এই মুহূর্তে কলকাতা

বিরোধীদের কণ্ঠরোধ করতেই শব্দগুলিকে অসংসদীয় শব্দের তালিকায় ফেলা হয়েছে- বিমান বন্দোপাধ্যায়।

কলকাতা, ১৫ জুলাই:- একগুচ্ছ শব্দকে অসংসদীয় ঘোষণা করে আসলে বিরোধীদের মুখের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মনে করেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি বলেন, বিরোধীধের কণ্ঠরোধ করতেই এই শব্দগুলিকে অসংসদীয় শব্দের তালিকায় ফেলা হয়েছে। আসলে কেন্দ্রীয় সরকার চাইছে বিরোধীদের বক্তব্যে যেন ধার না থাকে। বিমান বাবু আরও বলেন, সংসদ, বিধানসভা […]

এই মুহূর্তে কলকাতা

দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম দশের তালিকায় রাজ্যের দুই বিশ্ববিদ্যালয়।

কলকাতা, ১৫ জুলাই:- দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম দশের তালিকায় রাজ্যের দুই বিশ্ববিদ্যালয় এবং একটি কলেজ স্থান পেয়েছে। গতকাল কেন্দ্রীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠানের মান নির্ণায়ক জাতীয় তালিকা প্রকাশ করেছে। সেখানে সেরা বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ব বিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে অষ্টম স্থানে। রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান পেয়েছে যাদবপুর এবং […]

এই মুহূর্তে কলকাতা

বৃষ্টির ঘাটটিতে আমন ধানের সম্ভাব্য ক্ষয়ক্ষতি রুখতে উদ্যোগী হল রাজ্য সরকার।

কলকাতা, ১৩ জুলাই:- চলতি মরশুমে দক্ষিণ বঙ্গে বৃষ্টি ঘাটতির প্রেক্ষিতে আমন চাষের সম্ভাব্য ক্ষয়ক্ষতি রুখতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানিয়েছেন, জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত আমন ধান বোনা হয়। এই সময়টায় পর্যাপ্ত বৃষ্টি প্রয়োজন। আগামী কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টিপাত পর্যাপ্ত না হয় যাতে আপৎকালীন সেচ ব্যবহার করে আমন ধানের […]

এই মুহূর্তে কলকাতা

রাষ্ট্রপতি নির্বাচনে মুখবন্ধ খামে ব্যালট নিয়ে বুধবার রাজ্যে ফিরছেন সহকারী রিটার্নিং অফিসার।

কলকাতা, ১২ জুলাই:- শিয়রে রাষ্ট্রপতি নির্বাচন। জোর কদমে চলছে তার প্রস্তুতি। ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের কাজে যুক্ত সহকারী রিটার্নিং অফিসারদের হাতে তুলে দেওয়া হয়েছে ভোটের পেপার ব্যালট। মুখবন্ধ খামে সেই ব্যালট নিয়ে বুধবার দিল্লি থেকে রাজ্যে ফিরছেন এই ভোটের সহকারী রিটার্নিং অফিসার রাজ্য বিধানসভার সচিব সুপ্রতিম ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার নিযুক্ত হয়েছেন রাজ্য […]

এই মুহূর্তে কলকাতা

আগামী দুদিন রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা।

কলকাতা, ১২ জুলাই:- ওড়িশা উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্ত ও পূর্ণিমার কোটালের জেরে আগামী কাল ও বৃহস্পতিবার রাজ্যের উপকূলবর্তী এলাকা গুলিতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাষ দেওয়া হয়েছে।এর ফলে সমুদ্রে জলোচ্ছ্বাস তৈরির আশঙ্কা রয়েছে। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।মৎস্য দফতরের পক্ষ থেকে আজ বিকেলের মধ্যে সব ট্রলার সহ মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ফিরে […]

এই মুহূর্তে কলকাতা

জি টি এর নবনির্বাচিত বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১২ জুলাই:- পাহাড়ের মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে। কারও কথায় সেখানে যেন নতুন করে অশান্তি না ছড়ায় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দার্জিলিংবাসীর কাছে আবেদন জানিয়েছেন। দার্জিলিং ম্যালে আজ গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন জিটিএ-র নব নির্বাচিত বোর্ডের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেন। তিনি বলেন, পাহাড়ে শান্তি থাকলে অর্থনীতি আরও ভালো হবে। পাহাড়ে এত […]

এই মুহূর্তে কলকাতা

শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনে আমন্ত্রণ বিতর্কে মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ স্মৃতি ইরানির।

কলকাতা, ১১ জুলাই:- কেন্দ্রীয় নারী শিশু ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ বিতর্কে মুখ খুলে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছেন ।আজ মেট্রো রেলের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিয়ম মেনেই মুখ্যমন্ত্রী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। স্থানীয় জন প্রতিনিধিদের থাকা উচিত ছিল। কারণ এই প্রকল্পে […]

এই মুহূর্তে কলকাতা

আজ থেকে পথ চলা শুরু বহু প্রতীক্ষিত শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মেট্রো পথের।

কলকাতা, ১১ জুলাই:- আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পথচলা শুরু হবে বহু প্রতীক্ষিত শিয়ালদা সেক্টর ফাইভ মেট্রো পথের। ইতিমধ্যেই উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। অত্যাধুনিক ঝা চকচকে শিয়ালদা মেট্রো স্টেশন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আজ বিকেলে উদ্বোধনের আগে কেন্দ্রীয় নারী, শিশু ও অনগ্রসর শ্রেণী কল্যান মন্ত্রী স্মৃতি ইরানি এই মেট্রো স্টেশন পরিদর্শন করবেন। সে কারণে […]

এই মুহূর্তে কলকাতা

চার দিনের সফরে দার্জিলিং যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১১ জুলাই:- চার দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং যাচ্ছেন। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে বেলা আড়াইটে নাগাদ বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথে তিনি দার্জিলিংয়ে পৌঁছাবেন। রিচমন্ড হিলে রাত্রিবাস করার পর আগামী জল জিটিএ-র নব নির্বাচিত শপথগ্রহণ অনুষ্ঠান তাঁর উপস্থিত থাকার কথা। বুধবার নেপালী কবি আচার্য ভানু ভক্তের জন্মজয়ন্তী উপলক্ষে ম্যালের চৌরাস্তায় […]

এই মুহূর্তে কলকাতা

শিয়ালদা মেট্রোর বহু প্রতীক্ষিত উদ্বোধন ব্রাত্য মমতা

কলকাতা, ৯ জুলাই:- দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চালু হতে চলেছে শিয়ালদহ পর্যন্ত মেট্রো। সোমবার ইস্ট ওয়েস্ট মেট্রো ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত অংশের উদ্বোধন করবেন কেন্দ্রীয় নারী, শিশু কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। ১৪ তারিখ থেকে মেট্রো চলাচল শুরু হবে। ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ বিধায়কদের আমন্ত্রণ জানানো হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমন্ত্রণ না […]