কলকাতা , ২০ এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে জেলার হাসপাতালে কোভিড বেড সর্বোচ্চ কত সংখ্যক বাড়ানো সম্ভব রাজ্যের স্বাস্থ্য দপ্তর সেই মর্মে জেলাগুলোর কাছে রিপোর্ট তলব করেছে। স্বাস্থ্য ভবনে আজ জেলা স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক বৈঠকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে আজ সন্ধ্যার মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।প্রায় দু’ঘণ্টার ওই বৈঠকে ভোট মুখী বীরভূম মুর্শিদাবাদ মালদা জেলা বাদে অন্য সব জেলার স্বাস্থ্য কর্তারা উপস্থিত ছিলেন। মূলত করোনা চিকিৎসার পরিকাঠামো বাড়ানো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। অন্যদিকে রাজ্যের মুখ্যসচিব এবং নির্বাচন কমিশনের সঙ্গেও আজ জেলাগুলোর স্বাস্থ্য প্রশাসনের আলাদা বৈঠক হওয়ার কথা।
Related Articles
বেলুড়ে গুলি-কান্ডে অপরাধীদের গ্রেফতারের দাবি তুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং।
হাওড়া , ২৮ জানুয়ারি:- বেলুড়ে গুলি-কান্ডে অপরাধীদের গ্রেফতারের দাবিতে এবং ‘টিএমসি-পুলিশ’ আঁতাতের অভিযোগে হাওড়ায় পুলিশ কমিশনারের অফিসের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিজেপি। হাওড়া সদর বিজেপি যুব মোর্চার তরফ থেকে এদিন ওই কর্মসূচির আয়োজন করা হয়। বেলুড় থানা এলাকায় কিছুদিন আগে এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন। সেই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে […]
হাওড়াতেও সাড়ম্বরে শুরু হয়েছে বাজি মেলা।
হাওড়া, ২৭ অক্টোবর:- হাওড়ার চ্যাটার্জিপাড়ায় ব্যাঁটরা সম্মিলনী ময়দানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী হাওড়া বাজি মেলা। কালী পুজো এবং দীপাবলীর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই বাজি মেলার শুভ উদ্বোধন হয়। আতশবাজি বিক্রেতারা জানান, বাজি মেলায় এবার বিক্রিবাট্টা ভালোই। মানুষ বাজি কিনতে আসছেন। চাহিদাও রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রথমদিন সমস্যা হলেও শনিবার থেকে ক্রেতাদের ভীড় হচ্ছে। অন্যদিকে ক্রেতারা […]
তেঁতুলতলায় রীতি অনুযায়ী মায়ের বরণ করলেন ছেলেরাই।
সুদীপ দাস, ৩ নভেম্বর:- ভদ্রেশ্বর তেঁতুলতলায় মা জগদ্ধাত্রীর শোভাযাত্রার আগে বরণ করা হল। অতি উৎসাহের সঙ্গে মাকে বরণ করল ছেলেরা। এই প্রথা চলে আসছে বহু বছর আগে থেকে। সে সময় মেয়েরা বাইরে আসতে পারত না। ছেলেরাই বরণ করত।সেই প্রথা এখনো চলছে। রীতিমতো শাড়ী পরে ঘোমটা দিয়ে মা জগদ্ধাত্রী কে বরণ করে নিল পুজো কমিটির সদস্যরা। […]










