কলকাতা, ২৭ মে:- ঘূর্ণিঝড় ইয়াস এর ক্ষয়ক্ষতি সরেজমিনে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যে আসছেন। আকাশপথে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ পরিদর্শনের পর দিল্লি ফেরার আগে কলাইকুন্ডা বিমান বন্দরে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের ঘূর্ণিঝড় জনিত ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী কাল তাকে বৈঠকে ডেকেছেন। তিনি সেখানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য ইয়াশ ঘূর্ণিঝড় জনিত ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী নিজেও কাল জেলা সফরে যাচ্ছেন। রাজ্য সরকারের প্রাথমিক পর্যালোচনায় ওই ঘূর্ণিঝড় জনিত প্রাথমিক দুর্যোগে অন্তত ১৫ হাজার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের অগ্রিম ক্ষতিপূরণ হিসেবে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই রাজ্যকে ৪০০ কোটি টাকারও বেশি দেওয়ার কথা ঘোষণা করেছে। এছাড়া ত্রাণ এবং ক্ষতিপূরণে রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী এদিন আরও এক হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা জানান। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরে রাজ্যের তরফে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য কেন্দ্রের কাছে দাবি জানানো হবে বলে মনে করা হচ্ছে।
Related Articles
রেলের বেসরকারিকরণের প্রতিবাদে ফের পথে তৃণমূল , ডিআরএম অফিসের সামনে বিক্ষোভে মন্ত্রী অরূপ।
হাওড়া ,২০ সেপ্টেম্বর:- বেসরকারি সংস্থার হাতে রেলকে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ফের পথে নামল তৃণমূল। শনিবার সকালে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তরফে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, আইএনটিটিইউসির হাওড়া জেলা সভাপতি অরূপেশ ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য, বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া ১৫১ টি ট্রেনের মধ্যে […]
হুগলী জেলা মহিলা তৃ্নমুল কংগ্ৰেসের উদ্যোগে সিঙ্গুরে প্রতিবাদী মিছিল।
হুগলী , ১১ অক্টোবর:- হুগলী জেলা মহিলা তৃ্নমুল কংগ্ৰেসের উদ্যোগে সিঙ্গুরে প্রতিবাদী মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্হ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, হুগলি জেলা সভানেত্রী করবী মান্না, মন্ত্রী তপন দাশগুপ্ত, মন্ত্রী অসিমা পাত্র, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার সহ অনান্য নেতৃবৃন্দ। সিঙ্গুরের রতনপুর আলুর মোড় থেকে শুরু হয় মহিলা তৃনমুল কংগ্ৰেসের এই মিছিল। সিঙ্গুর বাজার হয়ে শেষ […]
পঞ্চায়েত ভোটের আগে হাওড়ায় আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতি।
হাওড়া, ১৯ মে:- সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাওড়ার লিলুয়া থানার অপরাধ দমন শাখার পুলিশের দল অভিযান চালিয়ে কলকাতার ঠাকুরপুকুর থানা এলাকার শুভদীপ পাল ও সরশুনা থানা এলাকার বিপ্লব ঢালীকে লিলুয়ার ভট্টনগর ভেড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। এদের কাছ থেকে একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট মামলা শুরু হয়েছে এবং পুরো […]







