কলকাতা, ২৩ আগস্ট:- রাজ্য সরকার দুয়ারে সরকারের বিভিন্ন শিবিরে রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। শুরু হওয়ার পরে গত এক সপ্তাহেও বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারের শিবিরে ব্যবস্থাপনা সঠিকভাবে সংঘটিত না হওয়ায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি দুই চব্বিশ পরগনা, হুগলি, মুর্শিদাবাদের মত বেশ কয়েকটি জেলার জেলাশাসককে ভর্ৎসনা করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। শিবিরের […]
কলকাতা
সব ঠিকঠাক থাকলে পুজোর পর খুলতে পারে স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয় – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ আগস্ট:- কবে খুলবে রাজ্যের স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়? এটা এখন রাজ্যে লাখ টাকার প্রশ্ন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে সেই উত্তর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, সব ঠিকঠাক থাকলে পুজোর পর খুলতে পারে স্কুল। আপাতত তো সামনে পুজোর ছুটি রয়েছে। তারপর দিপাবলি- ভাইফোঁটার ছুটি থাকে স্কুলে। তার আগে তো স্কুল খোলা […]
শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গলের বিচ্ছেদ নিয়ে সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ আগস্ট:- শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গলের বিচ্ছেদ নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! ইনভেস্টরদের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিয়েই জানালেন, শেষ মুহূর্তে তাদের সরে দাঁড়ানোর বিষয়টি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি তিনি এও বলেন, ইস্টবেঙ্গল আইএসএলে খেললে তিনি খুশিই হবেন। সময় অল্প, তাই সবাই মিলে এর সমাধান সূত্র খুঁজতে হবে। সোমবার সাংবাদিক […]
অধ্যাপক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র এবার হবে বাংলাতে।
কলকাতা, ২৩ আগস্ট:- অধ্যাপক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র এবার হবে বাংলাতে। সম্প্রতি কলেজ সার্ভিস কমিশন এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বলে উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর। সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট গত ২৭ বছর ধরে নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন। ১৯৯৪ সাল থেকে এখনও পর্যন্ত ২২টি পরীক্ষা নিয়েছে কলেজ সার্ভিস কমিশন। এতদিন সেট এর প্রশ্নপত্র ইংরেজিতেই করা হতো। কিন্তু […]
তৃতীয় ঢেউ মোকাবিলায় মেডিকেল কলেজগুলিতে বাড়তি কর্মী নিয়োগের ছাড়পত্র দিলো রাজ্য সরকার।
কলকাতা, ২৩ আগস্ট:- করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার মেডিকেল কলেজগুলোতে বাড়তি কর্মী নিয়োগের ছাড়পত্র দিয়েছে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিবের পৌরহিত্যে করোনা মোকাবিলার কৌশল নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ দের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে মেডিকেল কলেজগুলোতে অনুমোদন দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতিতে প্রতিটি জেলার […]
আদিবাসী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নবান্নে বৈঠক।
কলকাতা, ২৩ আগস্ট:- আদিবাসী উন্নয়ন ত্বরান্বিত করতে আজ নবগঠিত ‘ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল’ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জির পৌরহিত্যে নবান্নে আদিবাসী সমাজের নেতাদের উপস্থিতিতে ওই বৈঠকে তাঁদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দফতরের অধীনে রাজ্যের আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে […]
তৃতীয় ঢেউ রুখতে মা ও শিশুদের সুরক্ষার ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।
কলকাতা, ২২ আগস্ট:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ রুখতে মা ও শিশুদের সুরক্ষার ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। অতিমারীর তৃতীয় ছোবল আঘাত হানতে পারে শিশুদের ওপর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ভবিষ্যৎ বাণীর প্রেক্ষিতেই গর্ভবতী মহিলা, মা ও শিশুদের স্বাস্থ্য রক্ষার বিষয়টিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনার তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি নিয়ে শনিবার নবান্নে বৈঠকে বসেন মুখ্য […]
অবৈধ কাঠ পাচার রুখতে নজরদারিতে বনাঞ্চলে গোয়েন্দা নিয়োগ করার সিদ্ধান্ত।
কলকাতা, ২১ আগস্ট:- রাজ্য সরকার বন্যপ্রাণী শিকার এবং অবৈধ কাঠ পাচার রুখতে নজরদারিতে বনাঞ্চলে গোয়েন্দা নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। বড় বনাঞ্চলে তিনজন, মাঝারিতে দুইজন এবং ছোট বনভূমিতে একজন করে গোয়েন্দা নিয়োগ করা হবে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চল এবং দক্ষিণবঙ্গের সুন্দরবন এ সবচেয়ে বেশি সংখ্যক গোয়েন্দা নিয়োগ করা হবে। নিরাপত্তার […]
সংশোধনাগারে দেশভাগের উপর দুটি প্রদর্শনশালা তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের।
কলকাতা, ২১ আগস্ট:- রাজ্য সরকার আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার এবং প্রেসিডেন্সি সংশোধনাগারে দেশভাগের উপরে দুটি প্রদর্শনশালা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এইজন্যে প্রেসিডেন্সি সংশোধনাগারের যেসব সেলে চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্রী অরবিন্দর মত স্বাধীনতা সংগ্রামীরা বন্দি ছিলেন সেগুলি সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে। রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান চিত্রশিল্পী শুভাপ্রসন্ন জানিয়েছেন আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ১৩৩ একর জমির মধ্যে ৩৪ […]
প্রশিক্ষণের শেষে বেকার যুবক-যুবতীদের চাকরি নিশ্চিত করতে উদ্যোগী হলো সরকার।
কলকাতা, ২১ আগস্ট:- বেকার যুবক- যুবতীদের চাকরি মুখী প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের চাকরি পাওয়া নিশ্চিত করতে রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পজগতের চাহিদা মেটাতে পারে এমন সময়পযোগী প্রশিক্ষণ পরিকাঠামো আছে এবং শিল্প জগতের সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে এমন সংস্থাকেই এবার প্রশিক্ষণের কাজে নিযুক্ত করা হবে বলে রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। […]

