কলকাতা , ২১ এপ্রিল:- যেভাবে করোনার ঢেউ আছড়ে পড়ছে আমাদের দেশে তথা আমাদের রাজ্যে, সেই কারণে অন্নপূর্ণা পূজোর দিন আদ্যাপীঠ আশ্রম যে কুমারী পূজার আয়োজন করা হয় তা এবার খুবই সংক্ষিপ্ত ভাবে করা হচ্ছে। আজ সকালে মাত্র ১৫০ জন কুমারী কে নিয়ে এই অনুষ্ঠান সাঙ্গ করা হলো। এ প্রসঙ্গে বলতে গিয়ে আদ্যাপীঠের প্রধান ব্রহ্মচারী মুরাল ভাই জানালেন প্রতিবছর হাজার হাজার কুমারী কে আমরা এই দিনে পূজা করি কিন্তু এবছর করোনা মহামারী হিসেবে দেখা দিয়েছে, তার থেকে দূরে থাকার জন্যই তার আকার ছোট করা হলো ১২৫ বছর ধরে আদ্যা মা কুমারী বেসে এই পবিত্র স্থানে আসেন, যার জন্য প্রতিবছরই আমরা কুমারী পূজার মাধ্যমে রাম নবমীর দিন মাকে স্মরণ করি। কিন্তু এবছর এখানকার বালিকা আশ্রমে এই পুজো সংক্ষিপ্ত আকারে করা হলো মায়ের কাছে প্রার্থনা করব আদ্যা মা প্রত্যেক মানুষকে এই ভয়ানক ব্যাধি থেকে মুক্ত রাখুন এবং আবার সুন্দর পৃথিবীতে শান্তিতে বাস করুন এই প্রার্থনা মায়ের কাছে করছি।
Related Articles
উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে বেসরকারি নিয়োগের ভাবনা রাজ্যের।
কলকাতা, ২৩ অক্টোবর:- মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন। এবার রাজ্যের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে বেসরকারি পেশাদারদের নিয়োগ করার সিদ্ধান্ত রূপায়নের পথে এগোচ্ছে নবান্ন। রাজ্যের বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা তৈরি করা, প্রকল্প দ্রুত বাস্তবায়িত করার পাশাপাশি সরকারের কাছে চূড়ান্ত পেশাদারিত্ব আনতেই এই উদ্যোগ বলে জানা গেছে। খুব শীঘ্রই মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ করা হবে বলে […]
সিধু-কানহুর মূর্তির হাতে থাকা অস্ত্র ভাঙার প্রতিবাদে পথ অবরোধ পান্ডুয়া।
হুগলি , ৪ আগস্ট:- পান্ডুয়া থানার তিন্নার দেশবন্ধু এলাকায় আদিবাসীদের নায়ক সিধু-কানহুর মূর্তির হাতে থাকা অস্ত্র ভাঙার প্রতিবাদে পথ অবরোধ। এদিন তিন্নার দেশবন্ধু এলাকায় জিটি রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। সকালে প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশি অশ্বাসে অবরোধ ওঠে । এদিন জাতীয় পতাকা ও তীর-ধনুক হাতে অবরোধ করে আদিবাসীরা। Post Views: 397
বিচারের দাবিতে মশাল মিছিল কোন্নগরে তৃণমূলের।
হুগলি, ৮ সেপ্টেম্বর:- জাস্টিস ফর আরজি কর এর পর পাশাপাশি এবার স্বর উঠলো জাস্টিস ফর কোন্নগর।আর এবার প্রতিবাদে পথে নামলো কয়েক হাজার সাধারণ মানুষ। করো হাতে মোমবাতি আবার করো হাতে মোবাইলের ফ্ল্যাশ। আবার সাথে মশাল মিছিল। গত পরশু কোন্নগরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের আর জি কর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। বিক্রমের মা বুকফাটা কান্নায় […]








