কলকাতা, ২১ এপ্রিল:-পূর্ব বর্ধমানের ২৬৭ নম্বর ভাতার বিধানসভা কেন্দ্রের ১৫০ ও ১৫১ নম্বর বুথের ৭ জন ভোট কর্মীকে বদল করা হল জানালো কমিশন। এদিন ভোটের সরঞ্জাম নিয়ে গাড়িতে করে ভোট কর্মীদের দল ওই দুই বুথের উদ্দেশ্য রওনা হয়েছিল। হঠাৎ দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। এর ফলে ৭ জন আহত হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি। তাদের পরিবর্তে আরো ৭ জন ভোট কর্মীকে নিয়োগ করা হয়। ইভিএম সহ অন্যান্য ভোট সরঞ্জামের কোনো ক্ষয় ক্ষতি হয়নি বলে জানিয়েছে কমিশন।
Related Articles
বিটি রোড অবরোধকে কেন্দ্র করে তপ্ত টিটাগড়।
ব্যারাকপুর, ৫ অক্টোবর:- বিজেপির যুব নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় সোমবার বেলায় হঠাৎ রণক্ষেত্রের চেহারা নিল টিটাগড়। এদিন সকাল থেকেই টিটাগড় থানার সামনে দফায় দফায় বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকেরা। এদিন বেলা তিনটে নাগাদ থানার সামনে পুলিশ অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে ক্ষিপ্ত জনতাকে রাস্তা […]
তাজপুরে সমুদ্রবন্দর তৈরির টেন্ডার ডাকলো শিল্পন্নয়ন নিগম।
কলকাতা, ১৯ অক্টোবর:- তাজপুর গভীর সমুদ্রবন্দর তৈরি করার জন্য টেন্ডার ডাকলো পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম। সোমবার সংবাদপত্রে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়ম। বিজ্ঞপ্তিতে পরিবেশবান্ধব এই গভীর সমুদ্র বন্দর তৈরি করতে আগ্রহীদের ২০ ডিসেম্বরের মধ্যে রিকোয়েস্ট ফর কোয়ালিফিকেশন কাম রিকোয়েস্ট ফর পর্টিসিপেশন পত্র জমা দিতে বলা হয়েছে। শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা আশা করছেন এই গভীর […]
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার আরামবাগে।
হুগলি, ১৩ এপ্রিল:- গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করলো আরামবাগ থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি পাইপগান ও এক রাউন্ড গুলি। ধৃতের নাম চিত্তরঞ্জন সাহা (৩৬)। আরামবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ধৃতের বাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ আজ ভোররাতে দৌলতপুর রেলওয়ে ব্রিজের নিচে […]










