কলকাতা , ২১ এপ্রিল:- পুনের সেরাম ইন্সটিটিউট করোনা টিকা কোভিশিল্ডের প্রতি ডোজ রাজ্য সরকারকে চারশো টাকায় বিক্রী করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে সেই ডোজ ৬০০ টাকায় বিক্রী করলেও কেন্দ্রীয় সরকারকে তা দেড়শো টাকায় বিক্রী করবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য কেন্দ্রের নতুন ভ্যাকসিন নীতি অনুযায়ী প্রস্তুতকারক সংস্থাকে মোট উৎপাদিত টিকার ৫০ শতাংশ কেন্দ্রকে দিতে হবে। এইদিকে কেন্দ্রীয় সরকার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ সব ধরনের করোনা যোদ্ধাদের বীমার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের ২০ এপ্রিল পর্যন্ত তারা ৫০ লক্ষ টাকার বীমার সুবিধা পাবেন বলে স্বাস্থ্য মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। উল্লেখ্য গত ২৪ মার্চ এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছিল। এই প্রকল্পে এখনও পর্যন্ত দেশের ২৮৭ জন করোনা যোদ্ধার পরিবার সুবিধা পেয়েছেন।
Related Articles
হুগলি স্টেশনে রেল অবরোধে বিজেপির কর্মীরা।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- রবিবার রাজ্যের ১০৮ টি পৌরভোটে দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে অশান্তির অভিযোগ তুলে ১২ ঘন্টার বাংলা বনধকে সফল করতে হুগলিতে সোমবার সকাল ৭টা ১০ নাগাদ হাওড়া-বর্ধমান মেন লাইনের হুগলী স্টেশন অবরোধ করে বিজেপি। হুগলী স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে হাওড়াগামী একটি লোকাল ট্রেনের সামনে দাঁড়িয়ে শুরু হয় অবরোধ। ট্রেনের সামনে দাঁড়িয়ে পৌর ভোটে তৃণমূলের […]
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রেসিডেন্ট মহারাজ।
হাওড়া, ৯ মার্চ:- শারীরিক অসুস্থতা নিয়ে বুধবার সকালে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজি মহারাজ। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি বেলুড় মঠ থেকে পিয়ারলেসে পৌঁছান। সূত্রের খবর তিনি বয়সজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রেসিডেন্ট মহারাজ। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করছেন। Post Views: 391
টিকিয়াপাড়া-কান্ডে পুলিশের ট্যুইট নিয়ে সরব বিজেপি।
হাওড়া,৫ মে:- টিকিয়াপাড়া-কান্ডে হাওড়া সিটি পুলিশের ট্যুইট নিয়ে সরব হল বিজেপি। পুলিশের ওই ট্যুইট প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং বলেন, পুলিশ টিকিয়াপাড়ার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তারপরে গতকাল এক ট্যুইটে পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি বিজেপির এক সদস্যের ভাই। তিনি প্রশ্ন তোলেন তাহলে এই ঘটনায় বাকি যারা গ্রেফতার হয়েছে এরা কার […]








