কলকাতা, ১৮ মে:- নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হল কলকাতায়। যাদুঘর দিবসে এবছরের মূল ভাবনা ‘দ্য পাওয়ার অফ মিউজিয়ামস’। প্রতিবছর একটি স্লোগান সামনে রেখে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়- যাতে ছাত্র, শিক্ষক, গবেষক এবং পণ্ডিত ব্যক্তিদের গবেষণার সুযোগ সৃষ্টি হয় এবং বিশ্ব নাগরিকরা জাদুঘর ও তার আপন ঐতিহ্য সম্পর্কে ভাবতে শেখেন। […]
কলকাতা
নিজেদের বাড়তি জমি পর্যটনের কাজে লাগাতে উদ্যোগ নিচ্ছে সেচ দপ্তর।
কলকাতা, ১৭ মে:- আয় বাড়াতে সরকারের বিভিন্ন দফতর ও সংস্থার কাছে থাকা বাড়তি জমি বাণিজ্যিকভাবে ব্যবহার করার উদ্যোগ নেয়া হয়েছে আগেই। সেই উদ্যোগে শামিল হয়ে এবার রাজ্যের সেচ দফতর নিজেদের পড়ে থাকা জমিকে পর্যটনের কাজে লাগাতে উদ্যোগ নিচ্ছে। রাজ্যের কোথায় কোথায় দফতরের অব্যবহৃত জমি পড়ে রয়েছে, তার রিপোর্ট তৈরি করার নির্দেশ দিয়েছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। […]
নাগরিকদের সমস্যা দ্রুত সমাধানে ওয়েব পোর্টাল তৈরির কাজ শুরু পুরও নগর উন্নয়ন দপ্তরের।
কলকাতা, ১৭ মে:- নাগরিক সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্যের সমস্ত পুরসভাকে একই ছাতার তলায় এনে পুর ও নগর উন্নয়ন দপ্তর একটি সুসংহত ওয়েব পোর্টাল তৈরির কাজে হাত দিয়েছে। এই পোর্টালের মাধ্যমে এক জানালা ব্যবস্থায় রাজ্যের শহরাঞ্চলের মানুষ নিজেদের সমস্যার কথা জানিয়ে দ্রুত এবং সময়োপযোগী ভিত্তিতে তার সমাধান পাবেন বলে দাবি করা হয়েছে। ওই পোর্টালে সমস্ত […]
দিল্লির অনুকরণে উত্তরপ্রদেশেও একটি বঙ্গ ভবন তৈরির সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ১৬ মে:- রাজ্য সরকার নতুন দিল্লির অনুকরণে উত্তরপ্রদেশেও একটি বঙ্গ ভবন তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এইজন্য সেখানকার বেনারসের বিশ্বনাথ মন্দির থেকে কিছুটা দূরে কোচবিহারের রাজাদের প্রায় এক একর ফাকা জমি চিহ্নিত করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই প্রস্তাবিত এই ভবন নির্মাণ নিয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বহুতল […]
আগামীকাল থেকে দুদিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৬ মে:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী কাল থেকে দু’দিনের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সফরে যাচ্ছেন। ঘূর্ণিঝড় অশনির জেরে তাঁর এই পূর্বনির্ধারিত সফর একসপ্তাহ পিছিয়ে যায়। দু’দিনের এই সফরে মুখ্যমন্ত্রীর একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে। দুপুরে মেদিনীপুরে পৌঁছে তিনি জেলার কর্তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসবেন। বৈঠক শেষে মেদিনীপুর সার্কিট হাউসেbতিনি রাত্রিযাপন করবেন। সেখানে […]
আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে আরো বেশি চাষীদের প্রশিক্ষণ দিতে চলেছে রাজ্য।
কলকাতা, ১৫ মে:- কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের প্রশিক্ষণ দিতে বেশ কিছু বছর আগে মাটির গাথা প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছিল রাজ্য। এবার আরও বেশি চাষিকে এই প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। বর্ধমানের মাটি তীর্থে এই প্রকল্পের অধীন প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি বেশ দামি। সেগুলির রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন প্রশিক্ষিত ব্যক্তি। […]
বিয়ার বিক্রিতে গত দু’মাসে সর্বকালীন রেকর্ড গড়লো রাজ্য।
কলকাতা, ১৪ মে:- গত দু’মাসে রাজ্যে বিয়ারের বিক্রি সর্বকালীন রেকর্ড গড়ল।মার্চ মাস থেকে চলতি মে মাস পর্যন্ত শুধুমাত্র বিয়ার বিক্রী করে চারশো কোটি টাকারও বেশি লাভ করেছে রাজ্যের আবগারি দফতর। সূত্রের খবর এতোদিন গ্রীষ্মের সময় মোটামুটি ভাবে দশলক্ষ্য কেস বিয়ার বিক্রী হতো সারারাজ্যে যা এইবছর সব রেকর্ড কে ছাপিয়ে গিয়েছে। এইবছর রাজ্যে বিগত এই তিনমাসে […]
জিটিএ নির্বাচন আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিমল গুরুংয়ের।
কলকাতা, ১৪ মে:- গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএ নির্বাচন আপাতত স্থগিত রাখার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। সেই চিঠিতে তিনি দ্বিপাক্ষিক আলোচনা চাওয়ার পাশাপাশি ২০১১ সালের চুক্তি অনুযায়ী পাহাড় সমস্যা স্থায়ী রাজনৈতিক সমাধান এবং দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন। সেই সঙ্গে গোর্খা অধ্যুষিত উত্তরবঙ্গের ৩৯৬টি মৌজাকে জিটিএ’র অধীনে […]
শুরুতেই সুপারহিট, মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত জন্ম-মৃত্যু তথ্য পোর্টাল।
কলকাতা, ১৪ মে:- শুরুতেই ‘সুপারহিট’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত জন্ম-মৃত্যু তথ্য পোর্টাল। তাঁর হাতেই ৫ মে আনুষ্ঠানিক সূচনা হওয়ার পর মাত্র ৭ দিনে সেখানে জমা পড়ল ৪২ হাজার আবেদন। তার মধ্যে ৩৩ হাজার আবেদনের ইতিমধ্যে নিষ্পত্তি করে ফেলল রাজ্য সরকার। এর মধ্যে ২২ হাজার ছিল জন্মের শংসাপত্র। ১১ হাজার ছিল ডেথ সার্টিফিকেট সংক্রান্ত। জন্ম […]
রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ১৩ মে:- রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজভবনে ডেকেছিলেন রাজ্যপাল। শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপালের প্রায় ৪৫ মিনিট বৈঠক হয়। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কোনো তরফেই কিছু না জানানো হলেও রাজ্যপাল নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই বৈঠকের ছবি ও ভিডিও প্রকাশ করেন। সূত্রের খবর, বৈঠকে উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর রাজভবনে রাজ্যপাল […]











