আরামবাগ, ১৫মে:- রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের উদ্যোগে সত্যাগ্রহ আন্দোলন। তৃনমুল নেতৃত্বের অভিযোগ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন।এর প্রতিবাদে তৃনমুল এদিন আরামবাগে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। এই সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দেন আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের নেতা স্বপন নন্দী। এই বিষয়ে তৃনমুল নেতা স্বপন নন্দী বলেন, রাজ্যের রাজ্যপাল করোনা পরিস্থিতিতে করোনা ছড়িয়ে বেড়াছেন। কেন ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যাবে না। গান্ধীবাদ নেতা প্রফুল্ল চন্দ্র সেনের মুর্তির প্রাদদেশে সত্যাগ্রহ আন্দোলন চলছে। রাজ্যপাল হয়েও উনি যেভাবে কাজ করছেন তাতে করে উনি বিজেপি এজেন্ট হিসাবে কাজ করছেন। এর প্রতিবাদে সত্যগ্রহ আন্দোলন চলছে।সবমিলিয়ে এদিন আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের নেতৃত্বে এই সত্যাগ্রহ আন্দোলনকে ঘিরে চাপা রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
Related Articles
আনারস ভর্তি বিস্ফোরক থেকে-হাঁসুয়ার কোপ , পশু নিধনের হিংসায় মানুষ সত্য , তাহার ওপর নাই।
সুদীপ দাস , ৯ জুন:- পশুর প্রতি মানুষের হিংস্রতা, ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে দেশ জুড়ে। সামান্য কুকুরের ঘেউ ঘেউ শব্দ সহ্য করতে না পেরে, পাটিকে কেটে দেওয়া হলো কুকুরটির। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলী জেলার পোলবা ব্লকে। পোলবা ব্লকের সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অমরপুর গ্রামে গতকাল একটি কুকুরের সঙ্গে এক অমানবিক ঘটনা ঘটলো এক যুবক। […]
এবার কমিশনে বিজেপি।
কলকাতা , ২৯ এপ্রিল:- গননার নির্দেশিকা সুস্পষ্ট নয়। কমিশনে অভিযোগ জানালো বিজেপি। আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন শিশির বাজরিয়া। তিনি জানান নির্দেশিকায় বেশ কিছু বয়ান সুস্পষ্ট নয়। সেগুলি বিষদে জানানো হক। এতে গননার দিন বিভ্রান্তি ছড়াবে না রাজনৈতিক দল গুলির মধ্যে। এদিন সাংসদ অর্জুন সিং উপস্থিত […]
আজ থেকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করোনা চিকিৎসায় কোয়ারান্টাইন কেন্দ্র চালু করা হচ্ছে।
হাওড়া ,১৯ মার্চ :- আজ থেকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে করোনা চিকিৎসায় কোয়ারান্টাইন কেন্দ্র চালু করা হচ্ছে।করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কোমর বেধে নেমেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নেওয়া হয়েছে সতর্কতা। বেলেঘাটা আইডি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন সরকারি হাসপাতালগুলিকেও করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। হাওড়াতেও সত্যবালা আইডি হাসপাতালকে বুধবার থেকে পুরোপুরি করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি হাওড়া […]






