কলকাতা , ২১ এপ্রিল:- রাজ্যে আগামী ৫ই মে থেকে সার্বিক করোনা টিকাকরণ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার ১লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে করোনা টিকা নেওয়ার ছাড়পত্র দিয়েছে। কিন্তু এ রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে পরিকাঠামো ঘাটতি থাকায় পাঁচই মে থেকে ওই কর্মসূচি শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।মালদা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের পর তিনি বলেন, রাজ্যের ইতিমধ্যেই এক কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে আরো এক কোটি ডোজের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে। রাজ্যে অক্সিজেনের কিছুটা ঘাটতি রয়েছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার এই ঘাটতি পূরণের চেষ্টা করছে। চাহিদা বৃদ্ধির সুযোগে যাতে অক্সিজেন সিলিন্ডারের দাম না বাড়ে সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। একইসঙ্গে রাজ্য সরকারের এখনই লকডাউন এর কোনো পরিকল্পনা নেই বলে মুখ্যমন্ত্রী আবারো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, লকডাউনে মানুষের দুর্ভোগ হয়। সেই কথা মাথায় রেখে তিনি মানুষকে সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দেন।
Related Articles
বিজেপির আনা অনাস্থা প্রস্তাব নিয়ে কোন আলোচনাই হলো না বিধানসভায়।
কলকাতা, ৬ মার্চ:- বিজেপির আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আজ বিধানসভায় কোনও আলোচনা হল না। ওই প্রস্তাবের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে অধিবেশনের দ্বিতীয়ার্ধের শুরুতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তিনি বলেন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি সদস্যরা তাঁর বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন ফিরহাদ হাকিম সহ সরকার […]
আলু সহ কাঁচা সবজির অগ্নিমূল্য। হাওড়ায় রামরাজাতলা বাজারে বিক্ষোভ যুব কংগ্রেসের।
হাওড়া , ৬ সেপ্টেম্বর:- আলু, কাঁচা সবজি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রবিবার সকালে হাওড়ায় রামরাজাতলা বাজারে প্রতিবাদ সভা করল হাওড়া জেলা আইএনটিইউসি ও যুব কংগ্রেস। সভার পর এদিন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কুশপুতুল দাহ করা হয়। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন হাওড়া জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি বিশ্বজিৎ সরকার, হাওড়া দক্ষিণ যুব কংগ্রেসের […]
প্রয়াত সোমেন মিত্র , রাজনৈতিক মহলে শোকের ছায়া।
সোজাসাপটা ডেস্ক , ৩০ জুলাই:- বুধবার গভীর রাতে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে জীবনাবসান হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর । ১৯৭২ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত শিয়ালদহের বিধায়ক ছিলেন সোমেনবাবু । বাংলার রাজনীতি জগত থেকে একজন সজ্জন মানুষ বিদায় নিলেন । কংগ্রেস রাজনীতিতে ‘ছোড়দা’ বলেই পরিচিত ছিলেন সোমেন মিত্র। তিনি […]







