পূর্ব বর্ধমান, ১৫মে:- গাড়ি দুর্ঘটনায় এক শিশুসহ চারজন আহত হলেন মন্তেশ্বরে। আহতরা সকলেই কুসুম গ্রামের বাসিন্দা।গুরুতর আহত অবস্থায় তারা বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে মেমারি মালডাঙ্গা রোডে মন্তেশ্বরের পিপলন বাজারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মারুতি গাড়ি করে মেমারি মালডাঙ্গা রোড ধরে মেমারি থেকে কুসুমগ্রাম ফেরার পথে মন্তেশ্বরের পিপলন গ্রাম পঞ্চায়েতের কাছে মারুতি চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারের বিদ্যুতের পোলের ধাক্কা মারে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গাড়ির ভিতরে থাকা এক শিশু ও এক মহিলাসহ চারজনকেই আহত অবস্থায় উদ্ধার করে মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। আঘাত গুরুতর থাকায় সকলকেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতরা হলেন লায়েব শেখ (গাড়ি চালক) টিয়া শেখ (মহিলা) কাসেম শেখ, আর এক তিন বছরের বাচ্চা, সকলের বাড়ি কুসুম গ্রাম। সকলেই বর্তমানে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন।উদ্ধারকারী এক টোটো চালক আমাদের কি জানালেন দেখুন।
Related Articles
কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র। গোয়েন্দা পুলিশের জালে গ্রেপ্তার ১৩ যুবক।
হাওড়া, ২৬ মার্চ:- কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র চালানোর অভিযোগে গোয়েন্দা পুলিশের জালে গ্রেপ্তার হলেন ১৩ জন যুবক। ধৃতদের শনিবার হাওড়া আদালতে তোলা হলে বিচারক চারজনের ৪ দিনের পুলিশি হেফাজত এবং বাকি ৯ জনের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা পুলিশ সূত্রের খবর, বেলুড় স্টেশন রোডে গত এক বছর ধরে কল […]
বড়দিনের সকাল থেকেই উৎসবমুখর বাঙালি। ভীড় বি.গার্ডেন, বেলুড় মঠে।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- বড়দিনের সকাল থেকেই উৎসবমুখর বাঙালি। ভীড় হয়েছে বি.গার্ডেন, বেলুড় মঠেও। আজ ২৫শে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে সকাল থেকেই ছুটির মেজাজে বাঙালি। হাওড়ায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন, বেলুড় মঠ থেকে শুরু করে বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলিতে মানুষের যথেষ্ট ভিড় চোখে পড়েছে। করোনা, ওমিক্রণ ভীতি কাটিয়েই মানুষ আবার উৎসবমুখর হয়েছেন আজ। সাবধানতা অবলম্বন করেই এই […]
দেশপ্রেম ও জাতীয়তাবাদ ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ স্কুল শিক্ষকের।
মহেশ্বর চক্রবর্তী, ১২ মার্চ:- দেশপ্রেম ও জাতীয়তাবাদ ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ নিলেন স্কুল শিক্ষক। গ্রামের মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতেই নাকি পাকার দোতলাবাড়ীতে জাতীয় পতাকা এঁকে ফুটিয়ে তুললেন সৌন্দর্য্য।একতলাতে অন্য রং ব্যবহার হলেও দোতলায় দেখা যাচ্ছে সারি সারি ভারতের জাতীয় পতাকা আঁকা। এই দৃশ্য দেখা যাচ্ছে হুগলি জেলার গোঘাটে। বাড়ির সৌন্দর্যায়ন দেখে অবিভুত এলাকার মানুষ। […]











