কলকাতা, ২৩ আগস্ট:- কবে খুলবে রাজ্যের স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়? এটা এখন রাজ্যে লাখ টাকার প্রশ্ন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে সেই উত্তর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, সব ঠিকঠাক থাকলে পুজোর পর খুলতে পারে স্কুল। আপাতত তো সামনে পুজোর ছুটি রয়েছে। তারপর দিপাবলি- ভাইফোঁটার ছুটি থাকে স্কুলে। তার আগে তো স্কুল খোলা যাবে না। তবে সেক্ষেত্রে করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়টি মাথায় রাখতে হবে।” উল্লেখ্য, দেশের একাধিক রাজ্যে খুলেছে স্কুল। কোভিডবিধি মেনে চলছে ক্লাসও। কিন্তু চিন্তা বাড়িয়ে তারপরই বেড়েছে করোনা সংক্রমণ। ফলে রাজ্যে স্কুল খুললে করোনা পরিস্থিতি কী হবে, তা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের করোনা পরিস্থিতি তো এখন ঠিকই আছে। ১ শতাংশের কাছাকাছি রয়েছে সংক্রমণের হার। তবে তৃতীয় ঢেউ কী হবে জানি না। পরিস্থিতি ঠিক থাকলে দিপাবলীর পর স্কুল খুলতে পারে।”
Related Articles
হাওড়ায় বিভিন্ন ওয়ার্ডে শিবির করে শুরু হয়েছে কোভিড নমুনা সংগ্রহের কাজ।
হাওড়া , ১৩ আগস্ট:- হাওড়া পুরনিগম এলাকায় এবার পাড়ায় পাড়ায় শিবির করে কোভিড পরীক্ষায় লালারসের নমুনা সংগ্রহ শুরু করল পুরনিগম। বুধবার থেকেই পুরনিগম এই কাজে নেমেছে। বুধবার ৪৭ নম্বর ওয়ার্ডের জগাছা ফ্রেন্ডস লাইব্রেরিতে এই শিবির বসে। করোনা নিয়ে এক আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে শহর জুড়ে। যার ফলে অনেক ক্ষেত্রেই করোনার উপসর্গ দেখা দিলেও অনেকের মধ্যেই […]
আগামী মঙ্গলবার মন্ত্রিসভায় বেশ কয়েকটি দপ্তরের রদবদলের সিদ্ধান্ত।
কলকাতা, ৬ নভেম্বর:- রাজ্য মন্ত্রিসভার সদস্য সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হওয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর মন্ত্রীহীন থাকায় রাজ্য সরকার খুব শীঘ্রই মন্ত্রিসভায় রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী মঙ্গলবার এই রদবদল করতে পারেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এছাড়াও পূর্ণ এবং প্রতিমন্ত্রী স্তরে আরো কয়েকটি দপ্তরের রদবদল করা হতে পারে বলে সূত্রের খবর। উল্লেখ্য পঞ্চায়েত […]
হাওড়া স্টেশন থেকে ফের উদ্ধার লক্ষ লক্ষ টাকা।
হাওড়া, ১ ডিসেম্বর:- হাওড়া স্টেশন থেকে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করলো আরপিএফ। ‘অপারেশন সতর্কে’র অধীনে হাওড়ার ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড এবং হাওড়া আরপিএফের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালিয়ে হাওড়া স্টেশন থেকে ২৩ লক্ষ ৭৯ হাজার টাকা নগদ উদ্ধার করে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি ওই বিপুল পরিমাণ নগদ অর্থের স্বপক্ষে […]








