এই মুহূর্তে কলকাতা

হোম আইসোলেশন করতে ক্লাব , ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে নির্দেশিকা জারি রাজ্যের।

কলকাতা, ১৫মে:- করোনা আক্রান্তদের জন্য কোন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা বা সামাজিক সংগঠন যদি ক্লাব ঘর, ফাঁকা ফ্ল্যাট বা কমিউনিটি হল এর ব্যবস্থা করতে পারে রাজ্য সরকার তবে সেগুলিকে হোম আইসোলেশন হিসেবে গড়ে তুলতে সব রকমের সাহায্য করবে বলে জানিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর এইজন্যে ক্লাব, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে […]

এই মুহূর্তে কলকাতা

করোনা টিকাকরনে এগিয়ে বাংলা।

কলকাতা, ১৫মে:- করোনা টিকাকরণে এগিয়ে বাংলা।কোউইন অ্যাপের পরিসংখ্যান বলছে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে ভারতের সব রাজ্যের মধ্যে এগিয়ে রয়েছে শহর কলকাতা। কলকাতায় মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ সবচেয়ে বেশি। ইতিমধ্যেই শহরের ৩৫.৮ শতাংশ মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে করোনার টিকা। প্রথম দিকে সব রাজ্যেই মানুষের মধ্যে টিকা নেওয়া নিয়ে অনীহা থাকলেও এখন দ্রুত ভ্যাকসিন নিতে তৎপর […]

এই মুহূর্তে জেলা

বিদ্যুতের পোলে মারুতির ধাক্কা , মন্তেশ্বরে আহত চার।

পূর্ব বর্ধমান, ১৫মে:- গাড়ি দুর্ঘটনায় এক শিশুসহ চারজন আহত হলেন মন্তেশ্বরে। আহতরা সকলেই কুসুম গ্রামের বাসিন্দা।গুরুতর আহত অবস্থায় তারা বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে মেমারি মালডাঙ্গা রোডে মন্তেশ্বরের পিপলন বাজারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মারুতি গাড়ি করে মেমারি মালডাঙ্গা রোড ধরে মেমারি থেকে কুসুমগ্রাম ফেরার পথে মন্তেশ্বরের পিপলন গ্রাম পঞ্চায়েতের […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় তৃণমূলের উপর হামলার ঘটনায় অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।

হাওড়া, ১৫মে:- দক্ষিণ হাওড়ার মৌখালিতে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, ভোটে হেরে তাদের বিরুদ্ধে মিথ্যে বুথ ভাঙচুরের অভিযোগ এনে এদিন ধারাল অস্ত্র, কাচের বোতল নিয়ে অতর্কিতে হামলা চালায় বিজেপির সশস্ত্র দুষ্কৃতী বাহিনী। এলাকায় বোমাবাজিও করে। স্থানীয় ৪৬ নং ওয়ার্ডের ১নং মৌখালিতে ঘটনাটি ঘটে। ঘটনায় তৃণমূলের তিন কর্মী […]

এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতিতে আরো কঠোর রাজ্য , আগামীকাল থেকে ১৫ দিনের সম্পুর্ন লকডাউন।

কলকাতা , ১৫মে:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে রাজ্য সরকার আগামীকাল থেকে রাজ্যে দুই সপ্তাহের জন্য আরও কঠোরভাবে কিছু বিধিনিষেধ জারি করেছে। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে এক ভার্চুয়ালি সাংবাদিক বৈঠকে বলেন জরুরী পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। মেট্রো এবং লোকাল ট্রেনের পাশাপাশি অটো, […]

এই মুহূর্তে কলকাতা

চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত।

কলকাতা , ১৫মে:- রাজ্যে করোনা সংক্রমণের উর্দ্ধগতি ও তার জেরে জারি হওয়া নতুন কঠোর বিধি নিষেধের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সূচি মেনে জুন মাসে ওই দুই পরীক্ষা নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে শিক্ষামন্ত্রীও শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকের পর এ কথা […]

এই মুহূর্তে জেলা

রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে সত্যাগ্রহ আন্দোলনে বসলেন তৃণমূল কর্মীরা।

আরামবাগ, ১৫মে:- রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের উদ্যোগে সত্যাগ্রহ আন্দোলন। তৃনমুল নেতৃত্বের অভিযোগ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন।এর প্রতিবাদে তৃনমুল এদিন আরামবাগে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। এই সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দেন আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের নেতা স্বপন নন্দী। এই বিষয়ে তৃনমুল নেতা স্বপন নন্দী বলেন, রাজ্যের রাজ্যপাল করোনা […]

এই মুহূর্তে জেলা

বাবা ও ছেলের অস্বাভাবিক মৃত্যু বেলুড়ে।

হাওড়া, ১৫মে:- বৃদ্ধ বাবা ও ছেলের অস্বাভাবিক মৃত্যু হাওড়ার বেলুড়ের ঘোষেষ লেনে। বাবার নিথর দেহ পড়েছিল বিছানায়। পাশেই ছেলের দেহ ঝুলছিল সিলিংয়ে। ঘটনায় চাঞ্চল্য। মা কোভিড আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে। আজ বাবা ও ছেলের কোভিড টেস্টের কথা ছিল। মানসিক হতাশায় এই ঘটনা বলে মনে করা হচ্ছে। বৃদ্ধের বৌমা ও নাতি বাপের বাড়ি […]

জেলা এই মুহূর্তে

তৃণমূল ও বিজেপির সংঘর্ষের জেরে উত্তপ্ত আরামবাগ।

আরামবাগ, ১৫মে:- হুগলি জেলার আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলের মীরপাড়া এলাকায় তৃনমুল ও বিজেপি সংঘর্ষের জেড়ে রাজনৈতিক উত্তেজনা। ঘটনায় আহত এক বিজেপি কর্মী। ঘটনাস্থলে পুলিশ। আহত ওই বিজেপি কর্মীর নাম হারাধন দোলুই। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে বিজেপি কর্মী হারাধন দোলুই বাড়ি থেকে বের হলে তৃনমুল কর্মীরা তাকে ঘিরে ধরে। তাদের মধ্যে বচসা শুরু […]

এই মুহূর্তে জেলা

ঘরছাড়া বিজেপি কর্মীদের সুস্থ জীবনে ফেরাতে উদ্যোগ নিলেন পুরশুরার বিধায়ক।

আরামবাগ , ১৫ মে:- ভোট পরবর্তী হিংসার জেড়ে হুগলি জেলার পুড়শুড়া বিধানসভা এখনও থমথমে এলাকা। বিভিন্ন বহু রাজনৈতিক দলের কর্নীরা ঘর ছাড়া। বিশেষ করে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর থেকে শুরু করে ঘর ছাড়া হয়ে আছে। এদিন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ ঘর ছাড়া বিজেপি কর্মীদের সুস্থ জীবনে ফিরিয়ে দিতে উদ্যোগ নিলেন। এদিন তিনি পুড়শুড়ার বিভিন্ন এলাকা […]