কলকাতা, ১৫মে:- করোনা আক্রান্তদের জন্য কোন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা বা সামাজিক সংগঠন যদি ক্লাব ঘর, ফাঁকা ফ্ল্যাট বা কমিউনিটি হল এর ব্যবস্থা করতে পারে রাজ্য সরকার তবে সেগুলিকে হোম আইসোলেশন হিসেবে গড়ে তুলতে সব রকমের সাহায্য করবে বলে জানিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর এইজন্যে ক্লাব, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে নির্দেশিকা জারি করেছে। এই ধরনের হোম আইসোলেশনে থাকা রোগীদের সরকারি উদ্যোগে চিকিৎসকরা নিয়মিত দেখতে যাবেন। ২৪ ঘন্টার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা থাকবেন। সেখানে অক্সিজেন, ওষুধ এবং প্রয়োজনীয় সব কিছুই সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। তবে এই ধরনের আইসোলেশন সেন্টারে যাতায়াতের জন্য পৃথক দরজা এবং স্যানিতাইজেশনের ব্যবস্থা সংস্থাকে করতে হবে বলে নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য করোনা অতিমারির প্রথম থেকেই বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এগিয়ে এলেও তাদের কাজে কোনো সরকারি সিলমোহর ছিল না।
Related Articles
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের অবস্থান বিক্ষোভ গঙ্গারামপুরে।
জয়দীপ মৈত্র,দক্ষিণ দিনাজপুর, ১০ জুলাই:- সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে কেন্দ্রের পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দু’দিনব্যাপী গঙ্গারামপুর চৌপথিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শনিবার রাজ্য তৃণমূল কংগ্রেস ও দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাসের নির্দেশ ক্রমে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে কেন্দ্রের বিজেপি […]
ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্কতা রেলে। চেন দিয়ে বাঁধা হল ট্রেন।
হাওড়া, ১৯ মে:- বাংলায় হুঙ্কার দিচ্ছে ঘূর্ণিঝড় ‘আমফান’। বুধবার ওই ঝড় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশায় এসে স্থলভূমিতে আছড়ে পড়তে পারে। এই রাজ্যে ঝড়ের গতিবেগ প্রবল হতে পারে। আর এই প্রবল সাইক্লোনের দাপটে এগিয়ে যেতে পারে দাঁড়িয়ে থাকা ট্রেনও। যার জেরে ঘটতে পারে দুর্ঘটনা। এই কারণে দক্ষিণ -পূর্ব রেল শাখায় বিভিন্ন স্টেশন ও ইয়ার্ডে […]
করোনা সংক্রমনের পাঁচ জেলাকে বিশেষভাবে সতর্ক করল রাজ্য।
কলকাতা, ১০ জানুয়ারি:- করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্য সরকার রাজ্যের পাঁচ জেলাকে বিশেষ ভাবে সতর্ক করে দিয়েছে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সোমবার সন্ধ্যায় রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আশঙ্কাজনক সংক্রমণ বৃদ্ধি নিয়ে মুখ্য সচিব উদ্বেগ প্রকাশ করেছেন বলে নবান্নে প্রশাসনিক […]









