কলকাতা, ২৭ মে:- চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নবান্নে আজ শিক্ষাদপ্তর ,মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কর্তাদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করেছেন। তিনি বলেন করোনা অতিমারির কারণে এবার অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে জুলাই মাসের শেষ সপ্তাহে। উদ্ভূত পরিস্থিতির কারণে পরীক্ষার নিয়ম এবং পদ্ধতিতেও এবার বেশ কিছু বদল আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ৩ ঘণ্টার পরীক্ষার জন্য এবার দেড় ঘণ্টা সময় বরাদ্দ করা হবে। স্কুলেই পরীক্ষা নেওয়া হবে। ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হবে না। মাধ্যমিকে ৭টি মূল বিষয়ের পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। দেশের মধ্যে এই রাজ্যে প্রথম মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করল বলে তিনি জানিয়েছেন। এর আগে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারের তরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষনা করা হয়েছিল।
Related Articles
কোন্নগরে রাজরাজেশ্বরী মঠে নবরাত্রি উৎসব।
হুগলি ১৭ অক্টোবর:- রবিবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে শারদীয়া নবরাত্রি উৎসব শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত কোন্নগর রাজরাজেশ্বরী মঠে ও একই নিয়মে চলছে নবরাত্রি উৎসব। দুই বছর করোনার জন্য বহু ভক্তই মা রাজেশ্বরী ত্রিপুরা সুন্দরীর এই নবরাত্রি উৎসবে অংশ নিতে পারেননি। এবছর তাই ভক্তরা মন্দিরে মায়ের পূজোয় অংশ নিচ্ছেন। প্রতিবছর মহালয়ার পরের দিন শুক্লপক্ষের প্রতিপদ […]
আগামী বছর ফের রাজ্যে হয়ে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সন্মেলন।
কলকাতা, ৮ নভেম্বর:- অতিমারীর আবহে দু বছর স্থগিত থাকার পর আগামী বছর রাজ্যে ফের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আগামী বছর ২০-২১ এপ্রিল এই দু’দিন বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুমোদন সাপেক্ষে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই দিনক্ষণ ঘোষণা করেন। তিনি জানান, এখন বাংলায় করোনা সংক্রমণ নিম্নমুখী, […]
কেন্দ্রের অনুমতির অপেক্ষায় আটকে আছে পূর্ব কলকাতার জলাভূমি রক্ষার পরিকল্পনা।
কলকাতা , ৩০ অক্টোবর:- কেন্দ্রের অনুমতির অপেক্ষায় আটকে রয়েছে পূর্ব কলকাতা জলাভূমি রক্ষার পরিকল্পনা। জীব বৈচিত্রের আঁতুড়ঘর ওই জলাভূমি সংরক্ষণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটি সুসংহত পরিকল্পনা গ্রহণ করেছে। ২০২৬ সালের মধ্যে তা বাস্তবায়িত করার কথা। কিন্তু রাজ্য সরকার নিজেদের ভাগের অর্থ দিয়ে দিলেও কেন্দ্রীয় সরকারি বরাদ্দ এখনো মেলেনি। ফলে আটকে রয়েছে জলাভূমি সংরক্ষণ প্রকল্পের […]









