জানালো কমিশন। এদিন ভোটের সরঞ্জাম নিয়ে গাড়িতে করে ভোট কর্মীদের দল ওই দুই বুথের উদ্দেশ্য রওনা হয়েছিল। হঠাৎ দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। এর ফলে ৭ জন আহত হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি। তাদের পরিবর্তে […]
কলকাতা
করোনা আতঙ্কের মধ্যেই ষষ্ঠ দফার ভোট নির্বিঘ্ন করতে তৎপর কমিশন।
কলকাতা , ২১ এপ্রিল:- রাজ্যে ক্রমবর্ধমান করোনা আতঙ্কের মধ্যেই বৃহস্পতিবার রাজ্যে ষষ্ঠ দফা নির্বাচন হতে চলেছে। চার জেলার মোট ৪৩ আসনে ৩০৬ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্যে এদিন নির্ধারিত হবে। এই দফায় পূর্ব বর্ধমানের ৮টি বিধানসভা, উত্তর ২৪ পরগনার ১৭টি বিধানসভা, উত্তর দিনাজপুরের ৯টি বিধানসভা, এবং নদিয়ার ৯ টি বিধানসভায় নির্বাচন হবে। জেলাওয়ারি প্রার্থী রয়েছেন উত্তর […]
পুনের সেরাম ইন্সটিটিউট করোনা টিকা প্রতি ডোজ রাজ্য সরকারকে চারশো টাকায় বিক্রী করার সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা , ২১ এপ্রিল:- পুনের সেরাম ইন্সটিটিউট করোনা টিকা কোভিশিল্ডের প্রতি ডোজ রাজ্য সরকারকে চারশো টাকায় বিক্রী করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে সেই ডোজ ৬০০ টাকায় বিক্রী করলেও কেন্দ্রীয় সরকারকে তা দেড়শো টাকায় বিক্রী করবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য কেন্দ্রের নতুন ভ্যাকসিন নীতি অনুযায়ী প্রস্তুতকারক সংস্থাকে মোট উৎপাদিত টিকার ৫০ […]
আগামী ৫ই মে থেকে সার্বিক করোনা টিকাকরণ শুরু হবে – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২১ এপ্রিল:- রাজ্যে আগামী ৫ই মে থেকে সার্বিক করোনা টিকাকরণ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার ১লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে করোনা টিকা নেওয়ার ছাড়পত্র দিয়েছে। কিন্তু এ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে পরিকাঠামো ঘাটতি থাকায় পাঁচই মে থেকে ওই কর্মসূচি শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।মালদা থেকে ভিডিও কনফারেন্সের […]
শেষ দুই দফার ভোট একসঙ্গে করার আর্জি জানিয়ে কমিশনকে চিঠি দিলো বাংলার পর্যবেক্ষকরা।
কলকাতা, ২১ এপ্রিল:-প্রতিদিন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ ৷ যার জেরে শেষ দু’দফার ভোটগ্রহণ একসঙ্গে করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন বাংলায় ভোটের দায়িত্বে থাকা পর্যবেক্ষকরা ৷ বিশেষ সূত্রের এ খবর মিলেছে। চিঠিতে বাড়তি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে বলেও জানিয়েছেন তারা।সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে যে করোনাভাইরাসের মধ্যে ভোটের আয়োজন করতে কীভাবে সমস্যার […]
কবি শঙ্খ ঘোষ প্রয়াণেমুখ্যমন্ত্রীর শোকবার্তা
কলকাতা , ২১ এপ্রিল:- বিশিষ্ট কবি, সাহিত্য সমালোচক ও রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় নিজ বাসভবনে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৯ বছর। শঙ্খবাবু যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনা করেছেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, ওকাম্পোর রবীন্দ্রনাথ, ধূম লেগেছে […]
করোনার জেরে এবার আধ্যাপীঠে কুমারী পূজা হলো সংক্ষিপ্তভাবে।
কলকাতা , ২১ এপ্রিল:- যেভাবে করোনার ঢেউ আছড়ে পড়ছে আমাদের দেশে তথা আমাদের রাজ্যে, সেই কারণে অন্নপূর্ণা পূজোর দিন আদ্যাপীঠ আশ্রম যে কুমারী পূজার আয়োজন করা হয় তা এবার খুবই সংক্ষিপ্ত ভাবে করা হচ্ছে। আজ সকালে মাত্র ১৫০ জন কুমারী কে নিয়ে এই অনুষ্ঠান সাঙ্গ করা হলো। এ প্রসঙ্গে বলতে গিয়ে আদ্যাপীঠের প্রধান ব্রহ্মচারী মুরাল […]
হাইকোর্টের নির্দেশ মেনেই ভোট গণনায় করোনা সতর্কতা মেনে চলার সিদ্ধান্ত কমিশনের।
কলকাতা , ২০ এপ্রিল:- করোনা সংক্রমণ সতর্কতায় নির্বাচন কমিশন আগামী দুই তারিখে ভোট গণনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সব ধরনের সতর্কতা বিধি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন বাকি তিন দফার নির্বাচন সহ গণনায় সব কিছু সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। গণনাকেন্দ্রগুলিতে জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি গণনা […]
জেলার হাসপাতালে কোভিড বেড সর্বোচ্চ কত বাড়ানো সম্ভব সেই মর্মে জেলাগুলোর কাছে রিপোর্ট তলব।
কলকাতা , ২০ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে জেলার হাসপাতালে কোভিড বেড সর্বোচ্চ কত সংখ্যক বাড়ানো সম্ভব রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেই মর্মে জেলাগুলোর কাছে রিপোর্ট তলব করেছে। স্বাস্থ্য ভবনে আজ জেলা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক বৈঠকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে আজ সন্ধ্যার মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।প্রায় […]
বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সব ছুটি বাতিল।
কলকাতা , ২০ এপ্রিল:- করোনা সংক্রমণ লাগামছাড়া ভাবে বৃদ্ধি পেতে থাকায় রাজ্যের সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে ২৫ শতাংশ শয্যা বৃদ্ধি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষে বেসরকারি হাসপাতালে কভিদ রোগীদের জন্য আট হাজারটি বেড রাখা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এছাড়া দশটি ইএসআই হাসপাতালে ৯০০ টি বেডের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে শম্ভুনাথ পন্ডিত […]

