কলকাতা, ২৩ আগস্ট:- আদিবাসী উন্নয়ন ত্বরান্বিত করতে আজ নবগঠিত ‘ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল’ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জির পৌরহিত্যে নবান্নে আদিবাসী সমাজের নেতাদের উপস্থিতিতে ওই বৈঠকে তাঁদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দফতরের অধীনে রাজ্যের আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কাউন্সিল গঠন করে। গত ৯ জুলাই ওই কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। এরপরে এটিই তার প্রথম বৈঠক। ওই কাউন্সিলের চেয়ারপার্সন হিসাবে মুখ্যমন্ত্রী নিজে রয়েছেন। রাজ্যের নতুন ১১ জন আদিবাসী বিধায়ককে কাউন্সিলের সদস্য হিসেবে রাখা হয়েছে। এছাড়াও আদিবাসীদের বিভিন্ন সংগঠনের নেতারা আমন্ত্রিত সদস্য হিসেবে ওই পরামর্শদাতা কাউন্সিলে রয়েছেন। ঝাড়খণ্ড অনুশীলন পার্টির কেন্দ্রীয় সভাপতি আদিত্য কিস্কু, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অসিত খাটুয়া ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ভোলানাথ মাহাতো কেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। আদিবাসী সংগঠন পারগানা মহলের নেতা শিবশঙ্কর সরেন, শুকচাঁদ সরেন এবং বিরবাহা সরেন টুডুও ওই বৈঠকে আমন্ত্রিত।
Related Articles
২৫০বর্গ ফুটের ঘরে থেকেই কমনওয়েলথ গেমসে সোনা জেতার স্বপ্ন উত্তরপাড়ার অনিলের!
হুগলি, ২৮ আগস্ট:- দেশের কোথাও বিপর্যয় হলেই ডাক পড়ে বিপর্যয় মোকাবিলা দলের, সে হরপা বানই হোক, বা পাহাড়ের ধ্বসে রাস্তায় আটকে পড়া পর্যটক উদ্ধার, কিংবা ডুবন্ত জাহাজ থেকে মানুষকে উদ্ধার করা। আর এসবের জন্যেই চাই প্রকৃত ট্রেনিং, আর সেই ট্রেনিং করতে করতেই উত্তরপাড়ার অনিলের সামনে খুলে যায় ভারতের তথা বাংলার তথা উত্তরপাড়ার থেকে কমন ওয়েলথ […]
পাঁচলায় পথ দুর্ঘটনায় মৃত ২।
হাওড়া, ২৫ জুন:- রানিহাটি আমতা রোডের পাঁচলা গাববেরিয়া ছোট পোলে পথদুর্ঘটনায় মৃত ২, জানা যায় একটি টোটো চালক সহ আরো ৫ জন যাত্রী নিয়ে ধুনকি হয়ে গাববেরিয়া ছোটপোলে রানিহাটি আমতা রোডে ওঠার মুখে পিছন থেকে আমতার দিক থেকে ছুটে আসা একটি মালবাহী গাড়ি ধাক্কা মারে। আহতদের গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দুজনকে […]
ভোটের কাজে পোস্টার বা লিফলেট ছাপার প্রিন্টারদের নাম ঠিকানা আবশ্যিক করার নির্দেশ কমিশনের।
কলকাতা, ২৪ মার্চ:- নির্বাচন কমিশন এবার থেকে রাজনৈতিক দলের যে সমস্ত পোস্টার এবং লিফলেট ছাপানো হচ্ছে ভোট প্রচারের জন্য তা এবার নজরদারির আওতায় আনা হচ্ছে। এই ধরনের পোস্টার বা লিফলেটের প্রিন্টারের নাম ঠিকানা আবশ্যিক করা র নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা শাসকদের। এই নিয়ম লঙ্ঘন করা হলে প্রিন্টার দের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে বলে […]










