হুগলি , ২৬ মে:- বুধবার হুগলির আরামবাগে ‘ইয়াস’ নিয়ে এক প্রশাসনিক বৈঠক করে গেলেন হুগলি রুরাল এসপি। আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে। এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা শাসক নৃপেন্দ্র সিং, আরামবাগ এসডিপিও অভিষেক মন্ডল, আরামবাগ থানার আইসি পার্থসারথি হালদার সহ অন্যান্য আধিকারিকরা। অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলা করার জন্য আরামবাগ পৌরসভাও বিশেষ ভাবে প্রস্তুত ছিল। […]
এই মুহূর্তে
ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ।
দক্ষিন ২৪ পরগনা , ২৬ মে:- ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের বিভিন্ন শাখার উদ্যোগে পুর্ব মেদনিপুর ও দক্ষিন ২৪ পরগনার বিস্তির্ন এলাকায় ত্রান কাজ শুরু করেছে সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন দুই ২৪ পরগনা,পুর্ব মেদনীপুর, কলকাতা এবং শহরতলীর বিভিন্ন যায়গায় তারা ত্রান কাজ শুরু […]
যশ-এর ক্ষয়ক্ষতি ছুঁয়ে যেতে পারে আম্ফানকে।
কলকাতা , ২৬ মে:- গত বছর সামুদ্রিক ঘূর্ণিঝড় আম্ফানে রাজ্যে প্রভূত ক্ষয়ক্ষতি হয়েছিল। সরাসরি পশ্চিমবঙ্গে আঘাত হানা সেই অতি প্রবল ঘূর্ণিঝড়ে মোট পরিমাণ রাজ্য সরকারের হিসাবে ছিল এক লক্ষ কোটি টাকা। একবছর পর ফের এক ঘূর্ণিঝড় আঘাত হেনেছে রাজ্যে। এবার ঝড়ের সরাসরি প্রকোপ থেকে বাঁচলেও প্রবল জলোচ্ছাসে বাণভাষী হয়েছে রাজ্যের একাধিক জেলা। প্রণাহানি না হলেও […]
ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে শুক্রবার থেকে জেলা সফরে মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার থেকে জেলা সফর করবেন। সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি ক্ষয়ক্ষতির পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টাস্কফোর্স তার সঙ্গে থাকবে। মুখ্য সচিব জানিয়েছেন,আগামী ২৮ মে মুখ্যমন্ত্রী বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন আকাশপথে। যে যে […]
বৃষ্টির প্রভাবে এলাকার বাজার গুলিতে জনমানব শূন্য , আর্থিক ক্ষতির মুখে সবজি ও মাছ ব্যবসায়ীরা।
মহেশ্বর চক্রবর্তী , ২৬ মে:- করোনা ভাইরাসের আতঙ্ক তার ওপর দোসর ইয়াস ঝড়ের তান্ডব। পুরোপুরি ঘরবন্দী মানুষ। সকাল থেকেই বৃষ্টি পড়ছে। আর এর জেড়ে জন মানব শূন্য হুগলি জেলার অধিকাংশ ঐতিহ্যবাহী প্রাচীন খুচরো ও পাইকারি বাজারগুলো। এই জেলার মধ্যেআরামবাগের সদর ঘাটের বাজার বর্তমানে বয়েজ মাঠের বাজার, গৌরহাটি এলাকার বাজার, শেওড়াফুলির প্রাচীন পাইকারি বাজার, তারকেশ্বর, সিঙ্গুর, […]
ঘূর্ণিঝড়ের প্রকোপ কমলেও সংকট এখনো কমেনি – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৬ মে:- ঘূর্ণিঝড়ের প্রকোপ কমলেও সংকট এখনো কমেনি। ভরা কোটাল এর জন্য প্লাবনের আশঙ্কা এখনো থেকেই যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন কন্ট্রোল রুম থেকে ভার্চুয়ালি পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানান, ঝড় এবং প্লাবনের জেরে রাজ্যে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক পর্যালোচনায় ১৩৪ টি বাঁধের ক্ষয় ক্ষতি হয়েছে। ১৫ লক্ষের বেশি মানুষকে রেসকিউ […]
হাওড়ায় ঘূর্ণিঝড় পরিস্থিতি দেখতে পথে মন্ত্রী অরূপ।
হাওড়া , ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াস এর দাপটে লণ্ডভণ্ড বেশ কয়েকটি জেলা। হাওড়ায় সকাল থেকেই প্রবল দমকা হাওয়ার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি হচ্ছে। গঙ্গাতেও জলস্তর বেড়েছে। ডুবেছে জেটি। বিপদজনক পরিস্থিতিতে অনেক মানুষকেই উদ্ধার করে মঙ্গলবার রাত থেকে আশ্রয় শিবিরে রাখা হয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সকালে হাওড়ার বিভিন্ন ঘাট এবং আশ্রয় শিবির পরিদর্শন করেন […]
প্রশাসনের অনুমতি ছাড়া ত্রানকেন্দ্র থেকে বাড়ি না ফেরার অনুরোধ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ইতিমধ্যেই রাজ্যে বহু এলাকা প্লাবিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সকালে নবান্নের কন্ট্রোল রুম থেকে তিনি বলেন, বহু এলাকা ভেসে গিয়েছে। এই তান্ডব এখনো চলবে।১৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভরা কোটালের কারণে উপকূল এলাকাগুলিতে প্লাবন বেশি হচ্ছে। যাঁরা ত্রাণ কেন্দ্রে রয়েছেন, তাঁরা যাতে এখনই […]
ঘূর্ণিঝড় কিছুটা দুশ্চিন্তা কমালেও , থাকছে বন্যার আশঙ্কা।
কলকাতা , ২৬ মে:- প্রবল ঘূর্ণিঝড় নিয়ে দুশ্চিন্তা কমেছে ঠিকই, কিন্তু রয়েই গিয়েছিল বন্যার আশঙ্কা। বাস্তবে তা ফলতেও শুরু করেছে। কিন্তু তাতেও দিঘা-মন্দারমণি-ফ্রেজারগঞ্জ শংকরপুর সহ বাংলার বিভিন্ন প্রান্তে ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। দিঘা-মন্দারমণিতে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বিরাট-বিরাট ঢেউ আছড়ে পড়েছে পারে। ফলে দিঘা-মন্দারমণিতে বড় রাস্তায় ইতিমধ্যেই কোমর সমান জল। যা বিগত কোনও ঝড়ের সময় […]
নির্ধারিত সময়ের আগেই বালাসোরের দক্ষিণে আছড়ে পড়ল ‘ইয়াস’।
কলকাতা , ২৬ মে:- নির্ধারিত সময়ের আগেই বালাসোরের দক্ষিণে আছড়ে পড়ল ‘ইয়াস’। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ঘণ্টায় ১৫৫ কিমি গতিবেগে আছড়ে পড়ে। প্রায় ৩ ঘণ্টা ধরে চলবে এই ল্যান্ডফল, বলে জানাচ্ছে মৌসম ভবন। সকাল সাড়ে ৯টা নাগাদ শুরু হয় এই ল্যান্ডফল। ঝোড়ো হাওয়ার তাণ্ডব শুরু হয়। সঙ্গে তুমুল বৃষ্টি। ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে মোটামুটি ১৩০-১৪০ […]

