কলকাতা, ২৩ আগস্ট:- রাজ্য সরকার দুয়ারে সরকারের বিভিন্ন শিবিরে রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। শুরু হওয়ার পরে গত এক সপ্তাহেও বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারের শিবিরে ব্যবস্থাপনা সঠিকভাবে সংঘটিত না হওয়ায় মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি দুই চব্বিশ পরগনা, হুগলি, মুর্শিদাবাদের মত বেশ কয়েকটি জেলার জেলাশাসককে ভর্ৎসনা করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। শিবিরের বর্তমান অবস্থা নিয়ে তিনি জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল পর্যালোচনা বৈঠক করেন। শিবিরে শুধুমাত্র সরকারি আধিকারিক ও সাধারণ মানুষ ছাড়া অন্য কেউ যুক্ত হতে পারবে না বলে সরকারি নির্দেশিকা থাকলেও অনেক জায়গা থেকেই বিভিন্ন দলের রাজনৈতিক নেতা এবং স্থানীয় ক্লাবের সদস্যরা শিবিরে প্রবেশ করে সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের ফরম পূরণ করে দিচ্ছে বলে অভিযোগ ওঠে। তিনি দ্রুত এইসব ঘটনা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় পঞ্চায়েত কর্মী বা ক্লাব সদস্যদের শিবিরের বাইরে রাখার কথা বলেছেন তিনি। প্রয়োজনে শিবিরগুলোতে লোকবল বাড়াতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং আশা কর্মীদের যুক্ত করার কথা বলা হয়েছে।
Related Articles
ট্যুরিজম ব্যাবসার নামে বিয়ের প্রলোভন দিয়ে একাধিক মহিলার সঙ্গে সহবাসের অভিযোগে ধৃত সিঙ্গুরে।
হুগলি, ২২ মে:- ট্যুরিজম ব্যাবসার নাম করে একাধিক মহিলার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস ও ধর্ষণ করার অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ গতকাল গভীর রাতে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কোলকাতা বিধাননগর সিটি পুলিশের নারায়ণপুর এলাকার হোটেল পালকি প্যালেস থেকে গ্রেফতার করে নিয়ে আসে। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধাড়ায় মামলা দায়ের করে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো […]
রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে সত্যাগ্রহ আন্দোলনে বসলেন তৃণমূল কর্মীরা।
আরামবাগ, ১৫মে:- রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের উদ্যোগে সত্যাগ্রহ আন্দোলন। তৃনমুল নেতৃত্বের অভিযোগ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন।এর প্রতিবাদে তৃনমুল এদিন আরামবাগে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। এই সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দেন আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের নেতা স্বপন নন্দী। এই বিষয়ে তৃনমুল নেতা স্বপন নন্দী বলেন, রাজ্যের রাজ্যপাল করোনা […]
ডিভিসির ছাড়া জলে ব্রিজ ভেঙে সংকটে খানাকুলের মানুষ।
হুগলি, ১৭ সেপ্টেম্বর:- ডিভিসির ছাড়া জলে খানাকুল ২ ব্লকের মুণ্ডেশ্বরীর উপর হরিশচকে কাঠের ব্রিজ ভেঙে যাওয়ায় চরম সংকটে খানাকুলবাসী। পাশাপাশি নতিবপুরে একটি বাঁশের ব্রীজ জলের তোড়ে পুরোপুরি ভেঙে পড়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে। হুগলি জেলা প্রশাসন ইতিমধ্যে জরুরি ভিত্তিতে ব্রীজ মেরামতির কাজ শুরু করেছে। খানাকুলের ৫০ নং জেলা পরিষদের সদস্য রমেন প্রামানিক […]







