কলকাতা, ২৬ জানুয়ারি:- বিরল দৃশ্যের সাক্ষী থাকল গোটা বাংলা তথা দেশের মানুষ। বৃহস্পতিবার সরস্বতী পুজোর বিকেলে আনুষ্ঠানিক ভাবে বাংলা ভাষা শিক্ষা শুরু করলেন বঙ্গ প্রেমী রাজ্যপাল সি ভি আনন্দ বোস।কলকাতার রাজভবনে সম্পন্ন করলেন তাঁর হাতেখড়ি। এমনকি দিলেন গুরুদক্ষিণাও। বৃহস্পতিবার রাজভবনে এক অনুষ্ঠানে আট বছরের শিশুর কাছ থেকে বাংলা বর্ণমালার প্রথম অক্ষর ‘অ’, ‘আ’ লেখার মাধ্যমে […]
কলকাতা
সাধারণতন্ত্র দিবসে বর্ণময় কুচকাওয়াজের সাক্ষী হল কলকাতা।
কলকাতা, ২৬ জানুয়ারি:- করোনা অতিমারি পেরিয়ে ফের এবার সাধারণতন্ত্র দিবসের বর্ণময় কুচকাওয়াজের স্বাক্ষী হল শহর কলকাতা। বৃহস্পতিবার চড়া রোদের তেজ উপেক্ষা করেই কলকাতার পাশাপশি জেলা থেকেও মানুষ সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন রেড রোডে। এসেই নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী।বেলা সাড়ে দশটায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের জাতীয় পতাকা উন্মোচনের মধ্যে দিয়ে কুচকাওয়াজের সূচনা হয়। […]
হাতেখড়ির অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামীকাল বাংলা শিক্ষা শুরু করবেন রাজ্যপাল।
কলকাতা, ২৫ জানুয়ারি:- সরস্বতী পুজোর বিকেলে এক অভিনব হাতে খড়ি অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ আনুষ্ঠানিকভাবে তাঁর বাংলা শিক্ষা শুরু করবেন। এই উপলক্ষে আগামীকাল বিকেলে রাজভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা ওই […]
জাতীয় ভোটার দিবস পালন।
কলকাতা, ২৫ জানুয়ারি:- জাতীয় ভোটার দিবস পালিত হল ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের পৌরহিত্য এদিন জাতীয় ভোটার দিবস পালিত হয়। ২৫ জানুয়ারি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় নির্বাচন কমিশন। তার পর ২০১১ সাল থেকে প্রতিটি বছর ২৫শে জানুয়ারি পালিত হয় জাতীয় ভোটার দিবস। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব […]
অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারের কন্ঠে ভিডিও অ্যালবাম প্রকাশ।
কলকাতা, ২৫ জানুয়ারি:- রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারের কন্ঠে কলকাতাকে নিয়ে দ্বিতীয় ভিডিও অ্যালবাম প্রকাশিত হলো মঙ্গলবার। বন ও প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের দায়িত্ব গানের প্রতি তাঁর ভালোবাসাকে কমাতে পারেনি এতোটুকু প্রশাসনিক কাজের ব্যস্ততার মধ্যেও গানের প্রতি তাঁর টান থেকেই তাকে নতুন ভূমিকায় পাওয়া গেল। ‘চির নতুন কলকাতা’ নামে তাঁর এই নতুন সৃষ্টি ইউটিউবে […]
আবাস যোজনায় বাড়ি তৈরীর অনুমোদনের সময়সীমা বাড়লো।
কলকাতা, ২৪ জানুয়ারি:- রাজ্যের যুক্তির কাছে মাথা নিচু করে আবাস যোজনায় বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার সময়সীমা বাড়লো। ৩১শে জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির অনুমোদন দেওয়া যাবে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আগে ওই সময়সীমা ছিল ৩১শে ডিসেম্বর। আবাস যোজনা প্রকল্পের অনুমোদন ও বরাদ্দ নিয়ে দীর্ঘ দিন […]
সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথ বাংলার মা দুর্গা।
কলকাতা, ২৪ জানুয়ারি:- এবারে সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথ আলো করবেন বাংলার মা দুর্গা। এবার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ হতে চলেছে বাংলার ট্যাবলো। যার থিম বাংলার দুর্গাপুজো। তবে এরাজ্য়ের মানুষও বঞ্চিত হবেন না। কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দুর্গাপুজোর থিম নিয়ে একটি জমকালো ট্যাবলো অংশ নেবে। মঙ্গলবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজের দেড় […]
নাগরিকদের পুর পরিষেবা দিতে তৎপর মন্ত্রী, রাজ্যজুড়ে পরিদর্শনে ফিরহাদ।
কলকাতা, ২৪ জানুয়ারি:- পুর এলাকার নাগরিকরা সমস্ত রকম পরিষেবা এবং সরকারি প্রকল্পের সুবিধা ঠিকমত পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্যের সব পুরসভা পরিদর্শন করবেন। গত শনিবার রানাঘাট পুরসভা সফরের মধ্যে দিয়ে তিনি ওই কর্মসূচির সূচনা করেছেন। এখন থেকে তিনি প্রতি সপ্তাহে একটি করে পুরসভায় পরিদর্শনে যাবেন বলে পুর দফতর […]
নেতাজির প্ল্যানিং কমিশন পরিকল্পনাকে বাতিল করেছে কেন্দ্রীয় সরকার- মুখ্যমন্ত্রী
কলকাতা, ২৩ জানুয়ারি:- নেতাজির জন্মদিন উপলক্ষ্যে সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ২১ টি বড় দ্বীপের নামকরণ করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে নিল ও হ্যাভলক দ্বীপ। নেতাজি যেগুলির নামকরণ করেছিলেন শহিদ ও স্বরাজ বলে। এদিন রেডরোডে নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘আজ শুধুমাত্র জনপ্রিয়তা অর্জনের জন্য কেউ কেউ দাবি করছে যে আন্দামান […]
১২৬ তম জন্মদিনে নেতাজীর মূর্তিতে মাল্যদান রাজ্যপালের।
কলকাতা, ২৩ জানুয়ারি:- নেতাজির ১২৬ তম জন্মদিনে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, নেতাজি দেশনায়ক। নেতাজির আদর্শে দেশের প্রত্যেক মানুষ অনুপ্রাণিত। তিনি চিরঞ্জীবি। তাঁর মৃত্যু নেই। নেতাজির আদর্শে যুব সমাজকে এগিয়ে চলতে তিনি আহ্বান জানান। রাজ্যপাল এদিন পুনরায় বাংলা ভাষা শেখার আগ্রহ প্রকাশ করেন।নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি […]











