কলকাতা , ২০ এপ্রিল:- করোনা সংক্রমণ সতর্কতায় নির্বাচন কমিশন আগামী দুই তারিখে ভোট গণনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সব ধরনের সতর্কতা বিধি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন বাকি তিন দফার নির্বাচন সহ গণনায় সব কিছু সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। গণনাকেন্দ্রগুলিতে জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি গণনা কর্মীদের মাস্ক, ফেস শিল্ড, স্যানিটাইজার দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। গণনার টেবিলের মধ্যে দূরত্ব বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণনাকেন্দ্রে কি ধরনের সতর্কতা নেওয়া হবে সেই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব আজ সব জেলার জেলাশাসক ও রিটার্নিং আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে তিনি সবাইকে আদালতের নির্দেশ মেনে চলার নির্দেশ দিয়েছেন।
Related Articles
সোমবার জন্মদিনে বড় উপহার পেলেন সুনীল ছেত্রী।
স্পোর্টস ডেস্ক , ৩ আগস্ট:- ৩৬ তম জন্মদিনের দিনেই গতবারের এএফসি এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হিসাবে নির্বাচিত হলেন সুনীল ছেত্রী। নিকটতম প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের আইডর সামুরোদা ছিলেন। তাঁকে হারিয়ে ভারতের ফুটবল অধিনায়ক সুনীলই এই অনন্য সম্মান জিতলেন। ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার বেছে নেওয়ার ক্ষেত্রে গত ১৯দিন ধরে ভোট চাওয়া হয়েছিল। এএফসির […]
রাজনৈতিক নেতা থেকে পুলিশ কর্মী সবাই সামিল রাখি উৎসবে।
হুগলি , ৩ আগস্ট:- সোমবার রাখি পূর্ণিমার সকালে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হুগলি জেলা জুড়ে রাখিবন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো । সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় তৃণমূলের কর্মী এবং নেতারা সাধারণ মানুষদের হাতে মাস্ক চকলেট তুলে দিয়ে রাখি বন্ধন এর শুভেচ্ছা জানান । ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর যে শান্তি ও সম্প্রীতির ডাক দিয়েছিলেন এবং […]
নতুন পাম্প হাউসের উদ্বোধন হাওড়ায়।
হাওড়া, ২২ সেপ্টেম্বর:- হাওড়া পৌরনিগমের উদ্যোগে নতুন একটি পাম্প হাউসের উদ্বোধন হলো উত্তর হাওড়ার সীতানাথ বোস লেনে। এর ফলে ওই এলাকার মানুষ জল জমার সমস্যা থেকে মুক্তি পাবেন। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালকিয়ার সীতানাথ বোস লেন অঞ্চলে শুক্রবার দুপুরে হাওড়া পৌরনিগমের ওই পাম্প হাউসের শুভ উদ্বোধন হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পৌরনিগমের মুখ্য […]







