কলকাতা, ২২ মে:- প্রথম দুদিনেই হিট দুয়ারে সরকার। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শনিবার থেকে রাজ্যে চতুর্থ দফার দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। রবিবার ছিল এর দ্বিতীয় দিন।শনি ও রবিবার মিলিয়ে দুয়ারে সরকারের ৪ হাজারের বেশি শিবিরের আয়োজন করা হয়। প্রথম দু দিনেই ৩ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ এই শিবির গুলিতে […]
কলকাতা
বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে নজরদারির জন্য আধিকারিকদের নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২১ মে:- একশ দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে কেন্দ্রীয় ভাবে নজরদারির জন্য সচিব পর্যায়ের আধিকারিকদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মোট ২১ জন সচিবকে এই দায়িত্ব বণ্টন করে দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির পাশাপাশি জেলায় জেলায় নির্মীয়মান তাদের নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি […]
চলতি মৌসুমেই কৃষক বন্ধু প্রকল্পে দশ লক্ষেরও বেশি নতুন করে অন্তর্ভুক্ত হতে চলেছে।
কলকাতা, ২০ মে:- চলতি মরশুমেই আরও ১০ লক্ষেরও বেশি কৃষিজীবী ‘কৃষকবন্ধু’ প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত হতে চলেছেন। এর ফলে রাজ্যের প্রায় ৯০ লক্ষ কৃষক ওই প্রকল্পের আওতায় চলে আসবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামিকাল থেকে রাজ্যে আবারও ‘দুয়ারে সরকার’ কর্মসূচী চালু হচ্ছে যা চলবে ৩১ মে পর্যন্ত। সেখানে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের জন্য আবেদন নেওয়া হবে। […]
তীব্র জল সংকটে থাকা জঙ্গলমহলের জেলাগুলিতে পানীয় ও সেচের জলের যোগান বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২০ মে:- তীব্র জল সঙ্কটে ভোগা জঙ্গলমহলের জেলা গুলিতে পানীয় ও সেচের জলের য়োগান বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে এই মর্মে নিদেশ দিয়েছেন তিনি। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জল সমস্যার কথা জানার পর তিনি সেচের জলের যোগান বাড়াতে স্পষ্ট নির্দেশ দেন। এর পরেই বিষয়টি নিয়ে তড়িঘড়ি মাঠে […]
মুখ্যমন্ত্রীর নির্দেশে দীর্ঘ প্রতীক্ষার অবসান পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পীদের।
কলকাতা, ২০ মে:- মুখ্যমন্ত্রীর নির্দেশে দীর্ঘ প্রতিক্ষার অবসান হল পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পিদের। সবংয়ে মাদুর হাব তৈরীর জন্য রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের পক্ষ থেকে ৪ কোটি ৯৯ লক্ষ ৯৭ হাজার ২৯৩ টাকা বরাদ্দ করা হয়েছে। সবং থানার রুইনানে দুই একর জমির ওপর এই মাদুর হাব তৈরি হবে। গোটা বিষয়টিকে ঐতিহাসিক পদক্ষেপ […]
শনিবার থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ১৯ মে:- শনিবার থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। দুয়ারে সরকার কর্মসূচিতে এবার বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ক্যাম্প করা হবে। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সর্বাধিক আবেদন জমা পড়বে বলে মনে করছে রাজ্য সরকার। সেইমতো প্রস্তুতি ও শুরু হয়েছে। তবে নতুন কার্ডের আবেদন মঞ্জুর করার আগে স্টুডেন্ট […]
কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করে নিল কেন্দ্র।
কলকাতা, ১৯ মে:- অবশেষে কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। জুট কমিশনের দফতর থেকে বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তীর স্বাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছে বাজারের বর্তমান অবস্থা ও কাঁচা পাটের যোগান পর্যালোচনা করেই এই সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করা হল। বিজেপি সাংসদ অর্জুন সিং কাঁচা […]
অ্যাপ নির্ভর বাইক-ট্যাক্সি নিয়ন্ত্রণে নতুন গাইড লাইন তৈরি করছে সরকার।
কলকাতা, ১৯ মে:- যাত্রি সুরক্ষায় কলকাতা ও শহরতলীতে ক্রম বর্ধমান অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সি নিয়ন্ত্রণে রাজ্য সরকার নতুন গাইড লাইন তৈরি করছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া বেঁধে দেওয়া, বাণিজ্যিক পারমিট বাধ্যতামূলক করার মত নানা নিয়ম বাইক ট্যাক্সির জন্য বাধ্যতামূলক করা হবে বলে পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে। সম্পূর্ন গাইডলাইন তৈরি করতে পরিবহন দফতর একটি চার […]
নিয়োগ বিতর্কের মাঝেই স্কুল সার্ভিস কমিশনকে ঢেলে সাজাতে উদ্যোগী সরকার।
কলকাতা, ১৮ মে:- নিয়োগ বিতর্কের মাঝেই স্কুল সার্ভিস কমিশনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলো রাজ্য সরকার।চার মাস আগে নিযুক্ত চেয়ারম্যান কে সরিয়ে দিয়ে এবার একজন আইএএস আধিকারিককে এসএসসির চেয়ারম্যান পদে বসানো হলো। বুধবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস পরেই তিনি পদ থেকে ইস্তফা দিলেন। সিদ্ধার্থ মজুমদারের […]
এবার হাওড়ায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে সরব খোদ শাসকদল সমর্থিত শিক্ষক সংগঠনের সদস্যরা।
কলকাতা, ১৮ মে:- হাওড়ায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে জেলা স্কুল পরিদর্শককে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠনের সদস্যরা। বুধবার বিকেলে হাওড়ার অফিসে জেলা স্কুল পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষকরা। মূলত স্কুলে ভর্তির জন্য সরকার নির্ধারিত ফি এর থেকে বেশি ফি সংগ্রহ করা ছাড়াও মিডডে মিলের খাবারের মান নিয়ে অভিযোগ তোলেন তাঁরা। তাঁদের […]











